বাংলা ১ম পত্র — কপোতাক্ষ নদ · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. মাইকেল মধুসূদন ১৮২৪ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

    ক. ১লা জানুয়ারিখ. ২রা জানুয়ারিগ. ১৭ই এপ্রিলঘ. ৭ই মে
  2. মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

    ক. যশোরখ. খুলনাগ. মাগুরাঘ. কুষ্টিয়া
  3. মাইকেল মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষিত হন কত খ্রিষ্টাব্দে?

    ক. ১৮৪২ খ্রিষ্টাব্দেখ. ১৮৪৫ খ্রিষ্টাব্দেগ. ১৮৫০ খ্রিষ্টাব্দেঘ. ১৮৫৫ খ্রিষ্টাব্দে
  4. মধুসূদন দত্তের নামের প্রথমে 'মাইকেল' শব্দটি কত সালে যুক্ত হয়?

    ক. ১৮৪২খ. ১৮৪৪গ. ১৮৪৫ঘ. ১৮৪৬
  5. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?

    ক. বীরাঙ্গনাখ. পদ্মাবতীগ. কৃষ্ণকুমারীঘ. বুড় সালিকের ঘাড়ে রোঁ
  6. 'একেই কি বলে সভ্যতা' মাইকেল মধুসূদন দত্ত-এর কোন জাতীয় রচনা?

    ক. মহাকাব্যখ. প্রহসনগ. নাটকঘ. পত্রকাব্য
  7. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে?

    ক. ২৬শে মার্চ, ১৮৭৩খ. ১৭ই জুন, ১৮৭৩গ. ২৯শে জুন, ১৮৭৩ঘ. ৩০শে জুন, ১৮৭৩
  8. 'কপোতাক্ষ নদ' কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?

    ক. ফ্রান্সেখ. ইংল্যান্ডেগ. ইতালিতেঘ. আমেরিকাতে
  9. কিন্তু এ-স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?-এ উক্তিতে কবির যে ভাব প্রকাশ পেয়েছে- i. মমতা ii. অনুরাগ iii. ভ্রান্তি নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. iiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  10. বাংলা সাহিত্যে মধুসূদনের উল্লেখযোগ্য অবদান- i. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন ii. আধুনিক নাটক ও প্রহসন রচনা iii. সার্থক মহাকাব্য রচনা নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  11. 'সতত, হে নদ, তুমি পড় মোর মনে' এ চিত্রকল্পে ফুটে উঠেছে-

    ক. ভ্রান্তি বিলাসখ. স্মৃতি রোমন্থনগ. আত্মসংবিৎঘ. চৈতন্য-উদয়
  12. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'এ বিরলে' শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?

    ক. তব কলকলেখ. কার জলেগ. স্বপনেঘ. ছলনে
  13. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?

    ক. কপোতাক্ষকেখ. সাগরদাঁড়িকেগ. বাংলাদেশেরঘ. বাঙালিদেরকে
  14. 'আর কি হে হবে দেখা'- 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?

    ক. কপোতাক্ষ নদেরখ. জন্মভূমিরগ. আত্মীয়-পরিজনেরঘ. বন্ধু-বান্ধবের
  15. 'কপোতাক্ষ নদ' কবিতায় কে, কাদেরকে বারিরূপ কর দেয়?

    ক. সাগর নদীকেখ. নদী সাগরকেগ. প্রজা রাজাকেঘ. খাল নদীকে
  16. 'আর কি হে হবে দেখা? যত দিন যাবে' এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?

    ক. ভয়খ. সংশয়গ. বেদনাঘ. মোহ
  17. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে?

    ক. অপ্রতুলখ. অত্যুজ্জ্বলগ. অপ্রকটঘ. উচ্ছ্বসিত
  18. কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?

    ক. হতাশাখ. গভীর অনুরাগগ. তীব্র অভিযানঘ. হাহাকার
  19. কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?

    ক. সংশয়খ. বিরক্তিগ. পুলকঘ. বেদনা
  20. 'নিরিবিলি' বোঝাতে কবি 'কপোতাক্ষ নদ' কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?

    ক. মন্ত্রধ্বনিখ. বিরলেগ. ছলনেঘ. সখা-রীতে
  21. 'কপোতাক্ষ নদ' কবিতায় 'স্রোতেরূপী' বলতে কী বোঝানো হয়েছে?

    ক. স্রোতের অনুকুলেখ. স্রোতের মতোগ. স্রোতের গতিশীলতাঘ. স্রোতের প্রবাহ
  22. 'কপোতাক্ষ নদ' কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তা- i. সখা ii. সখে iii. হে নদ নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  23. কপোতাক্ষ দুগ্ধ-স্রোতরূপী হলে স্বদেশকে বলা চলে- i. মা ii. মাতৃস্তন iii. দুধের উৎস নিচের কোনটি সঠিক?

    ক. iখ. iiiগ. iiঘ. i, ii ও iii
  24. নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু তীরের সৌন্দর্য উপভোগ করতেন, এখন তিনি কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে অবসর জীবনযাবন করছেন, অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে. প্রশ্ন: 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত, তা হলো-

    ক. শৈশব স্মৃতিখ. স্মৃতিকাতরতাগ. প্রকৃতি প্রীতিঘ. দেশপ্রেম
  25. নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু তীরের সৌন্দর্য উপভোগ করতেন, এখন তিনি কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে অবসর জীবনযাবন করছেন, অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে. প্রশ্ন: উদ্দীপকে উদ্ভাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হলো- i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে ii. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে iii. সতত তোমার কথা ভাবি এ বিরলে নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  26. নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও: জ্যোতিষের জন্ম গ্রামে, শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে ওঠে মনের পর্দায়, সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত হালদা নদীটির কথা. প্রশ্ন: উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়?

    ক. তিতাসখ. বাংলা আমারগ. কপোতাক্ষ নদঘ. সাত সাগরের মাঝি
  27. নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও: জ্যোতিষের জন্ম গ্রামে, শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে ওঠে মনের পর্দায়, সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত হালদা নদীটির কথা. প্রশ্ন: পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো- i. ভ্রান্ত আবেগ ii. স্মৃতিকাতরতা iii. দেশপ্রেম নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  28. 'বারি-রূপ কর তুমি' এখানে 'কর' অর্থ কী?

    ক. হাতখ. অংশগ. রাজস্বঘ. ক্রিয়াপদ
  29. সনেটের বৈশিষ্ট্য কী?

    ক. আট চরণ, চৌদ্দ মাত্রাখ. চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রাগ. আট চরণ, আট মাত্রাঘ. ছয় চরণ, ছয় মাত্রা
  30. সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের?

    ক. সুনির্দিষ্টখ. স্বাধীনগ. অনির্দিষ্টঘ. অবাধ
  31. 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?

    ক. শৈশব স্মৃতিখ. দেশপ্রেমগ. নদীর প্রতি মমতাঘ. প্রকৃতিপ্রেম
  32. 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশ পেয়েছে-

    ক. ভাষাপ্রীতিখ. স্মৃতিকাতরতাগ. নদীপ্রেমঘ. স্বজাত্যবোধ
  33. শৈশবে মধুকবি কোন নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন?

    ক. ব্রহ্মপুত্রখ. কপোতাক্ষ নদগ. পশুরঘ. যমুনা
  34. 'কপোতাক্ষ নদ' কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?

    ক. চৌদ্দটিখ. আঠারটিগ. বাইশটিঘ. চব্বিশটি
  35. 'কপোতাক্ষ নদ' সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?

    ক. কখকখ কখখকখ. কখখগ কখখগগ. কখখক কখকখঘ. কখকখ কখখগ
  36. 'কপোতাক্ষ নদ' কোন জাতীয় রচনা?

    ক. সনেটখ. শোককবিতাগ. ভক্তিমূলকঘ. গীতিকবিতা
  37. 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?

    ক. দেশাত্মবোধকখ. স্মৃতিচারণমূলকগ. কাহিনীমূলকঘ. নদী কেন্দ্রিক
  38. 'কপোতাক্ষ নদ' কবিতার ভাব প্রকাশের বাহন কোনটি?

    ক. স্বদেশপ্রেমখ. নদীপ্রেমগ. ভাষাপ্রীতিঘ. প্রকৃতিপ্রীতি
  39. কপোতাক্ষ নদ কবিতায় মোট মাত্রা সংখ্যা কত?

    ক. ১৮২টিখ. ১৯৬টিগ. ২১০টিঘ. ২২৪টি
  40. 'কপোতাক্ষ নদ' কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?

    ক. অষ্টকের প্রথমেখ. ষষ্ঠকের প্রথমেগ. অষ্টকের শেষেঘ. ষষ্ঠকের শেষে
  41. মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন?

    ক. ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারিখ. ১৮৩৫ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারিগ. ১৮৪০ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারিঘ. ১৮৪৫ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি
  42. মধুসূদন দত্ত কোথায় পড়াশোনা শুরু করেন?

    ক. কলকাতা বিশ্ববিদ্যালয়খ. হিন্দু কলেজগ. প্রেসিডেন্সি কলেজঘ. সেন্ট জেভিয়ার্স কলেজ
  43. মধুসূদন দত্ত খ্রিষ্টধর্ম গ্রহণ করেন কোন বছর?

    ক. ১৮৪০খ. ১৮৪২গ. ১৮৪৩ঘ. ১৮৪৫
  44. মধুসূদন দত্তের নামের প্রথমে কোন নামটি যোগ হয়?

    ক. জনখ. মাইকেলগ. লুইসঘ. টমাস
  45. মধুসূদন দত্তের অমর কীর্তি কোন কাব্য?

    ক. মেঘনাদ বধ কাব্যখ. তিলোত্তমাসম্ভব কাব্যগ. বীরাঙ্গনা কাব্যঘ. ব্রজাঙ্গনা কাব্য
  46. কোনটি মধুসূদন দত্তের কাব্য নয়?

    ক. তিলোত্তমাসম্ভব কাব্যখ. বীরাঙ্গনা কাব্যগ. ব্রজাঙ্গনা কাব্যঘ. জীবনানন্দ কাব্য
  47. কোনটি মধুসূদন দত্তের নাটক?

    ক. পদ্মাবতীখ. কালিদাসগ. হেমন্তঘ. মেঘদূত
  48. মধুসূদন দত্তের প্রহসনের নাম কী?

    ক. বুড় সালিকের ঘাড়ে রোঁখ. একেই কি বলে সভ্যতাগ. বীরাঙ্গনাঘ. ব্রজাঙ্গনা
  49. বাংলা কাব্যে নতুন কোন ছন্দ প্রবর্তন করেন মধুসূদন দত্ত?

    ক. অমিত্রাক্ষর ছন্দখ. মিত্রাক্ষর ছন্দগ. আটপদী ছন্দঘ. গীতাঞ্জলি ছন্দ
  50. মধুসূদন দত্ত ১৮৭৩ সালে কোন তারিখে পরলোকগমন করেন?

    ক. ১লা জানুয়ারিখ. ২৯শে জুনগ. ৫ই অক্টোবরঘ. ৩রা ডিসেম্বর