বাংলা ১ম পত্র — নিমগাছ · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. নিমের পাতা কোনটি অব্যর্থ মহৌষধ?

    ক. পেটের পীড়ারখ. মাথা ব্যথারগ. চর্মরোগেরঘ. কোষ্ঠকাঠিন্যের
  2. নিমের কচি ডাল চিবালে কী উপকার পাওয়া যায়?

    ক. যকৃৎ ভালো থাকেখ. চোখ ভালো থাকেগ. দাঁত ভালো থাকেঘ. মাথালেখা ভালো হয়
  3. যকৃতের জন্য উপকারী কোনটি?

    ক. নিমের ডালখ. নিমের ছালগ. নিমের ফলঘ. নিমের পাতা
  4. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে?

    ক. কচি ডালখ. বয়স্ক পাতাগ. ছালঘ. শেড়
  5. কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ?

    ক. নিমের ফুলেরখ. নিমের ফলেরগ. নিমের ডালেরঘ. নিমের পাতার
  6. কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন?

    ক. নিমগাছ কেটে ফেললেখ. নিমগাছের জন্য শান বাঁধিয়ে দিলেগ. বাড়ির পাশে নিমগাছ গজালেঘ. নিমের পাতা ভেজে দিলে
  7. “একটা নতুন ধরনের লোক এলো” - কে এলো?

    ক. কবিরাজখ. কবিগ. লক্ষ্মীবউঘ. বাউল
  8. কোন যুক্তিতে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন?

    ক. নিমের ফল সুস্বাদুখ. নিমের পাতা উপকারীগ. নিমের হাওয়া ভালোঘ. নিমের কাঠ টেকসই
  9. “সে আর এক আবর্জনা” - কী?

    ক. নিমের ছালখ. বাঁধানো শানগ. নিমের ডালঘ. ভাজা বেগুন
  10. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?

    ক. বীরবলখ. ভানুসিংহগ. বনফুলঘ. মতিহার
  11. বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

    ক. ১৮৫৯ সালেখ. ১৮৭৯ সালেগ. ১৮৯৯ সালেঘ. ১৯১৯ সালে
  12. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

    ক. মৌড়াখ. নিমতাগ. সাগরদাঁড়িঘ. মণিহার
  13. বনফুলের পিতার নাম কী?

    ক. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়খ. শ্রীজিৎ চট্টোপাধ্যায়গ. সত্যনারায়ণ মুখোপাধ্যায়ঘ. অরবিন্দ গঙ্গোপাধ্যায়
  14. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?

    ক. সাংবাদিকখ. ম্যাজিস্ট্রেটগ. মেডিকেল অফিসারঘ. জেলা প্রশাসক
  15. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?

    ক. ১৯০৮ সালেখ. ১৯১৮ সালেগ. ১৯২০ সালেঘ. ১৯২৮ সালে
  16. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?

    ক. সবুজপত্রখ. শনিবারের চিঠিগ. যুগবাণীঘ. আষাঢ়ে গল্প
  17. কী ধরনের লেখালেখির ভিতর দিয়ে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?

    ক. গল্প ও অনুকবিতাখ. নাটক ও উপন্যাসগ. গল্প ও ব্যঙ্গ-কবিতাঘ. ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি
  18. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?

    ক. বনফুলের গল্পখ. কল্পনাগ. কুহেলিকাঘ. পঞ্চাশৎ
  19. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?

    ক. দামিনীখ. বাহুল্যগ. শ্রীকান্তঘ. মৌরীফুল
  20. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?

    ক. রবিঠাকুরখ. ভারতচন্দ্রগ. বিদ্রোহী নজরুলঘ. শ্রীমধুসূদন
  21. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

    ক. ভারতরত্নখ. পদ্মভূষণগ. বনফুলঘ. নাইট
  22. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?

    ক. ১৯৪৯ সালেখ. ১৯৫৯ সালেগ. ১৯৬৯ সালেঘ. ১৯৭৯ সালে
  23. বনফুলের মৃত্যুস্থান কোনটি?

    ক. ঢাকাখ. কলকাতাগ. মিউনিখঘ. সিডনি
  24. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?

    ক. নিমের ডালখ. নিমের পাতাগ. নিমের ছালঘ. নিমের শেড়
  25. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে নিমগাছ গল্পে?

    ক. ছালখ. পাতাগ. ডালঘ. ফল
  26. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?

    ক. ডালখ. ফলগ. পাতাঘ. ছাল
  27. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?

    ক. পানির সাথেখ. বেগুনের সাথেগ. রুটির সাথেঘ. ভাতের সাথে
  28. কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কিসের কারণে?

    ক. নিমের উপকারিতাখ. নিমের সৌন্দর্যগ. নিমের অপকারিতাঘ. নিমের শ্রীহীন দশা
  29. বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন?

    ক. নিমগাছ লাগাতেখ. নিমগাছ কাটতেগ. নিমের ডাল ভাঙতেঘ. নিমের পাতা ছিঁড়তে
  30. নিমের চারপাশে আবর্জনা জমার কারণ কী?

    ক. অতি যত্নখ. বাঁশের বেড়াগ. ছোট ছেলেমেয়েঘ. অযত্ন
  31. যকৃৎ ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে?

    ক. নিমের ডালখ. নিমের ছালগ. নিমের পাতাঘ. নিমের ফল
  32. ‘নিমগাছ’ গল্পে অযত্নের কারণে নিমগাছের চারপাশে কী তৈরি হয়?

    ক. ঘনজঙ্গলখ. আবর্জনা স্তূপগ. ছোট ডোবাঘ. দোকানপাট
  33. নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কী ছিল?

    ক. বিষণ্নতাখ. বিরক্তিগ. অস্বস্তিঘ. মুগ্ধতা
  34. কবি নিমগাছের কিসে মুগ্ধ হয়েছিল?

    ক. পাতার ওষধি গুণেখ. পাতা ও ফুলের সৌন্দর্যেগ. ছালের ওষধি গুণেঘ. গাছের শীতল ছায়ায়
  35. নিমগাছের দিকে খানিক্ষণ চেয়ে থেকে কবি কী করল?

    ক. নিমের ডাল ভাঙলখ. নিমের পাতা ছিঁড়লগ. গাছের ওপর চড়ে বসলঘ. চলে গেল
  36. নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছের কী ইচ্ছে হলো?

    ক. তাকে দুটি ফুল দেবেখ. ডাল ভেঙে তার মাথায় ফেলবেগ. তার সাথে চলে যাবেঘ. তাকে আরও কিছুক্ষণ বসতে বলবে
  37. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে?

    ক. একজন ছাপোষা কেরানিরখ. একজন দরিদ্র শিক্ষকেরগ. এক গৃহকর্মীর / গৃহবধূরঘ. একটি বঞ্চিত শিশুর
  38. নিমপাতা তেলে ভাজা হয় কেন?

    ক. ওষধি গুণ বাড়ানোর জন্যখ. রস বের করার জন্যগ. জীবাণুমুক্ত করার জন্যঘ. খানিকটা উপাদেয় করার জন্য
  39. কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে?

    ক. বয়স্ক নিমপাতাখ. ভাজা নিমপাতাগ. কচি নিমফুলঘ. কচি নিমপাতা
  40. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের চারপাশে কী দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল?

    ক. ইট ও সিমেন্টখ. রড ও সিমেন্টগ. ইট ও বালিঘ. রড ও বালি
  41. গাছগাছালি শোধন করে যিনি মনুষ্যরোগের চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?

    ক. বেহারাখ. কবিরাজগ. বয়াতিঘ. কার্টুনি
  42. ‘নিমগাছ’ গল্পে কে সৌন্দর্যের পূজারি?

    ক. কবিরাজখ. নতুন ধরনের লোকটাগ. গৃহবধূঘ. শান বাঁধিয়ে দেওয়া লোকটা
  43. ‘নিমগাছ’ গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয়?

    ক. নিমের পাতাখ. নিমের ছালগ. নিমের ডালঘ. নিমের শেড়
  44. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের?

    ক. কাহিনীনির্ভরখ. প্রতীকধর্মীগ. কাব্যধর্মীঘ. ঐতিহাসিক
  45. নতুন ধরনের লোকটা— i. নিমগাছ দেখে মুগ্ধ হলো ii. নিমগাছের প্রশংসা করল iii. নিমগাছের উপকার গ্রহণ করল নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  46. ‘নিমগাছ’ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য— i. স্বার্থমগ্নতায় ii. সৌন্দর্যপ্রীতিতে iii. নিমগাছের প্রশংসায় নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  47. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ। উদ্দীপকের রানির সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?

    ক. বিজ্ঞখ. নিমগাছগ. কবিরাজঘ. কবি
  48. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ। উক্ত মিল— i. উপকারী ভূমিকা রাখায় ii. অবহেলার শিকার হওয়ায় iii. ভর্ৎসনার শিকার হওয়ায় নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii