পরিচ্ছেদ ২৫: আবেগ
১. আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়?
কস্বাধীনভাবে
খঅনুমোদিতভাবে
গনিয়ন্ত্রিতভাবে
ঘশর্তসাপেক্ষে
সঠিক উত্তর: ক — স্বাধীনভাবে
২. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?
কসিদ্ধান্ত আবেগ
খঅলঙ্কার আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: ক — সিদ্ধান্ত আবেগ
৩. নিচের কোনটি সঠিক?
কহ্যাঁ-সিদ্ধান্ত আবেগ
খশাবাশ আতঙ্ক আবেগ
গআহা-বিস্ময় আবেগ
ঘআরে করুণা আবেগ
সঠিক উত্তর: ক — হ্যাঁ-সিদ্ধান্ত আবেগ
৪. সম্বোধন আবেগ আছে কোন বাক্যে?
কওহে, কী বলেছি, শুনেছ?
খনাহ্, ওকে নিয়ে আর পারি না।
গআরে! তুমি আবার কখন এলে?
ঘদুর! ওসব কথা আমি বলিনি
সঠিক উত্তর: ক — ওহে, কী বলেছি, শুনেছ?
৫. মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে কী শব্দ বলা হয়?
কযোজক শব্দ
খআবেগিক শব্দ
গআবেগ শব্দ
ঘনির্দেশক শব্দ
সঠিক উত্তর: গ — আবেগ শব্দ
৬. পাঠ্যবইয়ে কত প্রকার আবেগ দেখানো হয়েছে?
সঠিক উত্তর: ঘ — আট
৭. কোন ধরনের আবেগ তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়?
কআতঙ্ক
খকরুণা
গসিদ্ধান্ত
ঘপ্রশংসা
সঠিক উত্তর: ঘ — প্রশংসা
৮. 'বেশ, তবে যাওয়াই যাক।'- এ বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে?
কআতঙ্ক
খকরুণা
গসিদ্ধান্ত
ঘপ্রশংসা
সঠিক উত্তর: গ — সিদ্ধান্ত
৯. নিচের কোনটি অলংকার আবেগ?
কযাকগে, ওসব কথা থাক
খআহ্, কী চমৎকার দৃশ্য।
গবাহ্, চমৎকার লিখেছ।
ঘআহা! বেচারার এত কষ্ট।
সঠিক উত্তর: ক — যাকগে, ওসব কথা থাক
১০. অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি প্রকাশিত হলে তাকে কোন ধরনের আবেগ বলে?
কবিরক্তি আবেগ
খঅলঙ্কার আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: ক — বিরক্তি আবেগ
১১. নিচের কোনটি আতঙ্ক আবেগ?
কহায় হায়! ওর এখন কী হবে!
খজ্বালা! তোমাকে নিয়ে আর পারি না!
গউহ্, কী বিপদে পড়া গেল!
ঘআহ্, কী চমৎকার দৃশ্য।
সঠিক উত্তর: গ — উহ্, কী বিপদে পড়া গেল!
১২. 'আহা! বেচারার কত কষ্ট!'- এখানে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
ককরুণা আবেগ
খঅলঙ্কার আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: ক — করুণা আবেগ
১৩. কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য কোন ধরনের আবেগের সাথে সম্পর্কিত?
ককরুণা আবেগ
খঅলঙ্কার আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: খ — অলঙ্কার আবেগ
১৪. আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন ধরনের আবেগ?
ককরুণা আবেগ
খঅলঙ্কার আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: ঘ — সম্বোধন আবেগ
১৫. 'আহা' কী ধরনের শব্দ?
কযোজক
খবিশেষণ
গআবেগ
ঘঅনুসর্গ
সঠিক উত্তর: গ — আবেগ
১৬. 'শাবাশ' কোন শব্দের উদাহরণ?
কযোজক
খবিশেষণ
গআবেগ
ঘঅনুসর্গ
সঠিক উত্তর: গ — আবেগ
১৭. নিচের কোনটি আবেগ শব্দের উদাহরণ?
সঠিক উত্তর: ক — আহ্
১৮. 'হ্যাঁ, আমাদের জিততেই হবে।'- এই বাক্যে 'হ্যাঁ' কোন ধরনের আবেগ?
ককরুণা আবেগ
খসিদ্ধান্ত আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: খ — সিদ্ধান্ত আবেগ
১৯. 'ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না।'- বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?
ককরুণা আবেগ
খবিরক্তি আবেগ
গবিস্ময় আবেগ
ঘসম্বোধন আবেগ
সঠিক উত্তর: খ — বিরক্তি আবেগ
২০. নিচের কোন বাক্যটি বিস্ময় আবেগের?
কবেশ তবে যাওয়াই যাক।
খজ্বালা! তোমাকে নিয়ে আর পারি না।
গটং, কী বিপদে পড়া গেল।
ঘআহ্, কী চমৎকার দৃশ্য!
সঠিক উত্তর: ঘ — আহ্, কী চমৎকার দৃশ্য!