অভাগীর স্বর্গ

৬১. শ্মশানঘাটে মুখুয্যে গিন্নির আলতারাঙা পা দেখে অভাগীর কী ইচ্ছে হলো?

একবিন্দু আলতা মাথায় দিতে
নিজের পায়ে আলতা লাগাতে
নদীর পানিতে পা ধুতে
ছেলের হাতের আগুন পেতে
সঠিক উত্তর: ক — একবিন্দু আলতা মাথায় দিতে

৬২. মুখুয্যেবাড়ির বধূরা আঁচল দিয়ে শাশুড়ির পা থেকে কী মুছে নিল?

পদধূলি
আলতা
চন্দন
নেইল পলিশ
সঠিক উত্তর: ক — পদধূলি

৬৩. মুখুয্যেগিন্নির সৌভাগ্য দেখে অভাগীর কী ইচ্ছা হলো?

অল্প বয়সে মৃত্যুবরণ করার
ছেলের হাতের আগুন পাওয়ার
অনেক বিত্তের মালিক হওয়ার
স্বামীকে ফিরে পাওয়ার
সঠিক উত্তর: খ — ছেলের হাতের আগুন পাওয়ার

৬৪. ‘চোখে ধোঁ লেগেছে বৈ ত নয়’ - এখানে ‘ধোঁ’ বলতে কী বোঝানো হয়েছে?

ধাঁধা
ধোঁয়া
মরিচ
আলো
সঠিক উত্তর: খ — ধোঁয়া

৬৫. শ্মশান থেকে ফেরার পথে অভাগী ও কাঙালী কী করল?

বাজারে বেগুন বিক্রি করল
কবিরাজের বাড়ি গেল
নদীতে গোসল করল
আলতা সংগ্রহ করল
সঠিক উত্তর: গ — নদীতে গোসল করল

৬৬. “তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচাইয়া চলিতে থাকে”— বাক্যটির সাথে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?

রসিক
অভাগী
অধর
ঠাকুরদাস
সঠিক উত্তর: খ — অভাগী

৬৭. অভাগী কল্পনায় কী দেখল?

সুখের সংসার
কাঙালীর সুখী জীবন
বামুন মায়ের স্বর্গযাত্রা
স্বামীর শেষকৃত্য
সঠিক উত্তর: গ — বামুন মায়ের স্বর্গযাত্রা

৬৮. কাঙালী মায়ের জন্য বড়ি আনলে অভাগী কী করল?

চুপচাপ খেয়ে নিল
এককোণে রেখে দিল
ফিরিয়ে দিতে বলল
উনুনে ফেলে দিল
সঠিক উত্তর: ঘ — উনুনে ফেলে দিল

৬৯. “ও যে রে - ও-গাঁয়ে উঠে গেছে-”— এখানে কার কথা বলা হয়েছে?

রসিক দুলের
অধরের
বিন্দির পিসির
ঈশ্বর নাপিতের
সঠিক উত্তর: ক — রসিক দুলের

৭০. কোন বিষয়ে অভাগীর সন্দেহ ছিল?

তাকে দেখতে কবিরাজের আসার বিষয়ে
তাকে দেখতে স্বামীর আসার বিষয়ে
নাপতে-বৌদির আলতা দেওয়ার বিষয়ে
ঈশ্বর নাপিতের রোগ নির্ণয়ের বিষয়ে
সঠিক উত্তর: খ — তাকে দেখতে স্বামীর আসার বিষয়ে

৭১. সকলের মধ্যে বয়সে বড় বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা যায়?

মুখুয্যে
সগ্য
বর্ষীয়সী
বৃদ্ধ
সঠিক উত্তর: গ — বর্ষীয়সী

৭২. ভোজনের পর পাতে যা পড়ে থাকে তাকে কী বলে?

সগ্য
প্রণামী
অশন
ভুক্তাবশেষ
সঠিক উত্তর: ঘ — ভুক্তাবশেষ

৭৩. ‘মুষ্টিযোগ’ শব্দের অর্থ কী?

অর্থ সাহায্য
ভিক্ষা
টোটকা চিকিৎসা
আহারের
সঠিক উত্তর: গ — টোটকা চিকিৎসা

৭৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন শব্দটি দ্বারা গল্পের মাধ্যমে মোহিত করে রাখার ক্ষমতা বোঝানো হয়েছে?

রোমাঞ্চ
সংগতিপন্ন
মুষ্টিযোগ
ইন্দ্রজাল
সঠিক উত্তর: ঘ — ইন্দ্রজাল

৭৫. ‘শশব্যস্ত’ শব্দটির সাথে কোন প্রাণীটির যোগসূত্র আছে?

ঘোড়া
খরগোশ
বানর
কচ্ছপ
সঠিক উত্তর: খ — খরগোশ

৭৬. হিন্দুধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবেত কণ্ঠে উচ্চস্বরে কোন দেবতার নাম উচ্চারণ করে?

শিব
রাম
হরি
ইন্দ্র
সঠিক উত্তর: গ — হরি

৭৭. ‘সান্ধ্যাহ্নিক’ কী?

এক ধরনের খাবার
এক ধরনের পূজা
এক ধরনের ওষুধ
এক ধরনের চিকিৎসা
সঠিক উত্তর: খ — এক ধরনের পূজা

৭৮. ‘অশন’ শব্দের অর্থ?

পোশাক
খাদ্যদ্রব্য
বিদ্যা
জল
সঠিক উত্তর: খ — খাদ্যদ্রব্য

৭৯. ‘দুলে’ সম্প্রদায়ের লোকদের মূল পেশা কী?

মাছ ধরা
পালকি বহন করা
কৃষিকাজ করা
নৌকা বাওয়া
সঠিক উত্তর: খ — পালকি বহন করা

৮০. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল— i. ছেলেপুলে ও নাতিপুতিদের আগমনে ii. সমস্ত গ্রামের লোক ভিড় করায় iii. ধুমধামের সাথে শবযাত্রা হওয়ায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii