পরিচ্ছেদ ৩৭: উক্তি

৪১. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না?

প্রশ্ন জিজ্ঞাসায়
চিরন্তন সত্যের উদ্ধৃতিতে
অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে
আবেগসূচক উদ্ধৃতিতে
সঠিক উত্তর: খ — চিরন্তন সত্যের উদ্ধৃতিতে

৪২. মা আমাকে বললেন, 'তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে?' বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?

মা আমাকে জিজ্ঞাসা করলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।
মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।
আমার মা আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি করে তা জানতে চাইলেন।
আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি কবে তা মা জানতে চাইলেন।
সঠিক উত্তর: খ — মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।

৪৩. লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হলো-

লোকটি আমাকে বললেন, 'আগে আসুন সামনে বসুন।'
লোকটি আমাকে বললেন, 'আপনি সামনের আসনে বসুন।'
লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।'
লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন।'
সঠিক উত্তর: গ — লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।'

৪৪. উক্তি কথাটির আভিধানিক অর্থ কোনটি?

কথনীয়
কথন
বচন
সারকথা
সঠিক উত্তর: খ — কথন

৪৫. 'আজ' পরোক্ষ উক্তিতে কী হবে?

পূর্ব দিন
পর দিন
আগের দিন
সেদিন
সঠিক উত্তর: ঘ — সেদিন

৪৬. তিনি বললেন, 'দয়া করে ভিতরে আসুন।' বাক্যটি কিসের উদাহরণ?

প্রত্যক্ষ উক্তি
উক্তি
বক্তার কথা
পরোক্ষ উক্তি
সঠিক উত্তর: ক — প্রত্যক্ষ উক্তি

৪৭. সে বলল, 'আমি ভালো আছি' বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?

সে বলল, সে ভালো আছে
সে বলল, আমি ভালো আছি।
সে বলল যে, আমি ভালো আছি।
সে বলল যে সে ভালো আছে।
সঠিক উত্তর: ঘ — সে বলল যে সে ভালো আছে।

৪৮. প্রত্যক্ষ উক্তিতে 'এখানে' থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?

ওখানে
সেখানে
এই খানে
এখানে
সঠিক উত্তর: খ — সেখানে

৪৯. তিথি বলেছিল, 'আমি জাফলং যাচ্ছি' এর পরোক্ষ উক্তি কী?

তিথি বলেছিল যে, সে জাফলং যাবে
তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে
তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল
তিথি বলল যে, সে জাফলং গেল
সঠিক উত্তর: খ — তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে

৫০. বাক্য অসম্পূর্ণ রেখে প্রাসঙ্গিক অন্য তথ্য জ্ঞাপনের সময় কোন চিহ্ন ব্যবহৃত হয়?

হাইফেন
কোলন
ড্যাশ
কোলন ড্যাশ
সঠিক উত্তর: খ — কোলন