বাংলা ১ম পত্র — প্রাণ · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. 'প্রাণ' কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?

    ক. বাঁচার মোহেখ. শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যগ. স্মরণীয় হওয়ার জন্যঘ. মানুষকে ভালোবাসার কারণে
  2. রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?

    ক. শৈশবেখ. বাল্যকালেগ. বার্ধক্যেঘ. যৌবনে
  3. 'সংগীত' শব্দটির সঠিক গঠন হচ্ছে -

    ক. সং+ গীত = সংগীতখ. সম্ + গীত = সংগীতগ. সৎ + গীত = সংগীতঘ. সাৎ + গীত = সংগীত
  4. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে - i. কর্মস্পৃহা ii. মর্ত্যপ্রীতি iii. সৌন্দর্যপ্রীতি নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. ii ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
  5. 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?

    ক. নাটকখ. উপন্যাসগ. কাব্যগ্রন্থঘ. আত্মজীবনী
  6. 'প্রাণ' কবিতায় 'পুষ্পিত কানন' বলতে কবি বুঝিয়েছেন-

    ক. সুন্দর বাগানকেখ. মানুষের মনকেগ. বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানোঘ. বনাঞ্চলকে
  7. 'মরণরে তুঁহু মম শ্যাম সমান' এর বিপরীত ভাব ফুটে উঠেছে যে কবিতায়-

    ক. প্রাণখ. বোশেখগ. ছায়াবাজিঘ. মানুষ
  8. মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান-

    ক. কবিতাখ. সংগীতগ. উপন্যাসঘ. নাটক
  9. 'কুসুম' শব্দের অর্থ কী?

    ক. ফলখ. লতাগ. সূর্যঘ. ফুল
  10. 'প্রাণ' কবিতায় কবির প্রত্যাশা হলো-

    ক. মানুষকে ভালোবাসাখ. মানুষকে কাছে টানাগ. মানব হৃদয়ে বেঁচে থাকাঘ. প্রকৃতির সাথে থাকা
  11. 'পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়'-এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?

    ক. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনেখ. তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁইগ. নব নব সংগীতের কুসুম ফুটাইঘ. ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
  12. নব নব সংগীতের কুসুম আমরা কখন তুলব?

    ক. সন্ধ্যা রাতেখ. সকালে বিকালেগ. ভর দুপুরেঘ. ভোর বেলাতে
  13. বিরহ মিলন কত হাসি-

    ক. অশ্রুময়খ. কান্নাময়গ. বেদনাময়ঘ. বিষাদময়
  14. কবি সুন্দর ভুবনে কী চান না?

    ক. মরতেখ. বাঁচতেগ. অমর হতেঘ. সৃষ্টি করতে
  15. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান-

    ক. সমগ্র পৃথিবীকেখ. বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করাগ. সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করাঘ. বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা
  16. 'হাসি মুখে নিয়ো ফুল।' এখানে 'ফুল' শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-

    ক. সংগীতখ. কবিতাগ. ভালোবাসাঘ. বাগানের পুষ্প
  17. 'প্রাণ' কবিতায় কবি স্থান পেতে চান- i. সূর্যকরে ii. পুষ্পিত কাননে iii. জীবন্ত হৃদয়ে নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. ii ও iiiগ. i ও iiiঘ. i, ii ও iii
  18. সংগীতকে বোঝাতে কবি কিসের আশ্রয় নিয়েছেন?

    ক. রূপকেরখ. অলংকারেরগ. উৎপ্রেক্ষারঘ. অনুপ্রাসের
  19. নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়?

    ক. পৃথিবীখ. ধরিত্রীগ. মেদিনীঘ. অন্তরীক্ষ
  20. রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য ভর্তি হন নি?

    ক. ওরিয়েন্টাল সেমিনারিখ. নর্মাল স্কুলগ. হেয়ার স্কুলঘ. বেঙ্গল একাডেমি
  21. রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণ' কবিতার মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত পঙক্তি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

    ক. মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমেখ. জীবন বড়ই সুন্দরগ. আশাই মানুষকে বাঁচিয়ে রাখেঘ. মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে চায় না
  22. রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

    ক. চিত্রাখ. মানসীগ. গীতাঞ্জলিঘ. বনফুল
  23. 'চাহি' শব্দটির চলিত রূপ কোনটি?

    ক. চাওয়াখ. চাহিয়াগ. চাইঘ. চাও
  24. ফুল শুকিয়ে গেলে 'প্রাণ' কবিতায় কবি কী করতে বলেছেন?

    ক. ফেলে দিতেখ. ভিজিয়ে রাখতেগ. অবহেলা করতেঘ. যত্নে রেখে দিতে
  25. 'সূর্য করে' শব্দের অর্থ কী?

    ক. সূর্যের আলোতেখ. সূর্যের উত্তাপেগ. সূর্যের আকারঘ. সূর্য বহ্নিতে
  26. 'প্রাণ' কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত?

    ক. প্রাণেরখ. মানুষেরগ. প্রকৃতিরঘ. সৃষ্টির
  27. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

    ক. ঢাকায়খ. মানুষগ. মাদ্রাজেঘ. কলকাতায়
  28. কবি সুন্দর ভুবন ছেড়ে মরতে চায় না কেন?

    ক. ধন সম্পত্তি পাওয়ার লোভেখ. যশ-খ্যাতি পাওয়ার জন্যগ. মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলেঘ. সৃজনশীল কর্ম রচনা করবে বলে
  29. 'প্রাণ' কবিতায় কবি নিজের সৃষ্টিকর্মকে কীসের সাথে তুলনা করেছেন?

    ক. পৃথিবীরখ. মানুষেরগ. ফুলেরঘ. প্রকৃতির
  30. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন-

    ক. ২৫ বৈশাখখ. ১১ জ্যৈষ্ঠগ. ২২ শ্রাবণঘ. ২০ ফাল্গুন
  31. 'প্রাণ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হযেছে?

    ক. মানসীখ. সোনার তরীগ. বলাকাঘ. কড়ি ও কোমল
  32. কবি কীসের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে চান না?

    ক. অসহায় শিশুরখ. দুঃখী মানুষেরগ. জগতেরঘ. মানব শিশুর
  33. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে'- এখানে আমি কে?

    ক. জগতের মানুষখ. কবি স্বয়ংগ. কাল্পনিক চরিত্রঘ. স্বতন্ত্র প্রকৃতি
  34. জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন- i. দৃঢ় সংকল্প ii. খ্যাতির আকাঙ্ক্ষা iii. শুভকর্ম নিচের কোনটি সঠিক?

    ক. i ও iiখ. ii ও iiiগ. i ও iiiঘ. i, ii ও iii
  35. রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন; কবি তেমনি তৈরি করতে চান-

    ক. গল্পখ. উপন্যাসগ. সংগীতঘ. নাটক
  36. কবি-সাহিত্যিকরা সবার নিকট আদৃত হন- i. প্রেমের উপাখ্যান রচনার মাধ্যমে ii. মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে iii. ঐতিহাসিক নাটক সৃষ্টির মাধ্যমে নিচের কোনটি সঠিক?

    ক. iখ. iiগ. i ও iiiঘ. ii ও iii
  37. কবি তাঁর সৃষ্টিকে কখন গ্রহণ করতে বলেছেন? i. যখন তাতে মানুষের কথা থাকবে ii. যথন তা তাদের ভালো লাগবে iii. যখন তা বোদ্ধাশ্রেণির পছন্দ হবে নিচের কোনটি সঠিক?

    ক. iখ. iiগ. iiiঘ. i, ii ও iii
  38. কোন কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

    ক. মীর মশাররফ হোসেনখ. রবীন্দ্রনাথ ঠাকুরগ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  39. 'তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই' পঙক্তিতে প্রকাশ পেয়েছে -

    ক. মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষাখ. খ্যাতি লাভের তীব্র কামনাগ. মানুষের প্রতি ভালোবাসাঘ. পৃথিবীর প্রতি ভালোবাসা
  40. 'কীর্তিমানের মৃত্যু নাই'-এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?

    ক. কপোতাক্ষ নদখ. প্রাণগ. অন্ধবধূঘ. মানুষ
  41. 'প্রাণ' কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন-

    ক. সম্পর্কের মাধ্যমেখ. সৃষ্টির মাধ্যমেগ. সুরের মাধ্যমেঘ. স্মৃতির মাধ্যমে
  42. 'মানবের মাঝে আমি বাঁচিবারে চাই' বাক্যটি দ্বারা বোঝায় - i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে iii. শরীর-মনে বেঁচে থাকা নিচের কোনটি সঠিক?

    ক. iখ. iiগ. iiiঘ. i ও iii
  43. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?

    ক. ধরায়খ. সাগরেগ. আকাশেঘ. বাতাসে
  44. 'প্রাণ' কবিতার লেখক কে?

    ক. রবীন্দ্রনাথ ঠাকুরখ. যতীন্দ্রমোহন বাগচীগ. কাজী নজরুল ইসলামঘ. জীবনানন্দ দাশ
  45. 'জীবন্ত হৃদয়' বলতে বুঝানো হয়েছে- i. মানুষের হৃদয় ii. পশুর হৃদয় iii. পাখির হৃদয় নিচের কোনটি সঠিক?

    ক. iখ. iiগ. iiiঘ. ii ও iii
  46. 'ঠাঁই' শব্দ দ্বারা বোঝায় -

    ক. স্থিরখ. ঠিকগ. স্থানঘ. অমরত্ব
  47. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?

    ক. কবি হয়েখ. শুভকর্ম করেগ. ধনী হয়েঘ. গান গেয়ে
  48. 'প্রাণ' কবিতাটির শেষ চরণ কোনটি?

    ক. নব নব সংগীতের কুসুম ফুটাইখ. ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়গ. যদি গো রচিতে পারি অমর-আলয়ঘ. জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই
  49. 'সংগীতের কুসুম' বলতে কবি কী বুঝিয়েছেন?

    ক. সৃষ্টির বৈচিত্র্যখ. নিজের গানগ. সংগীতের সুরঘ. গানের বৈচিত্র্য
  50. 'প্রাণ' কবিতার চরণ সংখ্যা কত?

    ক. ১২খ. ১৪গ. ১৬ঘ. ১৮