পরিচ্ছেদ ২০: বিশেষণ
১. বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে?
কবিশেষ্য ও বিশেষণ
খবিশেষ্য ও সর্বনাম
গবিশেষণ ও ক্রিয়াবিশেষণ
ঘবিশেষণ ও অনুসর্গ
সঠিক উত্তর: খ — বিশেষ্য ও সর্বনাম
২. 'সবুজ মাঠের পরে আমাদের গ্রাম'- বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?
সঠিক উত্তর: গ — সবুজ
৩. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর: ক — লাল
৪. 'চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না'- বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ?
কঅবস্থাবাচক
খউপাদান বাচক
গগুণবাচক
ঘভাববাচক
সঠিক উত্তর: ক — অবস্থাবাচক
৫. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে?
কখুব ভালো খবর
খলোকটা পাগল
গআধা কেজি চাল
ঘকতক্ষণ সময়
সঠিক উত্তর: ক — খুব ভালো খবর
৬. 'তৃতীয়' কোন জাতীয় বিশেষণ?
কপূরণবাচক
খক্রমবাচক
গপরিমাণবাচক
ঘগুণবাচক
সঠিক উত্তর: ক — পূরণবাচক
৭. যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে কী বলে?
কউপাদানবাচক বিশেষণ
খবর্ণবাচক বিশেষণ
গভাববাচক বিশেষণ
ঘবিধেয় বিশেষণ
সঠিক উত্তর: খ — বর্ণবাচক বিশেষণ
৮. 'ছেলেটি চালাক।'- এ বাক্যে 'চালাক' কোন জাতীয় বিশেষণ?
কঅবস্থাবাচক
খউপাদানবাচক
গভাববাচক
ঘগুণবাচক
সঠিক উত্তর: ঘ — গুণবাচক
৯. ক্রমবাচক বিশেষণ কোনটি?
সঠিক উত্তর: খ — আট
১০. বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে কোন ধরনের বিশেষণ?
কঅবস্থাবাচক
খভাববাচক
গভাববাচক
ঘবিধেয়
সঠিক উত্তর: খ — ভাববাচক
১১. 'লোকটা পাগল।'- এ বাক্যে 'পাগল' কোন ধরনের বিশেষণ?
কঅবস্থাবাচক
খউপাদানবাচক
গভাববাচক
ঘগুণবাচক
সঠিক উত্তর: ঘ — গুণবাচক
১২. প্রশ্নবাচক বিশেষণ কোনটি?
সঠিক উত্তর: ক — কেমন
১৩. নির্দিষ্টতাবাচক বিশেষণ কোনটি?
সঠিক উত্তর: ঘ — সেই
১৪. 'ঠান্ডা পানি'- এখানে 'ঠাণ্ডা' কোন জাতীয় বিশেষণ?
কঅবস্থাবাচক
খউপাদানবাচক
গভাববাচক
ঘগুণবাচক
সঠিক উত্তর: ঘ — গুণবাচক
১৫. পূরণবাচক বিশেষণ কোনটি?
সঠিক উত্তর: ক — ৩৪তম
১৬. নিচের কোন বাক্যে বাক্যাংশে পরিমাণবাচক বিশেষণ রয়েছে?
কতৃতীয় প্রজন্ম
খঅনেক লোক এসেছে
গ৩৪তম অনুষ্ঠানে যাবো
ঘখুব ভালো খবর আছে
সঠিক উত্তর: খ — অনেক লোক এসেছে
১৭. 'ছাব্বিশে মার্চ' কোন ধরনের বিশেষণ?
কঅবস্থাবাচক
খউপাদানবাচক
গনির্দিষ্টতাজ্ঞাপক
ঘভাববাচক
সঠিক উত্তর: গ — নির্দিষ্টতাজ্ঞাপক
১৮. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ এগুলো কী বাচক নাম বিশেষণ?
কঅবস্থাবাচক
খরূপবাচক
গভাববাচক
ঘবিধেয়
সঠিক উত্তর: খ — রূপবাচক
১৯. নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ?
কপ্রথমা কন্যা
খনীল আকাশ
গপাথুরে মূর্তি
ঘতাজা মাছ
সঠিক উত্তর: গ — পাথুরে মূর্তি
২০. 'পাথুরে মূর্তি'-এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
কঅবস্থাবাচক
খউপাদানবাচক
গভাববাচক
ঘরূপবাচক
সঠিক উত্তর: খ — উপাদানবাচক