বাংলা ১ম পত্র — নিরীহ বাঙালি · বহুনির্বাচনি প্রশ্ন
আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায়— i. দুর্বল ii. অবলা iii. নিরীহ নিচের কোনটি সঠিক?
বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো— i. ভালোবেসে ii. পরিশ্রমে অনীহা iii. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক?
আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?
‘ভাঙাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো—
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে— i. অলসপ্রিয়তা ii. পরিশ্রমে অনীহা iii. বাগাড়ম্বর আচরণ নিচের কোনটি সঠিক?
মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা— i. সাহিত্য রচনা করেছেন ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন iii. উপবৃত্তি প্রদান করেছেন নিচের কোনটি সঠিক?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
9 ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক— i. জন্মে ii. মৃত্যুতে iii. বিবাহে নিচের কোনটি সঠিক?
আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত— i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা ii. পাস বিক্রয় iii. ভিক্ষা গ্রহণ নিচের কোনটি সঠিক?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে— i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে ii. সমাজে নারী-পুরুষের বৈষম্য সম্পর্কে iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে নিচের কোনটি সঠিক?
‘বাঙালির গুণের কথা লিখতে হইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’—এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?
দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?
স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয়— i. মুখশ্রীর প্রফুল্লতা ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা iii. সৌন্দর্য বর্ধন করা নিচের কোনটি সঠিক?
সৌকুমার্য শব্দের অর্থ কী?
বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো— i. সরস ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?
আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?
নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?
বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?
কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?
‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?
বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক— i. অনন্ত মসী ii. কাগজ iii. অক্লান্ত লেখক নিচের কোনটি সঠিক?
লেখিকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
বাঙালির খাদ্যসামগ্রী হলো— i. ত্রিগুণাত্মক ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?
‘আজি কালি কোন জিনিসটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?
সমকালীন মুসলমান সমাজের কিসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনের বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন—
‘মস্তিষ্ক উর্বর’—এর ইংরেজি কী?
ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?
বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন— i. কুসংস্কারের পথে ii. শিক্ষার পথে iii. সংস্কৃতির পথে নিচের কোনটি সঠিক?
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম—
বাঙালি নারীরা কি পরিধান করে?
পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায়— i. বিদেশি ভাষা ii. অর্ধেক রাজত্ব iii. এক রাজকুমারী নিচের কোনটি সঠিক?
রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?
আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে— i. কেশতৈল, রোগবর্ধক ঔষধ, বোতাম ii. পিতলের অলংকার, নকল হীরার আংটি, বোতাম iii. কেশতৈল, নকল হীরার আংটি, বোতাম নিচের কোনটি সঠিক?
বাঙালির গুণ লিখতে কী প্রয়োজন?
বাঙালি নামটি শুনতে কেমন লাগে?
বাঙালি নারীরা সাধারণত কেমন?
পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?
মাদার তেরেসার মৃত্যু দিবস পালন করা কোনটি অপেক্ষা সহজ কাজ?
ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাস নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?
রোকেয়া খাবারের বর্ণনা দিয়ে বুঝাতে চেয়েছেন— i. বাঙালির ভোজনপ্রিয়তা ii. বাঙালির বেছে বেছে খাওয়া iii. বাঙালির বেশি খাদ্যের প্রতি অনীহা নিচের কোনটি সঠিক?
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে— i. কুসুমকোমল ii. অমিয়াসিক্ত iii. তৈলসিক্ত নিচের কোনটি সঠিক?
নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?
বাংলা ১ম পত্র — নিরীহ বাঙালি · উত্তরপত্র