একাডেমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি প্রস্তুতি সব এক জায়গায় › SSC › বাংলা ১ম পত্র › যাব আমি তোমার দেশে যাব আমি তোমার দেশে ২১. কবি ঘাটে কী রেখে আসবেন?
ক ফুলের মালা
খ বনফুল
গ রক্তকমল
ঘ বেতস লতা
সঠিক উত্তর: ক — ফুলের মালা
২২. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি 'উদাস বেশে' বলতে কী বুঝিয়েছেন?
ক আনমনে
খ এলোকেশে
গ বিচলিতভাবে
ঘ ঘুম-ঘুমায়ে
সঠিক উত্তর: ক — আনমনে
২৩. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কোন ফুলের সুবাস বাতাসে ভেসে আসার কথা বলা হয়েছে?
ক হিজল
খ কদমকলি
গ রক্তকমল
ঘ নাম না-জানা ফুল
সঠিক উত্তর: ঘ — নাম না-জানা ফুল
২৪. 'যাব আমি তোমার দেশে' কবিতায় পল্লি-দুলাল বলা হয়েছে
ক পল্লিমায়ের আদরের ছেলেকে
খ গ্রাম্য বালককে
গ গাঁয়ের দুরন্ত ছেলেকে
ঘ পল্লির কৃষককে
সঠিক উত্তর: ক — পল্লিমায়ের আদরের ছেলেকে
২৫. পল্লি-দুলালের কাঁধে হাত রেখে কবি কীভাবে ফিরবেন?
ক উদাস বেশে
খ আনন্দিত মনে
গ দুষ্টুমি করতে করতে
ঘ ঘুম ঢুলু ঢুলু চোখে
সঠিক উত্তর: ক — উদাস বেশে
২৬. পল্লির অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে যে ছেলে মানুষ হয়েছে, কবি তাকে কী হিসেবে সম্বোধন করেছেন?
ক পল্লি-দুলাল
খ পল্লিমায়ের আদরের ছেলে
গ দুরন্ত ছেলে
ঘ গাঁয়ের যত্নে লালিত ছেলে
সঠিক উত্তর: ক — পল্লি-দুলাল
২৭. কবি দলবেঁধে হেথায় সেথায় খেলা করবেন-
ক পাড়ার দস্যি ছেলেদের সাথে
খ পল্লি-দুলালের সাথে
গ গরিব চাষার সাথে
ঘ ডাহুক মেয়ের সাথে
সঠিক উত্তর: ক — পাড়ার দস্যি ছেলেদের সাথে
২৮. সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ চলে গেছে-
ক ধান-কাউনের খেতের ভেতর দিয়ে
খ বেতস বনের ভেতর দিয়ে
গ ধল-দিঘির পাড় ঘেঁষে
ঘ ফুলের বনের ভেতর দিয়ে
সঠিক উত্তর: ক — ধান-কাউনের খেতের ভেতর দিয়ে
২৯. 'যাব আমি তোমার দেশে' কবিতায় 'পল্লিবালা' বলতে কবি কী বুঝিয়েছেন?
ক গ্রাম্য মেয়েকে
খ হাবা মেয়েকে
গ গ্রাম্য বধূকে
ঘ পল্লিজননীকে
সঠিক উত্তর: ক — গ্রাম্য মেয়েকে
৩০. গাঁয়ের মেয়ে কীভাবে হাঁটে?
ক কদমকলি ছড়িয়ে
খ গল্পগুজব করতে করতে
গ সারিবদ্ধভাবে
ঘ পল্লিবালাদের পথ ধরে
সঠিক উত্তর: ক — কদমকলি ছড়িয়ে
৩১. কবি কোথায় হাত রেখে উদাস বেশে ফিরতে চান?
ক পল্লি-দুলালের কাঁধে
খ দুরন্ত ছেলেদের কাঁধে
গ ডাহুক মেয়ের কাঁধে
ঘ গাঁয়ের লোকদের কাঁধে
সঠিক উত্তর: ক — পল্লি-দুলালের কাঁধে
৩২. ধল-দিঘির ঘাটে পানির কলস তরে-
ক ডাহুক মেয়ে
খ পল্লিবালা
গ পল্লি-দুলাল
ঘ দস্যি ছেলে
সঠিক উত্তর: খ — পল্লিবালা
৩৩. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি ভাব করবেন-
ক শাখীর সাথে
খ পল্লিবালার সাথে
গ ডাহুকের সাথে
ঘ পল্লি-দুলালের সাথে
সঠিক উত্তর: ক — শাখীর সাথে
৩৪. বনের শীর্ষে ও দিকহারা মাঠের চরণ ঘেঁষে কী রয়েছে?
ক গাঁয়ের আকাশ
খ গাঁয়ের মাঠ
গ মেঘ কন্যার দেশ
ঘ অজান ফুলের বন
সঠিক উত্তর: ক — গাঁয়ের আকাশ
৩৫. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি গ্রামে যেতে চান-
ক শিমুল ডাঙার মাঠ পেরিয়ে
খ গাজন তলীর মাঠ পেরিয়ে
গ ময়না কাঁটার মাঠ পেরিয়ে
ঘ বেতস বনের ভেতর দিয়ে
সঠিক উত্তর: খ — গাজন তলীর মাঠ পেরিয়ে
৩৬. 'পল্লি-দুলাল, ভাই গো আমার যাব আমি তোমার দেশে'-চরণটি কোন কবিতার অন্তর্গত?
ক জয়যাত্রা
খ পল্লিবর্ষা
গ বাংলা আমার
ঘ যাব আমি তোমার দেশে
সঠিক উত্তর: ঘ — যাব আমি তোমার দেশে
৩৭. 'পাড়ার যত দস্যি ছেলে'- এখানে 'দস্যি ছেলে' বলতে কাকে বুঝিয়েছেন?
ক পল্লি-দুলালকে
খ ডাহুক মেয়েকে
গ গ্রামের দুরন্ত ছেলেকে
ঘ ময়না কাঁটার লতাকে
সঠিক উত্তর: গ — গ্রামের দুরন্ত ছেলেকে
৩৮. 'দূর দেশীয়া মেঘ কনেরা মাথায় সয়ে জলের ঝারি'-এখানে 'জলের ঝারি' বলতে বোঝানো হয়েছে-
ক মেঘ বৃষ্টিকে
খ ফুলের সমাহারকে
গ গজলের কলসকে
ঘ মেয়েদের কান্নাকাটিকে
সঠিক উত্তর: ক — মেঘ বৃষ্টিকে
৩৯. "মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল, এপার থেকে ওপারেতে নাচে ঢেউয়ের দল।" -উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
ক দিঘির জলে ঢেউ গণিবে ফুল শুঁকিবে পদ্ম-পাতার
খ চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে
গ গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে
ঘ চার ধারেতে বন জুড়িয়া রাতের আঁধার বাঁধবে বেড়া
সঠিক উত্তর: ক — দিঘির জলে ঢেউ গণিবে ফুল শুঁকিবে পদ্ম-পাতার
৪০. শিক্ষাসফরে মাধবকুন্ড যেতে অনেক গ্রাম পেরিয়ে, অনেক বাঁকা পথ ডিঙিয়ে ছোটো-বড়ো চা-বাগান শেষে পাহাড়ের গা বেয়ে অঝোরে পানি ঝরছে। এ দৃশ্য শিক্ষার্থীদের বিস্মিত করল। উদ্দীপকে বর্ণিত গ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তি-
ক দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি
খ পল্লি-দুলাল, ভাইগো আমার যাব আমি-তোমার দেশে
গ তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি
ঘ বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়
সঠিক উত্তর: গ — তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি