ভূগোল ও পরিবেশ — MCQ

মোট ৮২টি · পৃষ্ঠা ১ / ৩

১. ভূগোলকে 'পৃথিবীর বিজ্ঞান' বলেছেন কে?

ককার্ল রিটার
খম্যাকনি
গরিচার্ড হার্টশোন
ঘইরাটসথেনিস
স. বো. • 2015
সঠিক উত্তর: ক — কার্ল রিটার

২. পৃথিবী আমাদের-

কবাসভূমি
খচারণভূমি
গমাতৃভূমি
ঘআবাসগৃহ
সঠিক উত্তর: ক — বাসভূমি

৩. আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়- i. মানুষ ii. মানুষের সাংস্কৃতিক কর্মকান্ড iii. প্রকৃতি নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪. ভূগোল- i. প্রকৃতির বিজ্ঞান ii. পরিবেশের বিজ্ঞান iii. সমাজের বিজ্ঞান নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫. সর্বপ্রথম Geography শব্দটি কে ব্যবহার করেন?

কইরাটসথেনিস
খহামবোল্ট
গরিচার্ড হার্টশোন
ঘসি সি পার্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — ইরাটসথেনিস

৬. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেন?

কমহাশূন্যের বিজ্ঞান
খপ্রাণিজগতের বিজ্ঞান
গপৃথিবীর বিজ্ঞান
ঘপ্রকৃতির বিজ্ঞান
বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম
সঠিক উত্তর: গ — পৃথিবীর বিজ্ঞান

৭. ভূগোলের আলোচ্য বিষয় কী কী?

কপ্রকৃতি, পরিবেশ ও সমাজ
খজীবের জন্ম ও বৃদ্ধি
গজৈব রাসায়নিক প্রক্রিয়া
ঘমানুষের খাদ্যাভ্যাস ও জীবনধারা
ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — প্রকৃতি, পরিবেশ ও সমাজ

৮. "পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল"- উক্তিটি কার?

কএরিস্টটল
খটলেমি
গরিচার্ড হার্টশোন
ঘকার্ল রিটার
খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
সঠিক উত্তর: গ — রিচার্ড হার্টশোন

৯. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে?

ক১৯৫৫
খ১৯৬৫
গ১৯৭৫
ঘ১৯৮৫
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: খ — ১৯৬৫

১০. 'ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান' উক্তিটি কে করেছেন?

করিচার্ড হার্টশোন
খডাডলি স্ট্যাম্প
গহামবোল্ট
ঘম্যাকনি
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
সঠিক উত্তর: গ — হামবোল্ট

১১. প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয়-

কভৌগোলিক অবস্থান
খপরিবেশ
গপ্রকৃতি
ঘসংস্কৃতি
সঠিক উত্তর: খ — পরিবেশ

১২. পরিবেশের প্রধান উপাদান কয়টি?

কদুটি
খতিনটি
গচারটি
ঘপাঁচটি
আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — দুটি

১৩. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?

কব্যবসা-বাণিজ্য পরিচালনা
খউদ্ভিদ ও জীবজন্তু
গঅক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘশহরের ক্রমবিকাশ
মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা
সঠিক উত্তর: খ — উদ্ভিদ ও জীবজন্তু

১৪. ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত?

কঅঙ্গাঙ্গিভাবে
খবিপরীতভাবে
গউল্টোভাবে
ঘআলতোভাবে
চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ক — অঙ্গাঙ্গিভাবে

১৫. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যথার্থ কারণ হলো- i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ii. নতুন নতুন আবিষ্কার iii. চিন্তা ধারণার বিকাশ নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৬. উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। মানুষ ও পরিবেশের মধ্যে আলোচ্য মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?

কনিয়মকানুন
খবৈষম্য
গকার্যকারণের খেলা
ঘসম্পর্ক
সঠিক উত্তর: গ — কার্যকারণের খেলা

১৭. উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। অনুচ্ছেদে আলোচিত পরিবেশের উপাদান হলো- i. জলবায়ু ii. প্রাণী iii. নদনদী নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৮. উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। করিম সাহেবের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?

কঅর্থনৈতিক ভূগোল
খজনসংখ্যা ভূগোল
গজীব ভূগোল
ঘনগর ভূগোল
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ক — অর্থনৈতিক ভূগোল

১৯. উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন- i. সামাজিক পরিবেশের ওপর ii. শিল্প পরিবেশের iii. শ্রমিক কাঠামোর নিচের কোনটি সঠিক?

কi
খi ও ii
গiii
ঘi, ii ও iii
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: খ — i ও ii

২০. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলা হয়?

কপ্রকৃতি বিজ্ঞান
খনৃতত্ত্ব বিজ্ঞান
গপরিবেশ বিজ্ঞান
ঘভূগোল
সঠিক উত্তর: ঘ — ভূগোল

২১. ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে?

কGeology
খGeography
গZoology
ঘHistory
সঠিক উত্তর: খ — Geography

২২. ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?

কযুক্তরাজ্য
খরাশিয়া
গজার্মানি
ঘগ্রিস
সঠিক উত্তর: ঘ — গ্রিস

২৩. প্রাচীন গ্রিসের ভূগোলবিদ কে ছিলেন?

কঅ্যাক্যারমেন
খরিচার্ড হার্টশোন
গইরাটসথেনিস
ঘহামবোল্ট
সঠিক উত্তর: গ — ইরাটসথেনিস

২৪. Geo শব্দের অর্থ কী?

কভূ
খজল
গমূল
ঘবায়ু
সঠিক উত্তর: ক — ভূ

২৫. 'graphy' শব্দের অর্থ কী?

কগোল
খবর্ণনা
গপরিবেশ
ঘসমাজ
সঠিক উত্তর: খ — বর্ণনা

২৬. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন?

করিচার্ড হার্টশোন
খআর্মস
গহামবোল্ট
ঘম্যাকনি
সঠিক উত্তর: ঘ — ম্যাকনি

২৭. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন?

কপৃথিবী ও এর অধিবাসীদের
খপৃথিবী ও জলজ প্রাণীদের
গপৃথিবী ও জড় পদার্থের
ঘপৃথিবী ও এর জীবজগতের
সঠিক উত্তর: ক — পৃথিবী ও এর অধিবাসীদের

২৮. পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি?

করাষ্ট্রবিজ্ঞান
খসামাজিক বিজ্ঞান
গসমাজবিজ্ঞান
ঘভূগোল
সঠিক উত্তর: ঘ — ভূগোল

২৯. ভূগোলকে প্রকৃতির বিজ্ঞানের সাথে আর কী বিজ্ঞান বলা হয়?

কপরিবেশ ও সমাজের বিজ্ঞান
খভূগোল ও সমাজের বিজ্ঞান
গপ্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান
ঘভূগোল ও পরিবেশের বিজ্ঞান
সঠিক উত্তর: ক — পরিবেশ ও সমাজের বিজ্ঞান

৩০. ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন?

কপ্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়
খপ্রকৃতির আচরণ নিরীক্ষা করে
গপ্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করে
ঘপ্রকৃতির গঠনপ্রণালি আলোচনা করে
সঠিক উত্তর: ক — প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়

৩১. সিলেটের পাহাড়ি এলাকা ভ্রমণ শেষে রায়হান তার বন্ধু সাকিলের কাছে সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি সম্পর্কে অনেক তথ্য জানায়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?

কজড় উপাদান
খসাংস্কৃতিক উপাদান
গজীব উপাদান
ঘঅর্থনৈতিক উপাদান
সঠিক উত্তর: গ — জীব উপাদান

৩২. গ্রামে এখন দালানকোঠা, পাকা সড়ক, উন্নত স্যানিটেশন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ করা যায়। এ ধরনের কর্মকাণ্ডে মানুষ ও পরিবেশের কোন ধরনের সম্বন্ধ প্রকাশ পায়?

কপারস্পরিক ক্রিয়ার
খঅর্থনৈতিক ক্রিয়াকলাপের
গমিথস্ক্রিয়ার
ঘযোগাযোগের
সঠিক উত্তর: গ — মিথস্ক্রিয়ার

৩৩. মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?

কনিয়মকানুন
খবৈষম্য
গকার্যকারণের খেলা
ঘপারস্পরিক সম্পর্ক
সঠিক উত্তর: গ — কার্যকারণের খেলা

৩৪. পৃথিবীর পরিবেশের মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনা কোন বিষয়ের অন্তর্গত?

কপরিবেশ ভূগোল
খসামাজিকতা
গরাজনীতি
ঘভূগোল
সঠিক উত্তর: ঘ — ভূগোল

৩৫. জীব বলতে কী বোঝায়?

কযাদের জীবন ও মৃত্যু আছে
খযারা অসার ও অচল থাকে
গযাদের জীবন আছে কিন্তু মৃত্যু নেই
ঘযাদের জন্মও নেই মৃত্যুও নেই
সঠিক উত্তর: ক — যাদের জীবন ও মৃত্যু আছে

৩৬. কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে সেখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?

কজড় উপাদান
খজীব উপাদান
গসামাজিক উপাদান
ঘঅর্থনৈতিক উপাদান
সঠিক উত্তর: ক — জড় উপাদান

৩৭. ভূগোলের বিষয়বস্তু হলো- i. পরিবেশে মানুষের কর্মকান্ড ii. পরিবেশে মানুষের আয় উপার্জন iii. পরিবেশে মানুষের বেঁচে থাকার সংগ্রাম নিচের কোনটি সঠিক?

কi ও iii
খii ও iii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৮. ভূগোল বিশ্লেষণ করে- i. প্রকৃতি, মানুষ ও সমাজ ii. অর্থনীতি ও সংস্কৃতি iii. জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক অবস্থা নিচের কোনটি সঠিক?

কi ও iii
খii ও iii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৯. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়- i. বায়ু, মাটি, পানি নিয়ে ii. পাহাড়, নদী, সাগর নিয়ে iii. গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ নিয়ে নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪০. উদ্দীপক: মি. লুৎফর চৌধুরী সপরিবারে বান্দরবানে বেড়াতে এসে পাহাড়, পর্বত, গাছপালা দেখে মুগ্ধ হলেন। অথচ তার জন্মস্থান যশোরে এসব দেখা যায় না। অনুচ্ছেদে মি. লুৎফর চৌধুরী বান্দরবানের সাথে তার জন্মস্থানের কোন বিষয়ের পার্থক্য লক্ষ করলেন?

কজীব পরিবেশের
খজড় পরিবেশের
গসামাজিক পরিবেশের
ঘপ্রাকৃতিক পরিবেশের
সঠিক উত্তর: ঘ — প্রাকৃতিক পরিবেশের