পরিচ্ছেদ ২৩: অনুসর্গ

১. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

দুই
চার
পাঁচ
সাত
সঠিক উত্তর: ক — দুই

২. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

মাথার উপরে নীল আকাশ।
ভালো করে খেয়ে নাও।
মন দিয়ে লেখাপড়া করো।
বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
সঠিক উত্তর: ক — মাথার উপরে নীল আকাশ।

৩. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?

এমন কাজ তোমার দ্বারা হবে না।
কার কাছে গেলে জানা যাবে?
সবার সামনে থাকবে।
তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।
সঠিক উত্তর: ঘ — তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।

৪. কোনটি অনুসর্গের উদাহরণ?

আপন, তুমি
বলে, কয়ে
অভিমুখে, কাছে
জোরে, আস্তে
সঠিক উত্তর: গ — অভিমুখে, কাছে

৫. ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ?

ক্রিয়াজাত অনুসর্গ
ক্রিয়ামুখী অনুসর্গ
ক্রিয়ালগ্ন অনুসর্গ
ক্রিয়াধর্মী অনুসর্গ
সঠিক উত্তর: ক — ক্রিয়াজাত অনুসর্গ

৬. অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে?

অ, য়
কে, র
কে, রে
এ, তে
সঠিক উত্তর: খ — কে, র

৭. নিচের কোনটি অনুসর্গ নয়?

উপরে
মতো
পিছনে
কয়ে
সঠিক উত্তর: ঘ — কয়ে

৮. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?

বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
মাথার উপরে নীল আকাশ
কার কাছে গেলে জানা যাবে
এমন কাজ তোমার দ্বারা হবে না
সঠিক উত্তর: ক — বহুদিন ধরে অপেক্ষা করে আছি।

৯. সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

ভালো করে খেয়ে নাও।
আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
মন দিয়ে লেখাপড়া করা দরকার।
সঠিক উত্তর: খ — আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

১০. সাধারণ অনুসর্গ কী ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়?

বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
ক্রিয়া
সঠিক উত্তর: ঘ — ক্রিয়া

১১. অনুসর্গ শব্দের কোথায় বসে?

আগে
মাঝে
পরে
কোথাও না
সঠিক উত্তর: গ — পরে

১২. নিচের কোনগুলো অনুসর্গ?

নিচে, ব্যতীত
এবং, আর
অথচ, নতুবা
ধীরে, আস্তে
সঠিক উত্তর: ক — নিচে, ব্যতীত

১৩. 'আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।'- এখানে অনুসর্গ কোনটি?

আজ
বনাম
বাংলাদেশ
খেলা
সঠিক উত্তর: খ — বনাম

১৪. অনুসর্গ সাধারণত কোথায় বসে?

শব্দের পূর্বে
শব্দের মধ্যে
শব্দের পরে
বাক্যের শেষে
সঠিক উত্তর: গ — শব্দের পরে

১৫. 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে'- এখানে 'মাঝারে' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

বাইরে
মধ্যে
ব্যাপ্তি
সঙ্গে
সঠিক উত্তর: গ — ব্যাপ্তি

১৬. 'সে কাজ ছাড়া কিছুই বোঝে না।' এই বাক্যে অনুসর্গ হচ্ছে-

কাজ
কিছু
ছাড়া
বোঝে
সঠিক উত্তর: গ — ছাড়া

১৭. 'কোন পর্যন্ত পড়েছ?' এই বাক্যে অনুসর্গ কোনটি?

কোন পড়া
বাইরে
পর্যন্ত
কাটে না
সঠিক উত্তর: গ — পর্যন্ত

১৮. 'বাইরে ভীষণ রোদ।'- এই বাক্যে অনুসর্গ হচ্ছে-

প্রহর
সহজে
বাইরে
কাটে না
সঠিক উত্তর: গ — বাইরে

১৯. 'কারণ ছাড়া কিছু হয় না'- এ বাক্যে অনুসর্গ হচ্ছে-

কার্য
কিছু
ছাড়া
কারণ
সঠিক উত্তর: গ — ছাড়া

২০. 'আজ থেকে সব দায়িত্ব আমার।' এ বাক্যে অনুসর্গ কোনটি?

আজ
সব
থেকে
দায়িত্ব
সঠিক উত্তর: গ — থেকে