বাংলা ১ম পত্র — শিক্ষা ও মনুষ্যত্ব · বহুনির্বাচনি প্রশ্ন
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানবজীবনকে কয়তলাবিশিষ্ট ঘরের সাথে তুলনা করা হয়েছে?
শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
শিক্ষার আসল কাজ কী?
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে কোনটিকে পায়ের কাঁটার সাথে তুলনা করা হয়েছে?
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কী বলেছেন?
কোনটি পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?
চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
অন্নবস্ত্রের সমাধান করার ক্ষেত্রে কোনটির প্রতি দৃষ্টি রাখতে হবে?
আত্মার অমৃত উপলব্ধির জন্য সর্বপ্রথম কোনটি প্রয়োজন?
শিক্ষাদীক্ষার মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায়?
কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন?
মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
'শিখা' পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে?
মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয়?
কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদগ্রন্থ?
মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
মানবজীবনকে দোতলা ঘর হিসেবে তুলনা করলে এর নিচতলার নাম কী হবে?
মানবজীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হলে এর ওপরের তলা কোনটি?
জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী?
ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ?
মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য?
অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?
শুধুই শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে?
কিসের কারণে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে?
ভারী জিনিস ওপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে। একইভাবে মানবজীবনের উন্নতির জন্য নিচ থেকে তা করে কোনটি?
আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব?
কোনটির কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?
কোনটি থাকলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়?
ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তাকে কোনটি বলা যায় না?
কে যথার্থ শিক্ষিত নয়?
শিক্ষার ক্ষেত্রে জ্ঞান পরিবেশন কী সৃষ্টির উপায় হিসেবে আসে?
মনুষ্যত্বের আহ্বান মর্মে পৌঁছানোর জন্য প্রথমেই কোনটি প্রয়োজন?
'নিগড়' শব্দের অর্থ কী?
বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা-বিষয়টিকে এককথায় কী বলা যায়?
জীবসত্তাকে টিকিয়ে রাখতে কোনটি প্রয়োজন?
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবসত্তা বলতে কোনটিকে বুঝিয়েছেন?
মোতাহের হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে বেশি মনোযোগী?
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
'শিক্ষা ও মনুষ্যত্ব' রচনার মূল প্রবন্ধটির নাম কী?
শিক্ষার অপ্রয়োজনের দিক হলো- i. অনুভূতি ও কল্পনার রস আস্বাদনে সক্ষম করায় ii. ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলায় iii. এর শ্রেষ্ঠ দিক নিচের কোনটি সঠিক?
মুক্তির স্বাদ পেতে হলে- i. অর্থসাধনাকে জীবনসাধনা করতে হবে ii. মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে iii. অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে নিচের কোনটি সঠিক?
প্রকৃত শিক্ষার দ্বারা মানুষ লাভ করে- i. লেফাফাদুরস্তি ii. মূল্যবোধ iii. আত্মপ্রকাশের স্বাধীনতা নিচের কোনটি সঠিক?
শিক্ষার আসল কাজ- i. মূল্যবোধ সৃষ্টি ii. জ্ঞান পরিবেশেন iii. মনুষ্যত্বের পরিচয় প্রদান নিচের কোনটি সঠিক?
আমরা অর্থচিন্তার নিগড়ে বন্দি থাকি- i. জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী বলে ii. মনুষ্যত্ববোধের অভাব রয়েছে বলে iii. প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই বলে নিচের কোনটি সঠিক?
মানব উন্নয়নের জন্য প্রয়োজন- i. যথার্থ শিক্ষা ii. সুশৃঙ্খল সমাজকাঠামো iii. কেবল অনুবন্ধের সুব্যবস্থা নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জাহানারা বেগমের ছেলেটি পড়াশোনায় বরাবরই ভালো। তাঁর ধারণা, সবসময় মন দিয়ে পড়লেই ছেলের জীবনে উন্নতি হবে। তিনি ছেলের খাওয়া-পরার দিকে বিশেষ দৃষ্টি দেন না। প্রশ্ন: জাহানারা বেগেমের গৃহীত ব্যবস্থায় তাঁর ছেলেটি পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবে না- i. আত্মার অমৃত ii. শিক্ষার সুফল iii. ক্ষুৎপিপাসা নিচের কোনটি সঠিক?
বাংলা ১ম পত্র — শিক্ষা ও মনুষ্যত্ব · উত্তরপত্র