বাংলা ২য় পত্র — পরিচ্ছেদ ১৯: সর্বনাম · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?

    ক. বিশেষণখ. সর্বনামগ. অনুসর্গঘ. ক্রিয়া
  2. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়?

    ক. পাঁচখ. ছয়গ. নয়ঘ. এগারো
  3. নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম?

    ক. একজনখ. স্বয়ংগ. উনিঘ. আমি
  4. কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়?

    ক. ব্যক্তিবাচকখ. আত্মবাচকগ. অনির্দিষ্টঘ. নির্দেশক
  5. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

    ক. অন্যখ. যে-সেগ. পরস্পরঘ.
  6. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়?

    ক. অনির্দিষ্টখ. অন্যবাচকগ. সকলবাচকঘ. নির্দেশক
  7. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে?

    ক. সাপেক্ষ সর্বনামখ. অনির্দিষ্ট সর্বনামগ. নির্দেশক সর্বনামঘ. আত্মবাচক সর্বনাম
  8. বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ?

    ক. বিশেষণখ. ক্রিয়া-বিশেষণগ. ক্রিয়াঘ. সর্বনাম
  9. সর্বনাম পদের সঙ্গে কী কী যুক্ত হয়?

    ক. বিভক্তি, নির্দেশক, বচনখ. বচন, উপসর্গ, বিভক্তিগ. উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়ঘ. বচন, লিঙ্গ, কারক
  10. ব্যক্তিবাচক সর্বনাম কয় ধরনের?

    ক. পাঁচখ. ছয়গ. তিনঘ. এগারো
  11. নিচের কোনটি মানী সর্বনাম?

    ক.খ. তুমিগ. সেঘ. ইনি
  12. পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে কী বলে?

    ক. প্রশ্নবাচক সর্বনামখ. অনির্দিষ্ট সর্বনামগ. সাপেক্ষ সর্বনামঘ. অন্যবাচক সর্বনাম
  13. নিচের কোনটি নির্দেশক সর্বনাম?

    ক.খ. তুমিগ. এরাঘ. ইনি
  14. ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন ধরনের সর্বনাম হয়?

    ক. ব্যক্তিবাচকখ. সকলবাচকগ. আত্মবাচকঘ. প্রশ্নবাচক
  15. বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কী যুক্ত হয়?

    ক. বিভক্তি ও নির্দেশকখ. নির্দেশক ও কারকগ. বিভক্তি ও সমাসঘ. কারক ও বচন
  16. নিচের কোনটি সর্বনাম শব্দের সঙ্গে যোগ হয়?

    ক. কারকখ. প্রত্যয়গ. সমাসঘ. বচন
  17. নিচের কোন উদাহরণটি বক্তা পক্ষের সর্বনামের উদাহরণ?

    ক. তোরাখ. আমাদেরগ. তুমিঘ. আপনি
  18. 'আমরা' শব্দটি দ্বারা বোঝায়-

    ক. বক্তা পক্ষখ. নির্দেশকগ. অনির্দিষ্টঘ. শ্রোতা পক্ষ
  19. 'আমরা' বক্তা পক্ষের সর্বনাম হলে 'তুমি' কোন পক্ষের?

    ক. অন্য পক্ষের সর্বনামখ. অনির্দিষ্ট সর্বনামগ. অন্য পক্ষের বিশেষ্যঘ. শ্রোতা পক্ষের সর্বনাম
  20. 'তুই', 'তোরা' কোন সর্বনামের উদাহরণ?

    ক. ব্যক্তিবাচকখ. সকলবাচকগ. আত্মবাচকঘ. প্রশ্নবাচক
  21. 'তোমাকে আসতে হবে' এই বাক্যে 'তোমাকে' সর্বনামটি কোন পক্ষের?

    ক. বক্তা পক্ষখ. শ্রোতা পক্ষগ. অন্য পক্ষঘ. উভয় পক্ষ
  22. অন্যপক্ষের উদাহরণ কোনটি?

    ক. তুমি, তোমরাখ. সে, তারাগ. আমি, আমরাঘ. আপনি, আপনারা
  23. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?

    ক. যে, তারা, তাখ. তাঁরা, তাঁদের, তিনিগ. তুই, তোরা, তারাঘ. তিনি, তা, কারা
  24. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?

    ক. আমি, আমরা, তুমিখ. সে, তারা, তিনিগ. এ, এই, এরাঘ. স্বয়ং, খোদ, নিজ
  25. কোন উদাহরণটি নিকট নির্দেশক?

    ক.খ. তুমিগ. এরাঘ. ইনি
  26. নির্দেশক সর্বনাম কোনগুলো?

    ক. সব, সকল, তাবৎখ. এরা, ইহারা, ইনিগ. নিজে, খোদ, আপনিঘ. ঐ, ঐসব, সব
  27. 'কিছু' কোন সর্বনামের উদাহরণ?

    ক. নির্দেশকখ. আত্মবাচকগ. অনির্দিষ্টঘ. সাপেক্ষ
  28. 'কে যাবে?' এই বাক্যে 'কে' কোন সর্বনাম?

    ক. নির্দেশকখ. প্রশ্নবাচকগ. আত্মবাচকঘ. সাপেক্ষ
  29. 'কী দিয়ে ভাত খায়?' এ বাক্যে 'কী' কোন সর্বনাম?

    ক. নির্দেশকখ. প্রশ্নবাচকগ. আত্মবাচকঘ. সাপেক্ষ
  30. নিচের কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ?

    ক. এ, এরাখ. কার, কীগ. কে, কারাঘ. যে-সে
  31. দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম হয়?

    ক. নির্দেশকখ. পারস্পরিকগ. আত্মবাচকঘ. অনির্দিষ্ট
  32. 'সবাই' কোন সর্বনামের উদাহরণ?

    ক. সকলবাচকখ. সাপেক্ষগ. পারস্পরিকঘ. প্রশ্নবাচক
  33. নিচের কোনটি সকলবাচক সর্বনাম?

    ক. কাকেখ. সবারগ. কারাঘ. ওরা
  34. 'অপর' কোন সর্বনাম?

    ক. অন্যবাচকখ. সাপেক্ষগ. পারস্পরিকঘ. প্রশ্নবাচক
  35. 'যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে।'- এ বাক্যে 'নিজেরা নিজেরা' কোন সর্বনাম?

    ক. অন্যবাচকখ. সাপেক্ষগ. পারস্পরিকঘ. প্রশ্নবাচক
  36. অন্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি?

    ক. অমুকখ. কেগ. ইনিঘ. তোরা
  37. 'যেমন কর্ম তেমন ফল।'- বাক্যে 'যেমন-তেমন' পদদুটো কোন ধরনের সর্বনাম?

    ক. অন্যবাচকখ. সাপেক্ষগ. পারস্পরিকঘ. প্রশ্নবাচক
  38. বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে-

    ক. নাম বিশেষণখ. ভাব বিশেষণগ. সর্বনাম পদঘ. ক্রিয়া বিশেষণ
  39. কোনটি সর্বনামের বিভক্তি গ্রাহী রূপ?

    ক. আমরাখ. আমারগ. তাঁহাঘ. তাহার
  40. 'যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ'। এখানে 'তারাই' কোন পদ?

    ক. নাম বিশেষণখ. বিশেষণ পদগ. সর্বনাম পদঘ. অব্যয় পদ
  41. 'যে' কোন শ্রেণির সর্বনাম শব্দ?

    ক. সংযোগজ্ঞাপকখ. অনির্দিষ্টতাজ্ঞাপকগ. সামীপ্যবাচকঘ. ব্যতিহারিক