সেইদিন এই মাঠ

১. নদী কোথায় বসে স্বপ্ন দেখবে?

আকাশের তলে
নরম আসনে
সুউচ্চ মাচায়
নক্ষত্রের তলে
সঠিক উত্তর: ঘ — নক্ষত্রের তলে

২. 'সেইদিন এই মাঠ' কবিতায় স্বপ্নকে 'সোনার' বলা হয়েছে কেন?

আহ্লাদ করে
শুভাশ্রয়ী বলে
মূল্যবান বলে
অপূর্ণ বলে
সঠিক উত্তর: খ — শুভাশ্রয়ী বলে

৩. 'আমি চলে যাব বলে'- চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে?

প্রকৃতির চিরন্তনতা
মানুষের নশ্বরতা
কবির অভিমান
সভ্যতার অস্তিত্বহীনতা
সঠিক উত্তর: খ — মানুষের নশ্বরতা

৪. প্রকৃতি তার আপন রূপ-রসগন্ধ নিয়ে কী হয়ে উঠেছে?

আকর্ষণীয়
চিরস্থায়ী
স্বপ্নময়
প্রাণময়
সঠিক উত্তর: ঘ — প্রাণময়

৫. শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কী রকম?

প্রাণময়
ঐশ্বর্যময়
স্বপ্নময়
রহস্যময়
সঠিক উত্তর: ঘ — রহস্যময়

৬. কবির মতে, কত দিন শিশিরের জলে ভেজা চালতাফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে?

কিছুকাল
যুগ-যুগান্তর
নিরন্তর
সারা শীত
সঠিক উত্তর: গ — নিরন্তর

৭. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন?

সুগন্ধ বোঝাতে
স্নিগ্ধতা বোঝাতে
সৌন্দর্য বোঝাতে
স্বাভাবিক বোঝাতে
সঠিক উত্তর: খ — স্নিগ্ধতা বোঝাতে

৮. 'আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে'-পঙ্ক্তিটিতে কী ফুটে উঠেছে?

প্রকৃতির সহিষ্ণু রূপ
প্রকৃতির শাশ্বত রূপ
প্রকৃতির ঋতুভিত্তিক রূপ
প্রকৃতির সীমাহীন রূপ
সঠিক উত্তর: খ — প্রকৃতির শাশ্বত রূপ

৯. 'আমি চলে যাব'-কোথায় যাবেন কবি?

নগর ধামে
পল্লিতে
পরলোকে
অন্য দেশে
সঠিক উত্তর: গ — পরলোকে

১০. 'লক্ষ্মীপ্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?' এখানে 'লক্ষ্মীপ্যাঁচার গান' বলতে কী বোঝানো হয়েছে?

প্রণয়বার্তা
আগমনী বার্তা
মঙ্গলবার্তা
আনন্দবার্তা
সঠিক উত্তর: ক — প্রণয়বার্তা

১১. চারদিকে কী রকম বাতি দেখা যায়?

শান্ত বাতি
আলোকিত বাতি
ভিজে বাতি
অফুরন্ত বাতি
সঠিক উত্তর: ক — শান্ত বাতি

১২. চরের খুব কাছে কী এসে লেগেছে?

জাহাজ
খেয়ানৌকা
শিশিরের জল
সোনার স্বপ্ন
সঠিক উত্তর: খ — খেয়ানৌকা

১৩. 'সেইদিন এই মাঠ' কবিতা পড়ে কোন দুটি সভ্যতার নাম জানা যায়?

ক্যালডীয় ও মিসরীয় সভ্যতা
চৈনিক ও ইন্ডিয়ান সভ্যতা
এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা
ইনকা ও রোমান সভ্যতা
সঠিক উত্তর: গ — এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা

১৪. 'চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে'-কবি কোন সময়ের কথা বলেছেন?

যখন পৃথিবী থাকবে না
যখন সৌন্দর্য থাকবে না
যখন সভ্যতা থাকবে না
যখন কবি থাকবেন না
সঠিক উত্তর: ঘ — যখন কবি থাকবেন না

১৫. লক্ষ্মীপ্যাঁচা কার জন্য গান করবে?

বাঙালির জন্য
লক্ষ্মীটির জন্য
প্রকৃতির জন্য
নিজের জন্য
সঠিক উত্তর: খ — লক্ষ্মীটির জন্য

১৬. 'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল'-পঙ্ক্তিতে কী প্রকাশ পেয়েছে?

চালতা ফুলের শিশিরভেজা সৌন্দর্য
লক্ষ্মীপ্যাঁচার গানের মিষ্টি সুর
প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
এশিরীয়া ও ব্যাবিলনীয় সভ্যতার বিলুপ্তি
সঠিক উত্তর: গ — প্রকৃতির চিরকালীন সৌন্দর্য

১৭. 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রাধান্য পেয়েছে কোনটি?

প্রকৃতির চিরন্তনতা
সভ্যতার অনিঃশেষ বৈশিষ্ট্য
মানুষের স্বপ্নের মৃত্যু আছে
অতীত চিন্তায় মানুষ নিমগ্ন থাকে
সঠিক উত্তর: ক — প্রকৃতির চিরন্তনতা

১৮. প্রকৃতি কী দিয়ে মানুষের স্বপ্ন, সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যায়?

বিচিত্র বিবর্তন
গভীর মমত্ব
অফুরন্ত ঐশ্বর্য
রহস্যময় আবির্ভাব
সঠিক উত্তর: গ — অফুরন্ত ঐশ্বর্য

১৯. 'সেইদিন এই মাঠ' কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে- i. প্রকৃতির নিরন্তরতা ii. সভ্যতার বিস্তৃতি iii. মৃত্যুচেতনা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

২০. 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির ভাবনায় ধরা পড়েছে- i. সভ্যতার চিরন্তনতা ii. জীবনের ক্ষণস্থায়ীত্ব iii. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii