আমি কোনো আগন্তুক নই

৪১. কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে কী বলে?

সাক্ষী
আগন্তুক
অভ্যাগত
বাদী
সঠিক উত্তর: ক — সাক্ষী

৪২. জন্মভূমিকে মানুষ আপন করে পায়- i. সত্তায় তাকে অনুভবের মাধ্যমে ii. প্রকৃতি মানুষের মাঝে মিশে গিয়ে iii. দেশ থেকে দূরে থাকার ফলে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৪৩. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রশ্ন: উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?

জন্মভূমির সাথে সম্পর্কের দিক
দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক
ভিনদেশ থেকে ফিরে আসার দিক
আগন্তুক না হওয়ার দিক
সঠিক উত্তর: ক — জন্মভূমির সাথে সম্পর্কের দিক

৪৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রশ্ন: উদ্দীপকের মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে বলা যায়- i. তিনি কোনো আগন্তুক নন ii. তিনি ভিনদেশি পথিক iii. তিনি অভ্যাগত নন নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii