পৌরনীতি ও নাগরিকতা — MCQ

মোট ৪৭১টি · পৃষ্ঠা ২ / ১২

৪১. কাদের সকল রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই?

কনাগরিকদের
খবিদেশিদের
গপ্রবাসীদের
ঘবৃদ্ধদের
সঠিক উত্তর: খ — বিদেশিদের

৪২. মূলত নাগরিকতা বলতে কী বোঝায়?

করাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা
খরাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
গরাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ
ঘরাষ্ট্রীয় কাজ পরিচালনা
সঠিক উত্তর: ক — রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা

৪৩. ই.এম. হোয়াইট কে ছিলেন?

করাষ্ট্রবিজ্ঞানী
খসমাজবিজ্ঞানী
গপদার্থবিজ্ঞানী
ঘদার্শনিক
সঠিক উত্তর: ক — রাষ্ট্রবিজ্ঞানী

৪৪. 'পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে' - উক্তিটি কার?

কটমাস হবস
খজন লক
গই.এম. হোয়াইট
ঘজ্যাক রুশো
সঠিক উত্তর: গ — ই.এম. হোয়াইট

৪৫. আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে কোন শাস্ত্র জ্ঞান দান করে?

কপৌরনীতি ও নাগরিকতা
খভূগোল ও পরিবেশ
গসমাজ ও রাজনীতি
ঘরাষ্ট্রনীতি ও পৌরবিজ্ঞান
সঠিক উত্তর: ক — পৌরনীতি ও নাগরিকতা

৪৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে নিচের কোন কর্তব্যটি পালন করা উচিত?

কসিটি কর্পোরেশন নির্বাচন করা
খরাষ্ট্রের সেবা করা
গরাজনৈতিক দল গঠন করা
ঘনির্বাচনি প্রচারণা চালানো
সঠিক উত্তর: খ — রাষ্ট্রের সেবা করা

৪৭. জুনায়েদ বাংলাদেশের নাগরিক| নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে তার কী করা প্রয়োজন?

কসঠিকভাবে সরকার গঠন
খসততার সাথে ভোটদান
গরাজনৈতিক বক্তৃতা প্রদান
ঘসরকারের গুণাগুণ প্রচার
সঠিক উত্তর: খ — সততার সাথে ভোটদান

৪৮. জিয়া সুনাগরিক হতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার শিকার হলো| এ অবস্থায় কোন বিষয়টি অধ্যয়ন করলে সে এ প্রতিবন্ধকতা দূর করার উপায় জানতে পারবে?

কপৌরনীতি ও নাগরিকতা
খরাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদ
গরাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদ
ঘসরকারের দায়িত্ব ও কর্তব্য
সঠিক উত্তর: ক — পৌরনীতি ও নাগরিকতা

৪৯. নিচের কোনটি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়?

ককৃষিব্যবস্থা
খঅর্থব্যবস্থা
গজনমত
ঘপর্যটন শিল্প
সঠিক উত্তর: গ — জনমত

৫০. 'সংবিধান' নিয়ে আলোচনা করে নিচের কোনটি?

কঅর্থনীতি
খপৌরনীতি ও নাগরিকতা
গসামাজিক বিজ্ঞান
ঘগার্হস্থ্য বিজ্ঞান
সঠিক উত্তর: খ — পৌরনীতি ও নাগরিকতা

৫১. সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?

কস্থানীয়
খজাতীয়
গআন্তর্জাতিক
ঘসামষ্টিক
সঠিক উত্তর: ক — স্থানীয়

৫২. আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে নিয়ে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে?

কস্থানীয়
খজাতীয়
গআন্তর্জাতিক
ঘব্যক্তিগত
সঠিক উত্তর: ক — স্থানীয়

৫৩. স্থানীয় সংস্থা কোনটি?

কইউনিয়ন পরিষদ
খআইন বিভাগ
গজাতিসংঘ
ঘসার্ক
সঠিক উত্তর: ক — ইউনিয়ন পরিষদ

৫৪. নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নিচের কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?

কপৌরসভা
খসিটি কর্পোরেশন
গবিচার বিভাগ
ঘজাতিসংঘ
সঠিক উত্তর: গ — বিচার বিভাগ

৫৫. আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান কোনটি?

ককমনওয়েলথ
খপৌরসভা
গবিচার বিভাগ
ঘশাসন বিভাগ
সঠিক উত্তর: ক — কমনওয়েলথ

৫৬. নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে

কপৌরসভা
খবিচার বিভাগ
গইউনিয়ন পরিষদ
ঘজাতিসংঘ
সঠিক উত্তর: ঘ — জাতিসংঘ

৫৭. নাগরিকের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে আলোচনা করে কোনটি?

কপৌরনীতি ও নাগরিকতা
খকর্ম ও জীবনমুখী শিক্ষা
গতথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘসামাজিক বিজ্ঞান
সঠিক উত্তর: ক — পৌরনীতি ও নাগরিকতা

৫৮. কোন বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিকনির্দেশনা প্রদান করে?

কসামাজিক বিজ্ঞান
খপৌরনীতি ও নাগরিকতা
গনীতিবিদ্যা
ঘসমাজ ও অর্থব্যবস্থা
সঠিক উত্তর: খ — পৌরনীতি ও নাগরিকতা

৫৯. রাষ্ট্রের নাগরিকদের যে ক্ষেত্রে অবদান রাখতে হয়- i. সামাজিক ii. অর্থনৈতিক iii. রাজনৈতিক নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬০. পৌরনীতি আলোচনা করে- i. নাগরিকতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে ii. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে iii. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬১. পৌরনীতির আলোচনার বিষয়বস্তু হলো- i. নাগরিকদের অতীত ii. নাগরিকদের বর্তমান iii. নাগরিকদের ভবিষ্যৎ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬২. আধুনিক রাষ্ট্রের পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়- i. নাগরিকের অধিকার ii. নাগরিকের কর্তব্য iii. নাগরিকের কার্যাবলি নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬৩. একটি রাষ্ট্রের স্থানীয় সংস্থা − i. সিটি কর্পোরেশন ii. পৌরসভা iii. কমনওয়েলথ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৬৪. পৌরনীতি যে বিষয় নিয়ে আলোচনা করে- i. নাগরিকের আচরণ ii. দেশের অর্থব্যবস্থা iii. নাগরিকের কার্যাবলি নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৬৫. নাগরিক হিসেবে আমরা- i. রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি ii. রাষ্ট্র পরিচালনা করি iii. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করি নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৬৬. ১০ বছর বয়সের রফিক বাংলাদেশের নাগরিক| সে যে অধিকার ভোগ করতে পারবে না- i. ভোট দান ii. নির্বাচিত হওয়া iii. ভ্রমণ করা নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৬৭. ব্যাপক অর্থে পৌরনীতির আলোচ্য বিষয়- i. সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র জাতিসত্তা ii. জাতীয় ও আন্তর্জাতিক বিষয় iii. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৬৮. জাহিদ রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী| এজন্য তার করণীয়- i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা ii. রাষ্ট্রের আইন মান্য করা iii. সন্তানদের শিক্ষিত করা নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬৯. নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য গড়ে উঠেছে- i. পরিবার ও রাষ্ট্র ii. নির্বাচন ও রাজনৈতিক দল iii. বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭০. পৌরনীতি ও নাগরিকতা আলোচনা করে − i. সামাজিক মূল্যবোধ ii. বৈদেশিক বাণিজ্য iii. স্বাধীনতা ও সাম্য নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৭১. নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে যে প্রতিষ্ঠান গড়ে ওঠে- i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. কমনওয়েলথ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭২. পৌরনীতি ও নাগরিকতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে বিষয় নিয়ে আলোচনা করে- i. গঠন ii. কার্যাবলি iii. অবদান নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৩. উদ্দীপক: রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ইনস্টিটিউটে’ জার্মান ভাষার উপর ছয় মাসের কোর্স করেছে। তার ইচ্ছা সে জার্মান ভাষা শিখে জার্মানির নাগরিকত্ব নেবে। কিন্তু সে জার্মানির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানে না। রাজুর সমস্যা সমাধানে কোন বিষয় পাঠের প্রয়োজনীয়তা রয়েছে?

কসমাজবিজ্ঞান
খঅর্থনীতি
গপৌরনীতি ও নাগরিকতা
ঘসমাজকল্যাণ
সঠিক উত্তর: গ — পৌরনীতি ও নাগরিকতা

৭৪. উদ্দীপক: রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ইনস্টিটিউটে’ জার্মান ভাষার উপর ছয় মাসের কোর্স করেছে। তার ইচ্ছা সে জার্মান ভাষা শিখে জার্মানির নাগরিকত্ব নেবে। কিন্তু সে জার্মানির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানে না। উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে রাজু জানতে পারবে- i. নাগরিকের সুবিধা -অসুবিধা ii. নাগরিকতা লাভের পদ্ধতি iii. নাগরিকদের আর্থসামাজিক অবস্থা নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৫. উদ্দীপক: জিওন বেনিস প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে সবসময় সরাসরি অংশগ্রহণ করতেন। তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের সব কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতেন। ফলে তিনি সুনাগরিক হিসেবে পরিচিত ছিলেন। জিওন বেনিসের সময় রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল?

কস্বৈরতান্ত্রিক
খনগররাষ্ট্রভিত্তিক
গগণতান্ত্রিক
ঘসমাজতান্ত্রিক
সঠিক উত্তর: খ — নগররাষ্ট্রভিত্তিক

৭৬. উদ্দীপক: জিওন বেনিস প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে সবসময় সরাসরি অংশগ্রহণ করতেন। তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের সব কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতেন। ফলে তিনি সুনাগরিক হিসেবে পরিচিত ছিলেন। উক্ত রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত ছিল- i. দাসরা ii. বিদেশিরা iii. মহিলারা নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৭. উদ্দীপকে নাবিলার কোন পাঠ্য বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে?

কইতিহাস
খবাংলা
গক্যারিয়ার
ঘপৌরনীতি ও নাগরিকতা
সঠিক উত্তর: ঘ — পৌরনীতি ও নাগরিকতা

৭৮. উক্ত বিষয়টি দিক নির্দেশনা প্রদান করে- i. অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো ii. অতীতে নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল iii. বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৯. সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী - স্ত্রী একত্রে বসবাস করাকে কী বলে?

কসমাজ
খপরিবার
গগোষ্ঠী
ঘসম্প্রদায়
সঠিক উত্তর: খ — পরিবার

৮০. 'সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে'- উক্তিটি কার?

কম্যাকাইভার
খরুশো
গটমাস হবস
ঘজন লক
সঠিক উত্তর: ক — ম্যাকাইভার