অভাগীর স্বর্গ

৪১. রসিক দুলে কাঙালীর ডাকে বাড়িতে এসে অভাগীকে কী অবস্থায় পেল?

সুস্থ-সবল
মৃত
মুমূর্ষু
হাস্যোজ্জ্বল
সঠিক উত্তর: গ — মুমূর্ষু

৪২. অভাগীর শয্যাপাশে রসিক দুলেকে কে পায়ের ধূলো দিতে বলল?

কাঙালী
ঠাকুরদাস মুখুয্যে
রাখালের মা
বিন্দির পিসি
সঠিক উত্তর: ঘ — বিন্দির পিসি

৪৩. রসিক দুলে অভাগীকে পায়ের ধূলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?

অনুশোচনার কারণে
দীর্ঘদিন পর বাড়ি ফেরায়
নিজের গুরুত্ব বোঝার আনন্দে
শাস্তি পাওয়ার কথা ভেবে
সঠিক উত্তর: ক — অনুশোচনার কারণে

৪৪. “এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে, ও আমাদের দুলের ঘরে জন্মাল কেন।” ‘অভাগীর স্বর্গ’ গল্পে কথাটি কে বলেছে?

রসিক দুলে
বিন্দির পিসি
রাখালের মা
নাপতে-বৌদি
সঠিক উত্তর: গ — রাখালের মা

৪৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কোথায় একটা বেলগাছ থাকার কথা উল্লেখ রয়েছে?

মুখুয্যেবাড়িতে
অভাগীর কুটির প্রাঙ্গণে
জমিদারবাড়ির উঠানে
বিন্দির পিসির বাড়ি
সঠিক উত্তর: খ — অভাগীর কুটির প্রাঙ্গণে

৪৬. অভাগীর সৎকারের জন্য কে কুড়াল চেয়ে এনে বেলগাছ কাটতে গেল?

কাঙালী
জমিদারের দারোয়ান
ঠাকুরদাস
রসিক দুলে
সঠিক উত্তর: ঘ — রসিক দুলে

৪৭. জমিদারের দারোয়ান রসিক দুলের গালে সশব্দে চড় মারল কেন?

খাজনা না দেওয়ায়
অভাগীকে পায়ের ধূলো দেওয়ায়
অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়
ছোট জাতের মানুষ হওয়ায়
সঠিক উত্তর: গ — অনুমতি ছাড়া বেলগাছ কাটতে যাওয়ায়

৪৮. কাঙালীদের কুটির প্রাঙ্গণের বেলগাছটি কে পুঁতেছে?

অভাগী
রসিক দুলে
কাঙালী
জমিদার
সঠিক উত্তর: ক — অভাগী

৪৯. হিন্দুস্তানি দারোয়ান কাঙালীকে মারতে গিয়েও মারল না কেন?

রসিক দুলের ভয়ে
কাঙালী ছোট হওয়ায়
অশৌচের ভয়ে
জমিদারের নিষেধে
সঠিক উত্তর: গ — অশৌচের ভয়ে

৫০. কাঙালীদের গ্রামে জমিদারের কাছারির কর্তা কে?

ঠাকুরদাস মুখুয্যে
অধরময় রায়
ভট্টাচার্য মহাশয়
মুখোপাধ্যায় মহাশয়
সঠিক উত্তর: খ — অধরময় রায়

৫১. সকলে দারোয়ানের কাছে অনুনয় বিনয় করার সময় কাঙালী ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কোথায় যায়?

কাছারিবাড়িতে
মুখুয্যেবাড়িতে
জমিদারবাড়িতে
শ্মশানঘাটে
সঠিক উত্তর: ক — কাছারিবাড়িতে

৫২. কাছারিবাড়িতে কাঙালী গোমস্তার কাছে মা মরার কথা বলতে গিয়ে কেঁদে ফেললে গোমস্তা কী করেন?

কাঙালীকে ধমক দেন
কাঙালীকে সান্ত্বনা দেন
কাঙালীর ওপর বিরক্ত হন
কাঙালীকে গলাধাক্কা দেন
সঠিক উত্তর: গ — কাঙালীর ওপর বিরক্ত হন

৫৩. কাঙালী মায়ের সৎকারের জন্য কাঠ চাইতে গেলে জমিদারের গোমস্তা তাকে কয় টাকা আনতে বলে?

দুই টাকা
তিন টাকা
চার টাকা
পাঁচ টাকা
সঠিক উত্তর: ঘ — পাঁচ টাকা

৫৪. কাঙালী কাঠের জন্য টাকা আনতে অপারগতা প্রকাশ করলে অধরময় রায় অভাগীর লাশ কী করতে বলে?

নদীতে ভাসিয়ে দিতে বলে
নদীর চড়ায় পুঁতে ফেলতে বলে
খড়কুটো দিয়ে পোড়াতে বলে
দূরের জঙ্গলে ফেলে আসতে বলে
সঠিক উত্তর: খ — নদীর চড়ায় পুঁতে ফেলতে বলে

৫৫. কাঙালী মুখুয্যে বাড়িতে গিয়ে কী চায়?

টাকা-পয়সা
দুমুঠো খাবার
সৎকারের কাঠ
আলতা-চন্দন
সঠিক উত্তর: গ — সৎকারের কাঠ

৫৬. কোথায় গর্ত খুঁড়ে অভাগীকে অন্তিমশয্যায় শোয়ানো হলো?

বাড়ির পাশের বাগানে
নদীর চড়ে
পুকুরঘাটে
শ্মশানঘাটে
সঠিক উত্তর: খ — নদীর চড়ে

৫৭. অভাগীর মুখাগ্নি করার জন্য কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বেলে দিল কে?

রসিক দুলে
বিন্দির পিসি
রাখালের মা
পুরোহিত মশাই
সঠিক উত্তর: গ — রাখালের মা

৫৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত সমাজের কোন দিকটি তুলে ধরেছেন?

সাম্রাজ্যবাদের নির্মম রূপ
হিন্দুদের আনন্দ উৎসব
দরিদ্রদের প্রতি ধনীদের সহমর্মিতা
সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: খ — হিন্দুদের আনন্দ উৎসব

৫৯. ঠাকুরদাস মুখুয্যের কয়টি ছেলেমেয়ে?

5টি
6টি
7টি
10টি
সঠিক উত্তর: গ — 7টি

৬০. অভাগী গোটা কয়েক বেগুন তুলে কোথায় রওনা হয়েছিল?

শ্মশানে
হাটে
বাড়িতে
নদীর ঘাটে
সঠিক উত্তর: খ — হাটে