ভূগোল ও পরিবেশ

৮১. উদ্দীপক: জনাব সরাফত আলী ব্যবসায়িক কাজে বেশ কিছুদিন চীন দেশে অবস্থান করেন। তিনি সেদেশের লোকদের চলাফেরা, আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারায় ব্যাপক বৈচিত্র্য লক্ষ করলেন। অনুচ্ছেদে উল্লিখিত দেশের পরিবেশ কোন পরিবেশকে ইঙ্গিত করে?

প্রাকৃতিক পরিবেশ
সামাজিক পরিবেশ
জীব পরিবেশ
জড় পরিবেশ
সঠিক উত্তর: খ — সামাজিক পরিবেশ

৮২. উদ্দীপক: জনাব সরাফত আলী ব্যবসায়িক কাজে বেশ কিছুদিন চীন দেশে অবস্থান করেন। তিনি সেদেশের লোকদের চলাফেরা, আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারায় ব্যাপক বৈচিত্র্য লক্ষ করলেন। অনুচ্ছেদ পর্যালোচনা করে আমরা পাই- i. চীন দেশের লোকজনের বৈশিষ্ট্য স্বতন্ত্র ii. বাংলাদেশের লোকজনের বৈশিষ্ট্য স্বতন্ত্র iii. অঞ্চলভেদে মানুষের বৈশিষ্ট্য বৈচিত্র্যময় নিচের কোনটি সঠিক?

i
ii
অঞ্চলভেদে মানুষের বৈশিষ্ট্য বৈচিত্র্যময়
i, ii ও iii
সঠিক উত্তর: গ — অঞ্চলভেদে মানুষের বৈশিষ্ট্য বৈচিত্র্যময়