পরিচ্ছেদ ১৩: সন্ধি
১. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?
কএকত্রীকরণ
খসন্নিবেশ
গসমাস
ঘসন্ধি
সঠিক উত্তর: ঘ — সন্ধি
২. অ/আ + অ/আ = আ সূত্রের উদাহরণ কোনটি?
কউত্তরাধিকার
খজনৈক
গঅতীন্দ্রিয়
ঘনাবিক
সঠিক উত্তর: ক — উত্তরাধিকার
৩. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কী সন্ধি বলে?
কস্বরসন্ধি
খবিসর্গসন্ধি
গব্যঞ্জনসন্ধি
ঘস্বর-ব্যঞ্জন সন্ধি
সঠিক উত্তর: ক — স্বরসন্ধি
৪. গো + আদি = গবাদি কোন সূত্রে সিদ্ধ?
কও + অন্য স্বর = অব্ + স্বর
খএ + অন্য স্বর = অয়্ + স্বর
গঋ + অন্য স্বর = র + স্বর
ঘউ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর
সঠিক উত্তর: ক — ও + অন্য স্বর = অব্ + স্বর
৫. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?
সঠিক উত্তর: গ — তিন
৬. 'পরিচ্ছেদ' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
কস্বর + স্বর
খস্বর + ব্যঞ্জন
গব্যঞ্জন + ব্যঞ্জন
ঘব্যঞ্জন + স্বর
সঠিক উত্তর: খ — স্বর + ব্যঞ্জন
৭. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
কগোষ্পদ
খকুলটা
গগবাক্ষ
ঘষষ্ঠ
সঠিক উত্তর: ক — গোষ্পদ
৮. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
সঠিক উত্তর: খ — মনোযোগ
৯. নিচের কোনটিতে বিসর্গ 'ও' হয়ে গেছে?
কআরোগ্য
খভৌগোলিক
গতিরোধান
ঘভৌগোলিক
সঠিক উত্তর: গ — তিরোধান
১০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
কনায়ক
খশুভেচ্ছা
গপিত্রালয়
ঘএকাদশ
সঠিক উত্তর: ঘ — একাদশ
১১. সন্ধি কত প্রকার?
সঠিক উত্তর: গ — তিন
১২. 'মহর্ষি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
কমহা + ঋষি
খমহ + অর্ষি
গমহ + ঋষি
ঘম + হর্ষি
সঠিক উত্তর: ক — মহা + ঋষি
১৩. 'ঋ + অন্য স্বর = র + স্বর' এই সূত্রের উদাহরণ কোনটি?
কপিত্রালয়
খসূর্যোদয়
গমহর্ষি
ঘঅতীন্দ্রিয়
সঠিক উত্তর: ক — পিত্রালয়
১৪. 'এত স্বল্প খরচে সম্পূর্ণ কাজ করা যাবে না।'- এ বাক্যে সন্ধির মাধ্যমে সৃষ্ট পদ কোনটি?
কখরচে
খস্বল্প
গযাবে
ঘসম্পূর্ণ
সঠিক উত্তর: খ — স্বল্প
১৫. 'পিত্রালয়'-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
কপিতা + আলয়
খপিতৃ + আলয়
গপিতৃা + লয়
ঘপিত্রা + আলয়
সঠিক উত্তর: খ — পিতৃ + আলয়
১৬. 'উল্লাস' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
কস্বর + স্বর
খস্বর + ব্যঞ্জন
গব্যঞ্জন + স্বর
ঘব্যঞ্জন + ব্যঞ্জন
সঠিক উত্তর: ঘ — ব্যঞ্জন + ব্যঞ্জন
১৭. 'ব্যঞ্জন + স্বর' এর উদাহরণ কোনটি?
ককথাচ্ছলে
খসম্মান
গসদুপায়
ঘচলচ্চিত্র
সঠিক উত্তর: গ — সদুপায়
১৮. 'চ-এর প্রভাবে ত হয়েছে চ'- এ নিয়মের সন্ধি কোনটি?
ককথাচ্ছলে
খপরিচ্ছেদ
গচলচ্চিত্র
ঘসময়
সঠিক উত্তর: গ — চলচ্চিত্র
১৯. বিসর্গ বিদ্যমান থাকে এমন উদাহরণ কোনটি?
কঅধঃ + পতন
খপুনঃ + মিলন
গনিঃ + চয়
ঘনিঃ + রোগ
সঠিক উত্তর: ক — অধঃ + পতন
২০. পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় এমন বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?
কতিরঃ + ধান
খনিঃ + চয়
গনিঃ + রোগ
ঘপুরঃ + কার
সঠিক উত্তর: গ — নিঃ + রোগ