আমি কোনো আগন্তুক নই

১. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত?

কবি
কদম আলী
জমিলার মা
মাছরাঙা
সঠিক উত্তর: খ — কদম আলী

২. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?

বাঁশবাগানে
জামরুলের ডালে
ডুমুরের ডালে
কদমের ডালে
সঠিক উত্তর: গ — ডুমুরের ডালে

৩. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় রুগ্ন দৃষ্টি কার?

মাছরাঙার
জমিলার মার
কদম আলীর
কবির
সঠিক উত্তর: ক — মাছরাঙার

৪. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে?

আসমানের তারাকে
জমিলার মাকে
কদম আলীকে
কবিকে
সঠিক উত্তর: ঘ — কবিকে

৫. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

রাত্রিশেষ
ছায়াহরিণ
আশায় বসতি
সারাদুপুর
সঠিক উত্তর: ক — রাত্রিশেষ

৬. আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?

শিক্ষকতা
সাংবাদিকতা
আইন ব্যবসায়
নাট্যাভিনয়
সঠিক উত্তর: খ — সাংবাদিকতা

৭. কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি?

পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
গভীর জীবনবোধ ও আশাবাদ
বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা
সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
সঠিক উত্তর: খ — গভীর জীবনবোধ ও আশাবাদ

৮. কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে?

বিদ্রোহের ঝংকার
মধুর আবেশ
প্রতিবাদী চেতনা
দুর্বোধ্য আবেগ
সঠিক উত্তর: খ — মধুর আবেশ

৯. ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি?

ছায়াহরিণ
মেঘ বলে চৈত্রে যাবো
জোছনা রাতের গল্প
আশায় বসতি
সঠিক উত্তর: গ — জোছনা রাতের গল্প

১০. কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস?

মেঘ বলে চৈত্রে যাবো
জোছনা রাতের গল্প
ছুটির দিন দুপুরে
রানী খালের সাঁকো
সঠিক উত্তর: ঘ — রানী খালের সাঁকো

১১. আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন?

নোবেল পুরস্কার
আদমজী পুরস্কার
একুশে পদক
ভারতরত্ন পুরস্কার
সঠিক উত্তর: গ — একুশে পদক

১২. কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?

ইত্তেফাক
দৈনিক বাংলা
জনকণ্ঠ
সংগ্রাম
সঠিক উত্তর: খ — দৈনিক বাংলা

১৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন?

১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
সঠিক উত্তর: গ — ১৯৮৫ সালে

১৪. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন?

চাঁদকে
সূর্যকে
ধূমকেতুকে
তারাকে
সঠিক উত্তর: ঘ — তারাকে

১৫. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন?

জামরুলকে
শিশিরকে
মাছরাঙাকে
জমিনের ফুলকে
সঠিক উত্তর: ঘ — জমিনের ফুলকে

১৬. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে?

ধানের ক্ষেতে
বাঁশবাগানে
ডুমুরের বাগানে
ধূধূ নদীর কিনারায়
সঠিক উত্তর: খ — বাঁশবাগানে

১৭. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত?

পূর্ব দিকে
পশ্চিম দিকে
উত্তর দিকে
দক্ষিণ দিকে
সঠিক উত্তর: ক — পূর্ব দিকে

১৮. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত?

জমিলার মায়ের রান্নাঘরের পাশে
পুবের পুকুর পাড়ে
বাঁশবাগানের কাছে
ধানখেতের কাছে
সঠিক উত্তর: খ — পুবের পুকুর পাড়ে

১৯. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় অভ্যাগত নয় কে?

জোনাকি
মাছরাঙা
কদম আলী
কবি
সঠিক উত্তর: ঘ — কবি

২০. 'আমি কোনো আগন্তুক নই' কবিতাটির রচয়িতা কে?

কাজী নজরুল ইসলাম
সুকান্ত ভট্টাচার্য
আহসান হাবীব
ফররুখ আহমদ
সঠিক উত্তর: গ — আহসান হাবীব