পরিচ্ছেদ ১৩: সন্ধি

৪১. অ-কার কিংবা আ-কারের পরে উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?

ও-কার
ঔ-কার
এ-কার
ঐ-কার
সঠিক উত্তর: ক — ও-কার

৪২. 'সদা + এব' এর সঠিক সন্ধি হলো-

সর্বদা
সর্বত্র
সদৈব
সর্বৈব
সঠিক উত্তর: গ — সদৈব

৪৩. 'জনৈক' শব্দটির সন্ধিবিচ্ছেদ-

জন + ঐক
জন + এক
জন + ঔক
জন + নৈক
সঠিক উত্তর: খ — জন + এক

৪৪. 'মতৈক্য' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

মত + এক
মতঃ + এক
মতঃ + ঐক্য
মত + ঐক্য
সঠিক উত্তর: ঘ — মত + ঐক্য

৪৫. অ + ও = ঔ এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

মহৌষধি
বনৌষধি
মহৌষধ
পরমৌষধ
সঠিক উত্তর: ক — মহৌষধি

৪৬. 'অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়' - এর উদাহরণ কোনটি?

পরমৌষধ
বনৌষধি
মহৌষধ
মহৌষধি
সঠিক উত্তর: ক — পরমৌষধ

৪৭. 'পরীক্ষা'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

পরি + ঈক্ষা
পরী + ঈক্ষা
পরী + ইক্ষা
পরি + ইক্ষা
সঠিক উত্তর: ক — পরি + ঈক্ষা

৪৮. ই + ঈ = ঈ সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?

অতীত
সতীন্দ্র
পরীক্ষা
সতীশ
সঠিক উত্তর: খ — সতীন্দ্র

৪৯. 'মস্যাধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

মসি + আধার
মস্যা + আধার
মসী + আধার
মসিহ + আধার
সঠিক উত্তর: গ — মসী + আধার

৫০. ই + ঈ = ঈ-এর উদাহরণ কোনটি?

অতীত
সতীন্দ্র
পরীক্ষা
সতীশ
সঠিক উত্তর: গ — পরীক্ষা

৫১. 'রবীন্দ্র'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

রব + ইন্দ্র
রবি + ইন্দ্র
রবী + ইন্দ্র
রব + ইন্দ
সঠিক উত্তর: খ — রবি + ইন্দ্র

৫২. 'অত্যন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

অতি + অন্ত্য
অতি + ন্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
সঠিক উত্তর: ঘ — অতি + অন্ত

৫৩. 'উপরি + উক্ত'- এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

উপরিউক্ত
উপর্যুপরি
পুনরপি
উপর্যুক্ত
সঠিক উত্তর: ঘ — উপর্যুক্ত

৫৪. অ-কারের পর উ-কার হলে উভয়ে মিলে ও-কার হয়, এর উদাহরণ নিচের কোনটি?

সূর্যোদয়
শুভেচ্ছা
মরূদ্যান
সম্মান
সঠিক উত্তর: ক — সূর্যোদয়

৫৫. 'সু + অল্প = স্বল্প' শব্দটি নিচের কোন নিয়মে হয়েছে?

ই + অন্য স্বর
ঈ + অন্য স্বর
উ + অন্য স্বর
ঊ + অন্য স্বর
সঠিক উত্তর: গ — উ + অন্য স্বর

৫৬. ঋ + অন্য স্বর = র + স্বর; এ নিয়মের উদাহরণ কোনটি?

প্রত্যেক
পিত্রালয়
পুত্র
প্রতিটি
সঠিক উত্তর: খ — পিত্রালয়

৫৭. 'গবাদি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

গ + বাদি
গো + আদি
গ + আবাদি
গব + আদি
সঠিক উত্তর: খ — গো + আদি

৫৮. 'নাবিক' শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?

ঐ + অন্য স্বর
ও + অন্য স্বর
এ + অন্য স্বর
ঔ + অন্য স্বর
সঠিক উত্তর: ঘ — ঔ + অন্য স্বর

৫৯. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

নাবিক
কুলটা
গবাদি
নায়ক
সঠিক উত্তর: খ — কুলটা

৬০. মিতা + আলি = মিতালি এটি কোন সন্ধি?

খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধি
খাঁটি বাংলা স্বরসন্ধি
তৎসম স্বরসন্ধি
তৎসম ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর: খ — খাঁটি বাংলা স্বরসন্ধি