বাংলা ২য় পত্র — পরিচ্ছেদ ২৪: যোজক · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. যোজক কাকে যুক্ত করে?

    ক. পদখ. বাক্যগ. বর্ণঘ. সবগুলো
  2. বিরোধ যোজক আছে কোন বাক্যে?

    ক. সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে।খ. লোকটি শিক্ষিত, তবে সৎ নন।গ. যখন বৃষ্টি থামল, তখন সবাই রওনা হলাম।ঘ. দুবার বলেছি, ফলে তৃতীয় বার বলার প্রয়োজন বোধ করিনি।
  3. কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়?

    ক. সাধারণ যোজকখ. বিকল্প যোজকগ. বিরোধ যোজকঘ. কারণ যোজক
  4. কোন যোজক একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয়?

    ক. সাধারণ যোজকখ. বিকল্প যোজকগ. সাপেক্ষ যোজকঘ. কারণ যোজক
  5. 'যদি রোদ ওঠে তবে রওনা দেবো'-বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

    ক. সাধারণ যোজকখ. বিকল্প যোজকগ. বিরোধ যোজকঘ. সাপেক্ষ যোজক
  6. পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে কী বলে?

    ক. যোজকখ. বচনগ. লগ্নকঘ. অব্যয়
  7. পাঠ্যবইয়ে কয় ধরনের যোজক দেখানো হয়েছে?

    ক. একখ. দুইগ. পাঁচঘ. চার
  8. দুটি শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক?

    ক. সাধারণখ. কারণগ. সাপেক্ষঘ. বিকল্প
  9. 'বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।'- এখানে 'তাই' কোন ধরনের যোজক?

    ক. সাধারণ যোজকখ. বিকল্প যোজকগ. সাপেক্ষ যোজকঘ. বিরোধ যোজক
  10. বিকল্প যোজকের ব্যবহার হয়েছে নিচের কোন বাক্যে?

    ক. রহিম ও করিম এই কাজটি করেছে।খ. যদি রোদ ওঠে, তবে রওনা দেব।গ. বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।ঘ. চা না হয় কফি খান।
  11. নিচের কোনটি শব্দ যোজক?

    ক. অবশ্যইখ. খাসাগ.ঘ. অনেক
  12. নিচের কোন শব্দটি যোজক হিসেবে গণ্য?

    ক. আবারখ. আলবৎগ. আরঘ. বহু
  13. 'তুমি আর আমি'- এ বাক্যে 'আর' কোন ধরনের?

    ক. যোজকখ. বচনগ. লগ্নকঘ. অব্যয়
  14. 'সে ক্ষুধার্ত তবু ভিক্ষা করবে না।'- এ বাক্যে 'তবু'

    ক. যোজকখ. বচনগ. লগ্নকঘ. অব্যয়
  15. 'সুতরাং' শব্দটি-

    ক. যোজকখ. বচনগ. লগ্নকঘ. অব্যয়
  16. নিচের কোনটি যোজক?

    ক. বিনাখ. তবেগ. লেগেঘ. ভালো
  17. 'রহিম ও করিম এই কাজটি করেছে'। এখানে 'ও' কোন যোজকের উদাহরণ?

    ক. সাধারণ যোজকখ. বিকল্প যোজকগ. বিরোধ যোজকঘ. সাপেক্ষ যোজক
  18. 'যদি রোদ ওঠে, তবে রওনা দেব।' বাক্যটিতে কোন যোজক রয়েছে?

    ক. সাপেক্ষখ. বিকল্পগ. কারণঘ. বিরোধ
  19. 'আর, ও, এবং' এগুলোর নাম কী?

    ক. যোজকখ. বচনগ. লগ্নকঘ. অব্যয়
  20. কোন ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

    ক. সাপেক্ষখ. বিকল্পগ. কারণঘ. বিরোধ
  21. 'তাকে বসতে বললাম, তবু এল না।'- এ বাক্যে 'তবু' কোন ধরনের যোজক?

    ক. সাপেক্ষখ. বিকল্পগ. কারণঘ. বিরোধ
  22. কারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে?

    ক. যত পড়ছি, ততই নতুন করে জানছি।খ. লাল বা নীল কলমটা আনো।গ. বসার সময় নেই, তাই যেতে হচ্ছেঘ. তাকে আসতে বললাম, তবু এল না