২০১ . সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোথায় বাস করত?
প্রকৃতির রাজ্যে
ধর্মীয় প্রতিষ্ঠানে
পাহাড়ি অঞ্চলে
নদী তীরবর্তী অঞ্চলে
সঠিক উত্তর:ক) প্রকৃতির রাজ্যে
২০২ . সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলাফল কী?
ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা দেখা দেয়
শিল্পকারখানা স্থাপিত হয়
যুদ্ধ- বিগ্রহ দেখা দেয়
আবাসন সমস্যা দেখা দেয়
সঠিক উত্তর:ক) ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা দেখা দেয়
২০৩ . রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি| এটি কোন মতবাদের মূল বক্তব্য?
ঐতিহাসিক
সামাজিক চুক্তি
শক্তি প্রয়োগ
ঐশী
সঠিক উত্তর:ক) ঐতিহাসিক
২০৪ . 'রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে রাষ্ট্র' - এটি রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদের ধারণা?
সামাজিক চুক্তি
বলপ্রয়োগ
ঐশী
ঐতিহাসিক
সঠিক উত্তর:ঘ) ঐতিহাসিক
২০৫ . কোনটি রাষ্ট্রের উৎপত্তির গ্রহণযোগ্য মতবাদ?
বলপ্রয়োগ
সামাজিক চুক্তি
ঐশী
বিবর্তনমূলক
সঠিক উত্তর:ঘ) বিবর্তনমূলক
২০৬ . ঐতিহাসিক মতবাদ অনুসারে বর্তমানের রাষ্ট্র −
বহু যুগের বিবর্তনের ফল
বহু যুগের বঞ্চনার ফল
বহু যুগের উন্নতির ফল
বহু যুগের সাধনার ফল
সঠিক উত্তর:ক) বহু যুগের বিবর্তনের ফল
২০৭ . একটি রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলো- i. স্থলভাগ ii. জলভাগ iii. আকাশসীমা নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২০৮ . প্রতিটি রাষ্ট্রের আছে- i. জনসমষ্টি ii. নির্দিষ্ট ভূখণ্ড iii. সরকার নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২০৯ . বাংলাদেশের চেয়ে আয়তনে বড় রাষ্ট্র- i. গণচীন ii. ভারত iii. কানাডা নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২১০ . সরকার যে বিভাগের মাধ্যমে গঠিত- i. আইন ii. বিচার iii. শাসন নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২১১ . ঐশী মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য- i. রাষ্ট্র স্রষ্টার সৃষ্টি ii. শাসক স্রষ্টার প্রতিনিধি iii. শাসক ধর্মীয় প্রধান নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২১২ . সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী প্রকৃতির রাজ্যে মানুষ ছিল- i. শান্তিপ্রিয় ii. স্বার্থপর iii. আত্মকেন্দ্রিক নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:গ) ii ও iii
২১৩ . সমালোচকরা বলপ্রয়োগ মতবাদকে আখ্যায়িত করেছেন- i. অযৌক্তিক বলে ii. সঠিক বলে iii. ক্ষতিকর বলে নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:খ) i ও iii
২১৪ . বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে- i. অপরাধীকে মুক্তি দিয়ে ii. অপরাধীকে শাস্তি দিয়ে iii. নিরপরাধীকে মুক্তি দিয়ে নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:গ) ii ও iii
২১৫ . সরকার বলতে সে জনগোষ্ঠীকে বোঝায় যারা- i. আইন প্রণয়ন করে ii. শাসন পরিচালনা করে iii. যুদ্ধ- বিগ্রহ করে নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ক) i ও ii
২১৬ . পৃথিবীর বহু রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়| এরকম দেশ হলো- i. গণচীন ii. মার্কিন যুক্তরাষ্ট্র iii. কানাডা নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২১৭ . রাষ্ট্রবিজ্ঞানীরা যেসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদ প্রদান করেছেন- i. অতীত ইতিহাস ii. জনগণের মতামত iii. রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:খ) i ও iii
২১৮ . আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ঐশী মতবাদকে যা বলে সমালোচনা করেছেন- i. বিপজ্জনক ii. অগণতান্ত্রিক iii. অযৌক্তিক নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২১৯ . সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ- i. প্রকৃতির নিয়ম মেনে চলত ii. প্রাকৃতিক সুযোগ - সুবিধা ভোগ করত iii. যুদ্ধ- বিগ্রহে লিপ্ত থাকত নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ক) i ও ii
২২০ . প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না| ফলে সামাজিক জীবনে যে প্রভাব পড়ে- i. বিশৃঙ্খলা সৃষ্টি হয় ii. দুর্বলের ওপর সবলের অত্যাচার চলে iii. মানুষ আত্মকেন্দ্রিক হয়ে ওঠে নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২২১ . রাষ্ট্রের উৎপত্তিতে কার্যকর উপাদান হচ্ছে − i. যুদ্ধবিগ্রহ ii. অর্থনৈতিক চেতনা iii. রক্তের বন্ধন নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২২২ . তমালিকা সরকার রাষ্ট্রের উৎপত্তির একটি মতবাদ ব্যাখ্যা করে বললেন, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত| তার ব্যাখ্যাটি − i. সামাজিক চুক্তি মতবাদের প্রারম্ভিক কথা ii. শাস্তির প্রকৃতির বিধান সম্পর্কিত iii. কর্তৃপক্ষের অনুপস্থিতির প্রমাণ করে নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:খ) i ও iii
২২৩ . উদ্দীপক: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জাহিদ মনে করে, স্বয়ং স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন। হাসিব বলে, রাষ্ট্র সম্মতির ভিত্তিতে গড়ে উঠেছে। রিংকু বলে, রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে। আমির ভিন্ন মত পোষণ করে বলে, ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে।
জাহিদের বক্তব্য রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ?
ঐশী
বলপ্রয়োগ
ঐতিহাসিক
সামাজিক চুক্তি
সঠিক উত্তর:ক) ঐশী
২২৪ . উদ্দীপক: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জাহিদ মনে করে, স্বয়ং স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন। হাসিব বলে, রাষ্ট্র সম্মতির ভিত্তিতে গড়ে উঠেছে। রিংকু বলে, রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে। আমির ভিন্ন মত পোষণ করে বলে, ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে যাদের বক্তব্য রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদকে ইঙ্গিত করে- i. রিংকু ii. আমির iii. হাসিব নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:খ) i ও iii
২২৫ . রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কয় ধরনের কাজ সম্পাদন করে?
দুই
তিন
চার
পাঁচ
সঠিক উত্তর:খ) তিন
২২৬ . শাসন বিভাগ কী ধরনের কাজ করে?
আইন প্রয়োগ
আইন তৈরি
আইন সংশোধন
আইন প্রণয়ন
সঠিক উত্তর:ক) আইন প্রয়োগ
২২৭ . সরকার রাষ্ট্রে আবশ্যকরূপে কোন ধরনের কাজের সাথে জড়িত?
ভোট প্রদান
সৌন্দর্য বর্ধন
বিচার প্রতিষ্ঠা
উন্নয়ন সাধন
সঠিক উত্তর:গ) বিচার প্রতিষ্ঠা
২২৮ . আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ কীভাবে সরকার গঠন করে?
বলপ্রয়োগের মাধ্যমে
সামাজিক চুক্তির মাধ্যমে
নির্বাচনের মাধ্যমে
ঐশী নির্দেশের মাধ্যমে
সঠিক উত্তর:গ) নির্বাচনের মাধ্যমে
২২৯ . কোন কালে রাষ্ট্র ও সরকার সমার্থক ছিল?
প্রাচীন
আধুনিক
খ্রিষ্টপূর্ব
খ্রিষ্টের সময়
সঠিক উত্তর:ক) প্রাচীন
২৩০ . চতুর্দশ লুই কোন দেশের অধিবাসী?
ফ্রান্স
চীন
জার্মানি
রাশিয়া
সঠিক উত্তর:ক) ফ্রান্স
২৩১ . 'আমিই রাষ্ট্র' উক্তিটি কার?
অ্যারিস্টটল
ফ্রান্সের চতুর্দশ লুই
অধ্যাপক গার্নার
হবস
সঠিক উত্তর:খ) ফ্রান্সের চতুর্দশ লুই
২৩২ . সরকার পরিবর্তিত হয় কেন?
রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য
রাষ্ট্রের সাংস্কৃতিক কাজ পরিচালনার জন্য
জনগণের শিক্ষার মান উন্নয়নের জন্য
জনগণকে স্থায়ী আবাসন দেয়ার জন্য
সঠিক উত্তর:ক) রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য
২৩৩ . বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
স্বৈরতান্ত্রিক
সংসদীয়
একনায়কতান্ত্রিক
ধনতান্ত্রিক
সঠিক উত্তর:খ) সংসদীয়
২৩৪ . সুমন তার এলাকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং এলাকার প্রধান| তার মাধ্যমে এলাকার সার্বভৌম ক্ষমতা বাস্তবায়িত হয়| তিনি কোনটির ভূমিকা পালন করেন?
জনগণের
সমাজের
সরকারের
পরিবারের
সঠিক উত্তর:গ) সরকারের
২৩৫ . কীসের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বাস্তবায়িত হয়?
জনগণ
সরকার
সৈন্যবাহিনী
পুলিশবাহিনী
সঠিক উত্তর:খ) সরকার
২৩৬ . কোনটি বিমূর্ত ধারণা?
সরকার
রাষ্ট্র
জনগণ
ভূখণ্ড
সঠিক উত্তর:খ) রাষ্ট্র
২৩৭ . 'ক' একটি দেশের সরকার | রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে 'ক' যে ধরনের কাজ করবে- i. আইন প্রণয়ন ii. শাসন পরিচালনা iii. বিচার- সংক্রান্ত নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ঘ) i, ii ও iii
২৩৮ . রাষ্ট্র সৃষ্টির পূর্বে সামাজিক জীবন ছিল − i. অরাজকতাপূর্ণ ii. স্বার্থপর iii. অচল নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর:ক) i ও ii
২৩৯ . কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
মজুরি লাভের
ভোটাধিকারের
সম্পত্তি ভোগের
নির্বাচিত হওয়ার
সঠিক উত্তর:গ) সম্পত্তি ভোগের
২৪০ . তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?