পরিচ্ছেদ ১৮: বিশেষ্য

২১. 'গীতাঞ্জলি', 'বিশ্বনবী' কোন প্রকারের বিশেষ্য পদ? অথবা, সোনার তরী, বিষের বাঁশি, নক্সী কাথার মাঠ এগুলো কোন শ্রেণির বিশেষ্য?

সংজ্ঞাবাচক
গুণবাচক
সুবাচক
সমষ্টিবাচক
সঠিক উত্তর: ক — সংজ্ঞাবাচক

২২. বিশেষ্য পদ কত প্রকার?

দুই
তিন
ছয়
আট
সঠিক উত্তর: গ — ছয়

২৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

গরু
বীরত্ব
গীতাঞ্জলি
সমিতি
সঠিক উত্তর: গ — গীতাঞ্জলি

২৪. 'তিতাস একটি নদীর নাম।' বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য?

নামবাচক
জাতিবাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
সঠিক উত্তর: খ — জাতিবাচক

২৫. চাউল, চিনি, কাঠ, পানি- এগুলো কোন ধরনের বিশেষ্য?

নামবাচক
জাতিবাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
সঠিক উত্তর: ঘ — বস্তুবাচক

২৬. 'ভোজন' কোন প্রকারের বিশেষ্য?

নামবাচক
ভাববাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
সঠিক উত্তর: খ — ভাববাচক

২৭. 'নদী ও পর্বত' কোন ধরনের বিশেষ্য পদ?

নামবাচক
জাতিবাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
সঠিক উত্তর: খ — জাতিবাচক

২৮. 'এ এক বিরাট সত্য'- এখানে 'সত্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

বিশেষ্যরূপে
অব্যয়রূপে
বিশেষণরূপে
বিশেষণের বিশেষণরূপে
সঠিক উত্তর: ক — বিশেষ্যরূপে

২৯. ব্যক্তি ও স্থানের নাম বোঝালে কোন বিশেষ্য হয়?

গুণ
সমষ্টি
নাম
জাতি
সঠিক উত্তর: গ — নাম

৩০. নিচের কোনটি জাতি-বিশেষ্য নয়?

আনন্দ
ফুল
ফল
গরু
সঠিক উত্তর: ক — আনন্দ

৩১. 'বাংলাদেশ' শব্দটি কোন বিশেষ্যের উদাহরণ?

নাম
স্থান
জাতি
ক্রিয়া
সঠিক উত্তর: ক — নাম

৩২. নিচের কোনটি বিশেষ্য পদ?

গরু
বীরত্ব
গীতাঞ্জলি
সমিতি
সঠিক উত্তর: গ — গীতাঞ্জলি

৩৩. পদ্মা, মেঘনা, যমুনা- কোন বিশেষ্য?

সংজ্ঞাবাচক
গুণবাচক
সুবাচক
সমষ্টিবাচক
সঠিক উত্তর: ক — সংজ্ঞাবাচক

৩৪. 'বৈশাখ' শব্দটি নাম-বিশেষ্যের কোন নামের উদাহরণ?

সৃষ্টিনাম
কালনাম
স্থাননাম
ব্যক্তিনাম
সঠিক উত্তর: খ — কালনাম

৩৫. 'মানুষ, গরু' শব্দগুলো বিশেষ্যের কোন শ্রেণির উদাহরণ?

জাতি-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য
নাম-বিশেষ্য
ক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: ক — জাতি-বিশেষ্য

৩৬. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য কোন পদ?

বিশেষ্য
যোজক
অনুসর্গ
সর্বনাম
সঠিক উত্তর: ক — বিশেষ্য

৩৭. 'ইট' কোন বিশেষ্যের উদাহরণ?

নাম
বস্তু
জাতি
সমষ্টি
সঠিক উত্তর: খ — বস্তু

৩৮. সমষ্টি-বিশেষ্য হচ্ছে-

ব্যক্তি বা প্রাণীর সমষ্টি
প্রাণী ও অপ্রাণীর নাম
দ্রব্য বা বস্তুর নাম
ব্যক্তি, স্থান ও কালের নাম
সঠিক উত্তর: ক — ব্যক্তি বা প্রাণীর সমষ্টি

৩৯. নিচের কোনটি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?

আকাশ
লবণ
গীতাঞ্জলি
মিছিল
সঠিক উত্তর: ঘ — মিছিল

৪০. সমিতি, ঝাঁক, বহর, পঞ্চায়েত কোন পদের উদাহরণ?

নামবাচক
জাতিবাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
সঠিক উত্তর: গ — সমষ্টিবাচক