সুভা
২১. সুভাষিণীর নাম কে রাখেন?
কসুভাষিণীর মা
খসুভাষিণীর বাবা
গসুভাষিণীর ভাই
ঘসুভাষিণীর মামা
সঠিক উত্তর: খ — সুভাষিণীর বাবা
২২. সুভাষিণীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?
কমায়ের নামের ভিত্তিতে
খআবেগের বশে
গপ্রতাপের কথায়
ঘবড় দুই মেয়ের নামের মিলে
সঠিক উত্তর: ঘ — বড় দুই মেয়ের নামের মিলে
২৩. ‘সুভাষিণী’ অর্থ কী?
কমধুরভাষী
খসুন্দর মুখ
গউজ্জ্বল
ঘসুন্দর কথা
সঠিক উত্তর: ক — মধুরভাষী
২৪. সুভাষিণীকে সকলে কী নামে সংক্ষেপে ডাকে?
সঠিক উত্তর: গ — সুভা
২৫. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
কবোন
খবান্ধবী
গখালাতো বোন
ঘচাচাতো বোন
সঠিক উত্তর: ক — বোন
২৬. দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?
কসুভার
খসুভার বোনদের
গসুভার বান্ধবীর
ঘপ্রতাপের
সঠিক উত্তর: খ — সুভার বোনদের
২৭. “এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে।”—এখানে ‘ছোটোটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
কসুকেশিনীকে
খসুহাসিনীকে
গসুনয়নাকে
ঘসুভাকে
সঠিক উত্তর: ঘ — সুভাকে
২৮. ‘সে কথা বলতে পারে না’—এখানে যাকে নির্দেশ করা যায়—
কসুকেশিনী
খসুহাসিনী
গসুভাষিণী
ঘপ্রতাপ
সঠিক উত্তর: গ — সুভাষিণী
২৯. কার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে?
কপ্রতাপের
খসুভার
গসুহাসের
ঘসুকেশিনীর
সঠিক উত্তর: খ — সুভার
৩০. ‘এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত’—দুশ্চিন্তা প্রকাশের কারণ কী?
কসুভা জেদি
খসুভা বোবা
গসুভা অন্ধ
ঘসুভা কালো
সঠিক উত্তর: খ — সুভা বোবা
৩১. কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
কপ্রতাপ
খসুভার মা
গসুভা
ঘসুভার বোন
সঠিক উত্তর: খ — সুভার মা
৩২. সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত?
কসুভার পিতা
খসুভার বোন
গসুভার মা
ঘসুভা
সঠিক উত্তর: ঘ — সুভা
৩৩. সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন?
কসুভা সুন্দর নয় বলে
খসুভা কথা বলতে পারে না বলে
গসুভা শিক্ষিত নয় বলে
ঘসুভা ধনীর মেয়ে বলে
সঠিক উত্তর: খ — সুভা কথা বলতে পারে না বলে
৩৪. সবাই ভুলে গেলে কে বাঁচে?
কসুভাষিণী
খসুহাসিনী
গপ্রতাপ
ঘসুকেশিনী
সঠিক উত্তর: ক — সুভাষিণী
৩৫. কোনটি কেউ কখনো ভোলে না?
কমিথ্যা
খঅপরাধ
গবেদনা
ঘঅন্যায়
সঠিক উত্তর: গ — বেদনা
৩৬. পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল—কে?
কপ্রতাপ
খবাণীকণ্ঠ
গসুকেশিনী
ঘসুভা
সঠিক উত্তর: ঘ — সুভা
৩৭. তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিরূপ দেখিতেন—কাকে?
কসুকেশীকে
খসুহাসীকে
গসুভাকে
ঘপ্রতাপকে
সঠিক উত্তর: গ — সুভাকে
৩৮. মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন?
কস্বামীকে
খপিতাকে
গদেশকে
ঘকন্যাকে
সঠিক উত্তর: ঘ — কন্যাকে
৩৯. কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?
কপিতা
খমাতা
গপ্রতিবেশী
ঘআত্মীয়স্বজন
সঠিক উত্তর: খ — মাতা
৪০. কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?
কপ্রতাপ
খসুভার মাতা
গসুভার পিতা
ঘসর্বশী
সঠিক উত্তর: গ — সুভার পিতা