একাডেমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি প্রস্তুতি সব এক জায়গায় › SSC › বাংলা ২য় পত্র › পরিচ্ছেদ ৩৭: উক্তি পরিচ্ছেদ ৩৭: উক্তি ২১. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোনটির পরিবর্তন করতে হয়?
অথবা, উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
ক বিশেষ্যের
খ অব্যয়ের
গ বিশেষণের
ঘ সর্বনামের
সঠিক উত্তর: ঘ — সর্বনামের
২২. পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
ক প্রশ্ন জিজ্ঞাসায়
খ অনুজ্ঞাসূচকভাবে
গ চিরন্তন সত্যের বর্ণনায়
ঘ আবেগ প্রকাশে
সঠিক উত্তর: গ — চিরন্তন সত্যের বর্ণনায়
২৩. 'গতকল্য' এই কালসূচক শব্দটি পরোক্ষ উক্তিতে কী হবে?
ক আগের দিন
খ পূর্ব দিন
গ পর দিন
ঘ পরের দিন
সঠিক উত্তর: খ — পূর্ব দিন
২৪. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের 'গতকাল' শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপে পরিবর্তিত হবে?
ক আগের দিন
খ পূর্ব দিন
গ পর দিন
ঘ পরের দিন
সঠিক উত্তর: ক — আগের দিন
২৫. তিনি বললেন, 'বইটা আমার দরকার'-এর পরোক্ষ উক্তি কোনটি?
ক তিনি বললেন যে, বইটা তাঁর দরকার।
খ তিনি বললেন, বইটা তাঁর দরকার।
গ তিনি বললেন, বইটা আমার দরকার।
ঘ তিনি বইটা তাঁর দরকার বলে জানালেন।
সঠিক উত্তর: ক — তিনি বললেন যে, বইটা তাঁর দরকার।
২৬. বশির আমাকে বলল, 'আমি এক্ষুণি আসছি'- পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হবে?
ক বশির আমাকে বলল যে আমি এগুলি যাচ্ছি
খ বশির আমাকে বলল যে সে এক্ষুণি আসছে
গ বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে
ঘ বশির আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছে
সঠিক উত্তর: গ — বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে
২৭. হামিদ বলল, 'আমি এক্ষুণি আসছি'-এর পরোক্ষ উক্তি কোনটি?
ক হামিদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে
খ হামিদ বলল যে, আমি এক্ষুণি যাচ্ছি
গ হামিদ বলল যে, তুমি তক্ষুণি যাচ্ছ
ঘ হামিদ বলল যে, সে এক্ষুণি আসছে
সঠিক উত্তর: ক — হামিদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে
২৮. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
ক ভাব অনুসারে
খ অর্থ অনুসারে
গ উক্তি অনুসারে
ঘ বাচ্য অনুসারে
সঠিক উত্তর: ক — ভাব অনুসারে
২৯. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
ক ক্রিয়ার
খ পুরুষের
গ কালের
ঘ কর্তার
সঠিক উত্তর: গ — কালের
৩০. শিক্ষক বললেন, 'তোমরা কি ছুটি চাও?' এর পরোক্ষ উক্তি-
ক আমরা ছুটি চাই কি না- শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
খ আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
গ আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জিজ্ঞেস করলেন
ঘ আমাদের ছুটির দরকার কি না- শিক্ষক জানতে চাইলেন
সঠিক উত্তর: খ — আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
৩১. বাবা বললেন, 'সত্য কথা বলবে'-এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি?
ক বাবা সত্য কথা বলার অনুরোধ করলেন
খ বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন
গ বাবা সত্য কথা বলার আদেশ দিলেন
ঘ বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন
সঠিক উত্তর: খ — বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন
৩২. শিক্ষক বললেন, 'চুপ করো'- এর পরোক্ষ উক্তি কোনটি?
ক শিক্ষক চুপ করতে বললেন
খ শিক্ষক বললেন যে, চুপ করো
গ শিক্ষক চুপ করার আদেশ দিলেন
ঘ শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন
সঠিক উত্তর: গ — শিক্ষক চুপ করার আদেশ দিলেন
৩৩. শিক্ষক বললেন, 'পৃথিবী গোলাকার'- এর পরোক্ষ উক্তি কোনটি হবে?
ক শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার
খ শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার
গ শিক্ষক বললেন, পৃথিবী হয় গোলাকার
ঘ শিক্ষক বললেন যে, গোলাকার হয় পৃথিবী
সঠিক উত্তর: ক — শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার
৩৪. ছেলেটি বলেছিল, 'আজ আমি অনেক পড়েছি।' এই উক্তিটি-
ক প্রত্যক্ষ উক্তি
খ উক্তি
গ বক্তার কথা
ঘ পরোক্ষ উক্তি
সঠিক উত্তর: ক — প্রত্যক্ষ উক্তি
৩৫. যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয় তাকে কী বলে?
ক প্রত্যক্ষ উক্তি
খ উক্তি
গ বক্তার কথা
ঘ পরোক্ষ উক্তি
সঠিক উত্তর: ঘ — পরোক্ষ উক্তি
৩৬. জনি হেসে বলল, 'আমি আপনাকে লক্ষ করিনি।' - এর পরোক্ষ উক্তি হলো-
ক জনি হেসে বলল যে, সে তাঁকে লক্ষ করেনি।
খ জনি হাসতে হাসতে বলল যে, সে আপনাকে লক্ষ করেনি।
গ জনি হাসি দিয়ে বলল যে, আমি তাকে লক্ষ করিনি।
ঘ জনি হাসির সঙ্গে বলল যে, তাকে লক্ষ করেনি।
সঠিক উত্তর: ক — জনি হেসে বলল যে, সে তাঁকে লক্ষ করেনি।
৩৭. অর্থসংগতি রক্ষার জন্য উক্তি পরিবর্তনের সময় বাক্যে ব্যবহৃত সর্বনামের কী প্রয়োজন হয়?
ক বিয়োজন
খ পরিবর্তন
গ সংযোজন
ঘ সংকোচন
সঠিক উত্তর: খ — পরিবর্তন
৩৮. রাজিব বলল, 'আমি বাগান করা পছন্দ করি।' এ বাক্যের পরোক্ষ উক্তি হবে-
ক বাগান করা রাজিবের পছন্দ এটি সে বলল।
খ রাজিব বলল যে, বাগান করা আমার পছন্দ।
গ রাজিব বলল যে, বাগান করা তার পছন্দ
ঘ রাজিব বলল যে, সে বাগান করা পছন্দ করে।
সঠিক উত্তর: ঘ — রাজিব বলল যে, সে বাগান করা পছন্দ করে।
৩৯. লিপি বলল, 'আমি এখনই বের হচ্ছি।' এর পরোক্ষ উক্তি কোনটি?
ক লিপি বলল যে, আমি তখনই বের হচ্ছি
খ লিপি বলল যে, তিনি এখনই বের হচ্ছেন
গ লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে
ঘ লিপি বললেন যে, সে তখনই বের হচ্ছে
সঠিক উত্তর: গ — লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে
৪০. লোকটি বললেন, 'আমি আগামীকাল এখানে আবার আসব।' বাক্যটির পরোক্ষ উক্তি হবে-
ক লোকটি বললেন যে, সে আগামীকাল আবার সেখানে যাব।
খ লোকটি বললেন যে, আমি পরদিন সেখানে আবার যাব।
গ লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
ঘ লোকটি আগামীকাল সেখানে যাবে বলে অঙ্গীকার করল।
সঠিক উত্তর: গ — লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।