পৌরনীতি ও নাগরিকতা — MCQ প্রশ্নব্যাংক ও সমাধান

পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪৭১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . কাদের সকল রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই?

নাগরিকদের
বিদেশিদের
প্রবাসীদের
বৃদ্ধদের

৪২ . মূলত নাগরিকতা বলতে কী বোঝায়?

রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা
রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ
রাষ্ট্রীয় কাজ পরিচালনা

৪৩ . ই.এম. হোয়াইট কে ছিলেন?

রাষ্ট্রবিজ্ঞানী
সমাজবিজ্ঞানী
পদার্থবিজ্ঞানী
দার্শনিক

৪৪ . 'পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে' - উক্তিটি কার?

টমাস হবস
জন লক
ই.এম. হোয়াইট
জ্যাক রুশো

৪৫ . আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে কোন শাস্ত্র জ্ঞান দান করে?

পৌরনীতি ও নাগরিকতা
ভূগোল ও পরিবেশ
সমাজ ও রাজনীতি
রাষ্ট্রনীতি ও পৌরবিজ্ঞান

৪৬ . রাষ্ট্রের নাগরিক হিসেবে নিচের কোন কর্তব্যটি পালন করা উচিত?

সিটি কর্পোরেশন নির্বাচন করা
রাষ্ট্রের সেবা করা
রাজনৈতিক দল গঠন করা
নির্বাচনি প্রচারণা চালানো

৪৭ . জুনায়েদ বাংলাদেশের নাগরিক| নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে তার কী করা প্রয়োজন?

সঠিকভাবে সরকার গঠন
সততার সাথে ভোটদান
রাজনৈতিক বক্তৃতা প্রদান
সরকারের গুণাগুণ প্রচার

৪৮ . জিয়া সুনাগরিক হতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার শিকার হলো| এ অবস্থায় কোন বিষয়টি অধ্যয়ন করলে সে এ প্রতিবন্ধকতা দূর করার উপায় জানতে পারবে?

পৌরনীতি ও নাগরিকতা
রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদ
রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদ
সরকারের দায়িত্ব ও কর্তব্য

৪৯ . নিচের কোনটি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়?

কৃষিব্যবস্থা
অর্থব্যবস্থা
জনমত
পর্যটন শিল্প

৫০ . 'সংবিধান' নিয়ে আলোচনা করে নিচের কোনটি?

অর্থনীতি
পৌরনীতি ও নাগরিকতা
সামাজিক বিজ্ঞান
গার্হস্থ্য বিজ্ঞান

৫১ . সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?

স্থানীয়
জাতীয়
আন্তর্জাতিক
সামষ্টিক

৫২ . আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে নিয়ে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে?

স্থানীয়
জাতীয়
আন্তর্জাতিক
ব্যক্তিগত

৫৩ . স্থানীয় সংস্থা কোনটি?

ইউনিয়ন পরিষদ
আইন বিভাগ
জাতিসংঘ
সার্ক

৫৪ . নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নিচের কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?

পৌরসভা
সিটি কর্পোরেশন
বিচার বিভাগ
জাতিসংঘ

৫৫ . আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান কোনটি?

কমনওয়েলথ
পৌরসভা
বিচার বিভাগ
শাসন বিভাগ

৫৬ . নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে

পৌরসভা
বিচার বিভাগ
ইউনিয়ন পরিষদ
জাতিসংঘ

৫৭ . নাগরিকের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে আলোচনা করে কোনটি?

পৌরনীতি ও নাগরিকতা
কর্ম ও জীবনমুখী শিক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সামাজিক বিজ্ঞান

৫৮ . কোন বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিকনির্দেশনা প্রদান করে?

সামাজিক বিজ্ঞান
পৌরনীতি ও নাগরিকতা
নীতিবিদ্যা
সমাজ ও অর্থব্যবস্থা

৫৯ . রাষ্ট্রের নাগরিকদের যে ক্ষেত্রে অবদান রাখতে হয়- i. সামাজিক ii. অর্থনৈতিক iii. রাজনৈতিক নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬০ . পৌরনীতি আলোচনা করে- i. নাগরিকতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে ii. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে iii. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬১ . পৌরনীতির আলোচনার বিষয়বস্তু হলো- i. নাগরিকদের অতীত ii. নাগরিকদের বর্তমান iii. নাগরিকদের ভবিষ্যৎ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬২ . আধুনিক রাষ্ট্রের পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়- i. নাগরিকের অধিকার ii. নাগরিকের কর্তব্য iii. নাগরিকের কার্যাবলি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৩ . একটি রাষ্ট্রের স্থানীয় সংস্থা − i. সিটি কর্পোরেশন ii. পৌরসভা iii. কমনওয়েলথ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৪ . পৌরনীতি যে বিষয় নিয়ে আলোচনা করে- i. নাগরিকের আচরণ ii. দেশের অর্থব্যবস্থা iii. নাগরিকের কার্যাবলি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৫ . নাগরিক হিসেবে আমরা- i. রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি ii. রাষ্ট্র পরিচালনা করি iii. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৬ . ১০ বছর বয়সের রফিক বাংলাদেশের নাগরিক| সে যে অধিকার ভোগ করতে পারবে না- i. ভোট দান ii. নির্বাচিত হওয়া iii. ভ্রমণ করা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৭ . ব্যাপক অর্থে পৌরনীতির আলোচ্য বিষয়- i. সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র জাতিসত্তা ii. জাতীয় ও আন্তর্জাতিক বিষয় iii. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৮ . জাহিদ রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী| এজন্য তার করণীয়- i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা ii. রাষ্ট্রের আইন মান্য করা iii. সন্তানদের শিক্ষিত করা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৯ . নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য গড়ে উঠেছে- i. পরিবার ও রাষ্ট্র ii. নির্বাচন ও রাজনৈতিক দল iii. বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭০ . পৌরনীতি ও নাগরিকতা আলোচনা করে − i. সামাজিক মূল্যবোধ ii. বৈদেশিক বাণিজ্য iii. স্বাধীনতা ও সাম্য নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭১ . নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে যে প্রতিষ্ঠান গড়ে ওঠে- i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. কমনওয়েলথ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭২ . পৌরনীতি ও নাগরিকতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে বিষয় নিয়ে আলোচনা করে- i. গঠন ii. কার্যাবলি iii. অবদান নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৩ . উদ্দীপক: রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ইনস্টিটিউটে’ জার্মান ভাষার উপর ছয় মাসের কোর্স করেছে। তার ইচ্ছা সে জার্মান ভাষা শিখে জার্মানির নাগরিকত্ব নেবে। কিন্তু সে জার্মানির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানে না। রাজুর সমস্যা সমাধানে কোন বিষয় পাঠের প্রয়োজনীয়তা রয়েছে?

সমাজবিজ্ঞান
অর্থনীতি
পৌরনীতি ও নাগরিকতা
সমাজকল্যাণ

৭৪ . উদ্দীপক: রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ইনস্টিটিউটে’ জার্মান ভাষার উপর ছয় মাসের কোর্স করেছে। তার ইচ্ছা সে জার্মান ভাষা শিখে জার্মানির নাগরিকত্ব নেবে। কিন্তু সে জার্মানির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানে না। উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে রাজু জানতে পারবে- i. নাগরিকের সুবিধা -অসুবিধা ii. নাগরিকতা লাভের পদ্ধতি iii. নাগরিকদের আর্থসামাজিক অবস্থা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৫ . উদ্দীপক: জিওন বেনিস প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে সবসময় সরাসরি অংশগ্রহণ করতেন। তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের সব কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতেন। ফলে তিনি সুনাগরিক হিসেবে পরিচিত ছিলেন। জিওন বেনিসের সময় রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল?

স্বৈরতান্ত্রিক
নগররাষ্ট্রভিত্তিক
গণতান্ত্রিক
সমাজতান্ত্রিক

৭৬ . উদ্দীপক: জিওন বেনিস প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে সবসময় সরাসরি অংশগ্রহণ করতেন। তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের সব কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতেন। ফলে তিনি সুনাগরিক হিসেবে পরিচিত ছিলেন। উক্ত রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত ছিল- i. দাসরা ii. বিদেশিরা iii. মহিলারা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৭ . উদ্দীপকে নাবিলার কোন পাঠ্য বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে?

ইতিহাস
বাংলা
ক্যারিয়ার
পৌরনীতি ও নাগরিকতা

৭৮ . উক্ত বিষয়টি দিক নির্দেশনা প্রদান করে- i. অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো ii. অতীতে নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল iii. বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৯ . সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী - স্ত্রী একত্রে বসবাস করাকে কী বলে?

সমাজ
পরিবার
গোষ্ঠী
সম্প্রদায়

৮০ . 'সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে'- উক্তিটি কার?

ম্যাকাইভার
রুশো
টমাস হবস
জন লক