সুভা

৪১. সুভার পিতার নাম কী?

নীলকণ্ঠ
বাণীকণ্ঠ
বংশীকণ্ঠ
গোঁসাই মণ্ডল
সঠিক উত্তর: খ — বাণীকণ্ঠ

৪২. “কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ই বিরক্ত ছিলেন”—কার প্রতি?

প্রতাপের প্রতি
সুবেশীর প্রতি
সুভার প্রতি
সুনয়নার প্রতি
সঠিক উত্তর: গ — সুভার প্রতি

৪৩. সুভার কী ছিল না?

কথা
চোখ
হাত
পা
সঠিক উত্তর: ক — কথা

৪৪. সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?

মমতাদির
সুভার
অপুর
অন্ধবধূর
সঠিক উত্তর: খ — সুভার

৪৫. সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতো কেঁপে উঠত?

হরিণের
কচি কিশলয়ের
নির্জীবের মতো
অসহায়ের
সঠিক উত্তর: খ — কচি কিশলয়ের

৪৬. কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?

ভুলে যেতে হয়
ভালোবাসতে হয়
গড়ে তুলতে হয়
তর্জমা করতে হয়
সঠিক উত্তর: গ — গড়ে তুলতে হয়

৪৭. কিসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়?

ক্ষমতার
তর্জমার
সময়ের
চিন্তার
সঠিক উত্তর: ক — ক্ষমতার

৪৮. কেমন চোখকে কিছু তর্জমা করতে হয় না?

অন্ধ
বোবা
কালো
নীল
সঠিক উত্তর: গ — কালো

৪৯. মন আপনি কার উপর ছায়া ফেলে?

কালো চোখের
সুন্দর হাতের
মায়াবী হাসির
সরল পথের
সঠিক উত্তর: ক — কালো চোখের

৫০. কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে—কী?

নীল চোখ
সুন্দর মুখ
কালো চোখ
উদ্ধত হাত
সঠিক উত্তর: গ — কালো চোখ

৫১. অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কী?

কালো চোখ
নীল চোখ
বোবা চোখ
নির্জীব চোখ
সঠিক উত্তর: ক — কালো চোখ

৫২. ‘সুভা’ গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?

কচি কিশলয়ের
ক্ষমতার
উজ্জ্বল মণির
দ্রুত চঞ্চল বিদ্যুতের
সঠিক উত্তর: ঘ — দ্রুত চঞ্চল বিদ্যুতের

৫৩. মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?

চোখের
মুখের
ঠোঁটের
হাসির
সঠিক উত্তর: ক — চোখের

৫৪. ‘সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?

চোখের চাহনি
চোখের ভাষা
চোখের রং
চেতনা
সঠিক উত্তর: খ — চোখের ভাষা

৫৫. ‘সুভা’ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?

সুন্দর মুখের
সুন্দর চুলের
চোখের ভাষার
মুখের ভাষার
সঠিক উত্তর: গ — চোখের ভাষার

৫৬. ছায়ালোকের রঙ্গভূমি কেমন?

সুন্দর
নিস্তব্ধ
কোলাহলপূর্ণ
নির্জীব
সঠিক উত্তর: খ — নিস্তব্ধ

৫৭. বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?

বন
মাঠ
মহত্ত্ব
আলো
সঠিক উত্তর: গ — মহত্ত্ব

৫৮. সাধারণ বালিকারা কাকে ভয় করত?

প্রতাপকে
সুভাকে
সুহাসীকে
সুকেশীকে
সঠিক উত্তর: খ — সুভাকে

৫৯. তাহার সহিত খেলত না—এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে?

সুহাসীকে
সুবর্ণকে
প্রতাপকে
সুভাকে
সঠিক উত্তর: ঘ — সুভাকে

৬০. নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন কে?

প্রতাপ
সুভা
বাণীকণ্ঠ
সুকেশী
সঠিক উত্তর: খ — সুভা