বাংলা ১ম পত্র — মানুষ মুহাম্মদ (স.) · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. ‘ধী’ শব্দটির অর্থ কী?

    ক. ধুরন্ধরখ. বুদ্ধিগ. স্থিরঘ. চঞ্চল
  2. ‘হিজরত’ শব্দের অর্থ কী?

    ক. প্রার্থনাখ. বাতিগ. পরিত্যাগঘ. বন্ধু
  3. কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন?

    ক. মদিনায়খ. মক্কায়গ. তায়েফেঘ. জেদ্দায়
  4. কোন যুদ্ধে মুহাম্মদ (স.)-এর মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল?

    ক. বদরের যুদ্ধেখ. ওহুদের যুদ্ধেগ. খন্দকের যুদ্ধেঘ. খায়বারের যুদ্ধে
  5. হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল?

    ক. অপমানেরখ. গৌরবেরগ. লাভজনকঘ. প্রতিশোধের
  6. মুহাম্মদ (স.)-এর মৃত্যুর পর কার গম্ভীর উক্তি শুনে সকলের চৈতন্য হলো?

    ক. উমর (রা.)-এরখ. আবু বকর (রা.)-এরগ. আয়েশা (রা.)-এরঘ. উসমান (রা.)-এর
  7. মুহাম্মদ (স.) এর মৃত্যুর সংবাদ শুনে কার শিথিল অঙ্গ মাটিতে লুটায়?

    ক. আবু বকর (রা.)-এরখ. উমর (রা.)-এরগ. আয়েশা (রা.)-এরঘ. আবু মা’বুদের
  8. বক্তৃতার মাঝখানে মুহাম্মদ (স.)-কে প্রশ্ন করে থামিয়েছিল কে?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. জনৈক পথচারীঘ. জনৈক অন্ধ
  9. অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মুহাম্মদ (স.)-এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?

    ক. রাগেখ. দুঃখেগ. বিরক্তিতেঘ. ঘৃণায়
  10. “হযরত মুহাম্মদ (স.) আমাদের মতো রক্ত-মাংসে গড়া মানুষ” এ কথা আবু বকর (রা.) কাদের বুঝিয়ে দিলেন?

    ক. পৌত্তলিকদেরখ. তায়েফবাসীদেরগ. মূর্ছিত মুসলমানদেরঘ. উমর (রা.)-কে
  11. মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন?

    ক. শিক্ষকতাখ. আইন ব্যবসাগ. সাংবাদিকতাঘ. ব্যবসা
  12. শেষ পর্যন্ত মুহাম্মদ (স.)-এর শয্যাপাশে কে ছিলেন?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. উসমান (রা.)ঘ. আলী (রা.)
  13. হযরত মুহাম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কী দ্বারা?

    ক. বংশমর্যাদা দ্বারাখ. মাননীয় গুণাবলী দ্বারাগ. ক্ষমতা দ্বারাঘ. শক্তি দ্বারা
  14. মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মুহাম্মদ (স.) কার কুটিরে আশ্রয় নেন?

    ক. আবু বকরেরখ. আবু মা’বুদেরগ. উসমান (রা.)-এরঘ. উমাইর (রা.)-এর
  15. রাহী-পথিকদের সেবা করা কাদের ব্রত ছিল?

    ক. আবু মা’বুদ দম্পতিরখ. মক্কাবাসীরগ. মদিনার মুসলমানদেরঘ. তায়েফবাসীর
  16. মুহাম্মদ (স.) আশ্রয় গ্রহণ করলে উম্মে মা’বুদ কী দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেন?

    ক. পানি দিয়েখ. শরবত দিয়েগ. ছাগী দুগ্ধ দিয়েঘ. উষ্ট্র দুগ্ধ দিয়ে
  17. কিসের নিবিড় সাধনায় মুহাম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?

    ক. ধর্মবোধেরখ. সত্যেরগ. রূপমাধুর্যেরঘ. ইসলামের
  18. কে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. আবু মা’বুদঘ. মুহাম্মদ (স.)
  19. পথিমধ্যে কাকে হত্যা করার জন্য মক্কার কাফেররা শত শত ঘাতক পাঠায়?

    ক. মুহাম্মদ (স.)-কেখ. উমর (রা.)-কেগ. আবু মা’বুদকেঘ. উসমান (রা.)-কে
  20. মক্কা বিজয়ের পর মুহাম্মদ (স.) কাফেরদের প্রতি কোনটি করেছিলেন?

    ক. প্রতিশোধ নিয়েছিলেনখ. ক্ষমা করেছিলেনগ. বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেনঘ. ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন
  21. কোনটির মাধ্যমে মুহাম্মদ (স.)-এর মনুষ্যত্বের সুমহান প্রকাশ ঘটেছে?

    ক. বদর যুদ্ধখ. মদিনায় হিজরতগ. তায়েফে রক্তাক্ত হওয়াঘ. মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা
  22. হযরত মুহাম্মদ (স.) মুহূর্তের জন্যও তাঁর অন্তরে কোনটিকে স্থান দেননি?

    ক. বংশগৌরবখ. মদিনায় যাওয়ার কথাগ. দয়া ও ভালোবাসাঘ. কঠোরতা
  23. মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি?

    ক. বনু হাশিমখ. বনু তাইমগ. কুরাইশঘ. উমাইয়া
  24. পৌত্তলিকদের পাথরের আঘাতে আহত হলে মুহাম্মদ (স.) কী করেন?

    ক. সকলকে অভিশাপ দেনখ. যুদ্ধ ঘোষণা করেনগ. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেনঘ. মক্কা ছেড়ে পালিয়ে যান
  25. কার নবুওয়াত লাভের শুরু থেকেই মক্কার কাফিররা অমানুষিক অত্যাচার শুরু করে?

    ক. মুহাম্মদ (স.)-এরখ. আবু বকর (রা.)-এরগ. উমর (রা.)-এরঘ. আবু মা’বুদের
  26. মক্কার কাফেররা কার ছিন্ন মস্তক আনতে পুরস্কারের লোভ দেখিয়ে ঘাতক প্রেরণ করে?

    ক. মুহাম্মদ (স.)-এরখ. উমর (রা.)-এরগ. আবু মা’বুদেরঘ. বিবি খাদিজার
  27. খায়বারের যুদ্ধে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল কেন?

    ক. মুসলমানরা পলায়ন করায়খ. মুহাম্মদ (স.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদেগ. যুদ্ধে জয়লাভ করায়ঘ. কাফেরদের কেউ নিহত না হওয়ায়
  28. মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাধিয়ে দেয়?

    ক. আবু বকরের সাথেখ. উমরের সাথেগ. খালিদের সাথেঘ. মুহাম্মদ (স.)-এর সাথে
  29. মুহাম্মদ (স.) তাঁর মায়ের নিত্যকার আহার্য হিসেবে কোন খাদ্যের কথা বলেন?

    ক. যবের রুটিখ. খেজুরেগ. সাধারণ শুষ্ক মাংসঘ. দুম্বার মাংস
  30. ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধে ব্যবহৃত ‘স্থিতধী’ শব্দটির অর্থ কী?

    ক. ধুরন্ধরখ. স্থিরবুদ্ধিসম্পন্নগ. স্থিরঘ. চঞ্চল
  31. ‘গ্রীবা’ শব্দের অর্থ কী?

    ক. গালখ. কপালগ. ঘাড়ঘ. মাথা
  32. ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধে ‘তিতিয়া’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক. বিরক্ত অর্থেখ. ভেজা অর্থেগ. রাগ অর্থেঘ. রোদ অর্থে
  33. ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধে ‘অরাতি’ শব্দের অর্থ কী?

    ক. প্রার্থনাখ. বাতিগ. শত্রুঘ. বন্ধু
  34. ইসলামের দ্বিতীয় খলিফা কে?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. উসমান (রা.)ঘ. আলী (রা.)
  35. উমর (রা.) কার কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন?

    ক. মুহাম্মদ (স.)-এরখ. তার ভগ্নীরগ. আবু বকর (রা.)-এরঘ. উসমান (রা.)-এর
  36. বীরবাহু উমর কোন বংশে জন্মগ্রহণ করেন?

    ক. কুরাইশ বংশেখ. আব্বাসীয় বংশেগ. বনু তাইম বংশেঘ. সাদ বংশে
  37. ইসলামের প্রথম খলিফা কে?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. উসমান (রা.)ঘ. আলী (রা.)
  38. ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?

    ক. আবু বকর (রা.)খ. উমর (রা.)গ. উসমান (রা.)ঘ. আলী (রা.)
  39. পবিত্র কাবা শরিফ কোথায় অবস্থিত?

    ক. মদিনায়খ. মক্কায়গ. তায়েফেঘ. জেদ্দায়
  40. মুহাম্মদ (স.) কোন নগরীতে জন্মগ্রহণ করেন?

    ক. মক্কায়খ. মদিনায়গ. তায়েফেঘ. রিয়াদে
  41. আয়েশা (রা.) কার কন্যা ছিলেন?

    ক. আবু বকর (রা.)-এরখ. উমর (রা.)-এরগ. উসমান (রা.)-এরঘ. আবু তালিবের
  42. মুহাম্মদ (স.)-এর মৃত্যুর কথা প্রচারিত হলে— i. সকল মুসলমান শোকে বিহ্বল হয়ে পড়ে ii. মুসলিম জাতি হতাশায় মূহ্যমান হয়ে যায় iii. কাফেররা মুসলমানদের ওপর আক্রমণ করে নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  43. মুহাম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল— i. সত্যের নিবিড় সাধনায় ii. বংশমর্যাদার কারণে iii. কুসুম কোমল করুণার ফলে নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  44. মক্কার কোরাইশরা মুহাম্মদ (স.)-কে হত্যা করার জন্য ঘাতক প্রেরণ করে— i. ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার প্রয়াসে ii. তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে iii. মদিনায় হিজরত করার কারণে নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  45. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: বাড়ির অভিভাবকের মৃত্যু কেউ মেনে নিতে পারে না। জামান সাহেবের মৃত্যুতে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। জামান সাহেবের বড় ছেলে রায়হান। বাবার মৃত্যুর শোক সামলে সে ছোট ভাই-বোনদের সত্যকে মেনে নেওয়ার জন্য বলে। উদ্দীপকে 'মানুষ মুহাম্মদ (স.)' প্রবন্ধের কোন ঘটনার প্রতিফলন লক্ষ্যণীয়?

    ক. তায়েফের ঘটনাখ. হুদায়বিয়ার ঘটনাগ. খায়বর যুদ্ধের ঘটনাঘ. হযরতের মৃত্যুকালীন ঘটনা
  46. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: বাড়ির অভিভাবকের মৃত্যু কেউ মেনে নিতে পারে না। জামান সাহেবের মৃত্যুতে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। জামান সাহেবের বড় ছেলে রায়হান। বাবার মৃত্যুর শোক সামলে সে ছোট ভাই-বোনদের সত্যকে মেনে নেওয়ার জন্য বলে। উদ্দীপকের রায়হানের মাঝে আবু বকর (রা.)-এর যে গুণের প্রতিফলন ঘটেছে তা হলো— i. সহনশীলতা ii. স্থিতধী iii. সাহসিকতা নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii