বাংলা ২য় পত্র — পরিচ্ছেদ ৪৩: শব্দজোড় · বহুনির্বাচনি প্রশ্ন

নাম: ________________________ রোল: __________ তারিখ: __________

  1. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?

    ক. বর্ণখ. প্রবাদগ. শব্দজোড়ঘ. শব্দদ্বৈত
  2. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?

    ক. প্রসঙ্গ বিবেচনায়খ. স্থান বিবেচনায়গ. সমাজ বিবেচনায়ঘ. কাল বিবেচনায়
  3. 'অনু' এবং 'অণু' এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?

    ক. বানানেখ. উচ্চারণেগ. অর্থেঘ. বানানে ও অর্থে
  4. 'নিবৃত' ও 'নিভৃত' - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?

    ক. উচ্চারণেখ. বানানেগ. অর্থেঘ. শব্দশ্রেণিতে
  5. 'অপচয়' ও 'অবচয়' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. ক্ষতি ও চয়নখ. চয়ন ও ক্ষতিগ. লাভ ও ক্ষতিঘ. গ্রহণ ও বর্জন
  6. 'করা' শব্দের সম-উচ্চারিত শব্দ 'কড়া' অর্থ কী?

    ক. কৃতখ. অপকগ. আংটাঘ. তন্ত্র
  7. 'অশ্ব' ও 'অশ্ম' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. গাড়ি ও ঘোড়াখ. ঘোড়া ও গাড়িগ. ঘোড়া ও পাথরঘ. পাথর ও ঘোড়া
  8. 'তত্ত্ব' ও 'তথ্য' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. পারদ ও কথাখ. কথা ও পারদগ. জ্ঞাতব্য বিষয় ও গূঢ় অর্থঘ. গূঢ় অর্থ ও জ্ঞাতব্য বিষয়
  9. 'চির' ও 'চীর' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. চূর্ণ ও নেশাগ্রস্তখ. ছুরি ও স্বাভাবিকগ. দীর্ঘ ও ছিন্নবস্ত্রঘ. ছিন্নবস্ত্র ও দীর্ঘ
  10. 'জানু' ও 'ঝানু' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. হাঁটু ও পাকাখ. পাকা ও হাঁটুগ. পুত্র ও দীর্ঘঘ. দীর্ঘ ও পুত্র
  11. 'চুর' ও 'চূড়' শব্দজোড়ের 'চুর' শব্দটির অর্থ কী?

    ক. চূর্ণখ. নেশাগ্রস্তগ. চোরঘ. পারদ
  12. 'ধাতৃ' ও 'ধাত্রী' শব্দজোড়ের 'ধাতৃ' শব্দটির অর্থ কী?

    ক. দাপটখ. মহিলাগ. দাইঘ. বিধাতা
  13. 'ঝুড়ি' ও 'ঝুরি' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

    ক. চাঙারি ও বটের শিকড়খ. বটের শিকড় ও চাঙারিগ. পাত্র ও ঘুমঘুম ভাবঘ. ঘুমঘুম ভাব ও পাত্র
  14. 'বাণী' ও 'বানি' শব্দজোড়ের 'বানি' অর্থ কী?

    ক. কথাখ. বড় কলসিগ. গয়নার মজুরিঘ. বাদ্যযন্ত্র