সুভা

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

১৮৫১ খ্রিষ্টাব্দে
১৮৬১ খ্রিষ্টাব্দে
১৮৭১ খ্রিষ্টাব্দে
১৮৮১ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: খ — ১৮৬১ খ্রিষ্টাব্দে

২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

১২৬১
১২৬২
১২৬৮
১২৭২
সঠিক উত্তর: গ — ১২৬৮

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো?

মানসী, সোনার তরী, চিত্রা, বিসর্জন
ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, শেষের কবিতা
রক্তকরবী, চোখের বালি, কল্পনা, চিত্রা
চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী
সঠিক উত্তর: ঘ — চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী

৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
সুরেন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ — মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৫. রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?

ক্ষণিকা
মানসী
সোনার তরী
গীতাঞ্জলি
সঠিক উত্তর: ঘ — গীতাঞ্জলি

৬. এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?

কেনজাবুরো ওয়ে
রবীন্দ্রনাথ ঠাকুর
নাগিব মাহফুজ
ওরহান পামুক
সঠিক উত্তর: খ — রবীন্দ্রনাথ ঠাকুর

৭. “তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।” উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য?

প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: খ — রবীন্দ্রনাথ ঠাকুর

৮. রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?

তিনি ৭ই আগস্ট জন্মগ্রহণ করেন
তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
তাঁর পিতার নাম প্রিন্স দ্বারকানাথ
তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন
সঠিক উত্তর: খ — তিনিই একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি

৯. রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য?

আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য
নোবেল পুরস্কার প্রাপ্তি
আন্তর্জাতিক দৃষ্টসম্পন্ন
বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে
সঠিক উত্তর: ঘ — বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে

১০. বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে?

দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন
দুটোই প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে
সঠিক উত্তর: ক — দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক

১১. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?

রক্তকরবী
গল্পগুচ্ছ
বিচিত্র প্রবন্ধ
প্রবন্ধ সংগ্রহ
সঠিক উত্তর: ঘ — প্রবন্ধ সংগ্রহ

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট কীভাবে সম্পর্কিত?

জন্ম ও মৃত্যুতে
জন্ম ও বিবাহ
মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
নোবেল ও জমিদারি পত্তনে
সঠিক উত্তর: ক — জন্ম ও মৃত্যুতে

১৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

১৯৪১ খ্রিষ্টাব্দে
১৯৩৮ খ্রিষ্টাব্দে
১৯৪০ খ্রিষ্টাব্দে
১৯৪২ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: ক — ১৯৪১ খ্রিষ্টাব্দে

১৪. ‘সুভা’ গল্পের মেয়েটির নাম কী রাখা হয়েছিল?

হাসি
সুভা
সুহাসিনী
সুভাষিণী
সঠিক উত্তর: ঘ — সুভাষিণী

১৫. ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?

সুভাষিণীর
বাণীকণ্ঠের
সুকেশিনীর
প্রতাপের
সঠিক উত্তর: ঘ — প্রতাপের

১৬. বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? i. সুভাকে বিয়ে দেবেন বলে ii. সুভা কথা বলতে পারে না বলে iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

১৭. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো—

ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ
একাকীত্বের সাথী ইতর প্রাণী
ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ
সবার থেকে নিজেকে আড়ালে রাখা
সঠিক উত্তর: গ — ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ

১৮. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। উদ্দীপকের মূলভাব ‘সুভা’ গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? i. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া ii. দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা iii. মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৯. “তখন কে জানিত সে বোবা হইবে?” এখানে কার কথা বলা হয়েছে?

সুভাষিণীর
সুকেশিনীর
সুহাসিনীর
সুনয়নার
সঠিক উত্তর: ক — সুভাষিণীর

২০. সুভাষিণীর কয় বোন?

তিন
চার
পাঁচ
ছয়
সঠিক উত্তর: ক — তিন