পরিচ্ছেদ ৩৭: উক্তি
১. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয়?
ককালবাচক
খস্থানবাচক
গভাববাচক
ঘকালবাচক ও স্থানবাচক
সঠিক উত্তর: ঘ — কালবাচক ও স্থানবাচক
২. প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়?
কসেমিকোলন
খড্যাশ
গকোলন
ঘউদ্ধারচিহ্ন
সঠিক উত্তর: ঘ — উদ্ধারচিহ্ন
৩. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
কসর্বনাম
খবিশেষণ
গবিশেষ্য
ঘঅনুসর্গ
সঠিক উত্তর: ক — সর্বনাম
৪. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না-
কউদ্ধারচিহ্নের
খক্রিয়ার কালের
গভাব বিশেষ্যের
ঘনামবিভক্তির
সঠিক উত্তর: খ — ক্রিয়ার কালের
৫. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
ককর্তা
খউদ্দেশ্য
গকর্ম
ঘনিষেধ
সঠিক উত্তর: ক — কর্তা
৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
সঠিক উত্তর: গ — উক্তি
৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা কীভাবে উদ্ধৃত করা হয়?
কসরাসরি
খবাঁকাভাবে
গঅন্যের দ্বারা
ঘইঙ্গিতের মাধ্যমে
সঠিক উত্তর: ক — সরাসরি
৮. প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক 'যে' বসে এবং-
কউদ্ধারচিহ্ন বহাল থাকে
খউদ্ধারচিহ্ন উঠে যায়
গসেমিকোলন বসে
ঘবাক্য সম্পূর্ণ হয়ে যায়
সঠিক উত্তর: খ — উদ্ধারচিহ্ন উঠে যায়
৯. উক্তি পরিবর্তনে বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় কেন?
কবাক্যকে ঠিক রাখার জন্য
খপদগুলো যথাস্থানে রাখার জন্য
গঅর্থের সংগতি রক্ষার জন্য
ঘসর্বনাম সবসময় পরিবর্তনশীল বলে
সঠিক উত্তর: গ — অর্থের সংগতি রক্ষার জন্য
১০. লোকটি বললেন, 'আমি আগামীকাল এখানে আবার আসব।' এটি পরোক্ষ উক্তি কী হবে?
কলোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
খযে লোকটি বললেন যে, আমি আগামীকাল এখানে আবার আসব।
গলোকটি বললেন যে, তিনি পরদিন এখানে আবার যাবেন।
ঘলোকটি বললেন যে, তিনি আগামীকাল এখানে আবার আসবেন।
সঠিক উত্তর: ক — লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
১১. প্রত্যক্ষ উক্তিতে কিসের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না?
কপ্রশ্নবাচক
খহৃদয়াবেগ
গচিরন্তন সত্য
ঘস্থানবাচক
সঠিক উত্তর: গ — চিরন্তন সত্য
১২. ছেলেটি বলে উঠলো, 'বাহ! কী সুন্দর বাড়ি।'- এটি পরোক্ষ উক্তিতে কী হবে?
কছেলেটি বলে উঠলো যে, বাহ! কী সুন্দর বাড়ি।
খছেলেটি আনন্দের সাথে বললো যে, বাহ! কী সুন্দর বাড়ি।
গছেলেটি আনন্দের সাথে বললো যে, বাড়িটি খুব সুন্দর।
ঘছেলেটি আনন্দের সাথে বাড়িটির সৌন্দর্যের কথা বললো।
সঠিক উত্তর: গ — ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাড়িটি খুব সুন্দর।
১৩. প্রত্যক্ষ উক্তিতে কোন ভাব থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়?
কপ্রশ্নসূচক
খঅনুজ্ঞাসূচক
গআবেগসূচক
ঘসবগুলোই
সঠিক উত্তর: ঘ — সবগুলোই
১৪. প্রত্যক্ষ উক্তির 'আগামীকাল' পরোক্ষ উক্তিতে কী হয়?
কআগের দিন
খপর দিন
গপূর্ব দিন
ঘপরের দিন
সঠিক উত্তর: খ — পর দিন
১৫. 'তিনি বললেন যে বইটা তার দরকার'- বাক্যটি কিসের উদাহরণ?
ককর্মবাচ্যের
খপ্রত্যক্ষ উক্তির
গকর্তৃবাচ্যের
ঘপরোক্ষ উক্তির
সঠিক উত্তর: ঘ — পরোক্ষ উক্তির
১৬. কোনো কথকের বাক্ কর্মের নাম কী?
কবাচ্য
খউক্তি
গবাগবিধি
ঘপ্রবাদ
সঠিক উত্তর: খ — উক্তি
১৭. উক্তি কত প্রকার?
কতিন প্রকার
খচার প্রকার
গপাঁচ প্রকার
ঘদুই প্রকার
সঠিক উত্তর: ঘ — দুই প্রকার
১৮. উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: গ — যে
১৯. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?
কবিশেষ্যের
খঅব্যয়ের
গবিশেষণের
ঘসর্বনামের
সঠিক উত্তর: ঘ — সর্বনামের
২০. অর্থের সংগতি রক্ষার জন্যে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
কক্রিয়া এবং সর্বনাম পদের
খসর্বনাম এবং পদের
গকালের
ঘঅর্থের
সঠিক উত্তর: ক — ক্রিয়া এবং সর্বনাম পদের