পরিচ্ছেদ ৩৬: বাচ্য
২১. হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।'- এটা কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: ক — কর্তাবাচ্য
২২. 'সৃষ্টি কর্তৃক উপন্যাস পঠিত হচ্ছে।' এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খকর্মবাচ্য
গভাববাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — কর্মবাচ্য
২৩. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
ককর্ম-কর্তাবাচ্যে
খকর্মবাচ্যে
গকর্তাবাচ্যে
ঘভাববাচ্যে
সঠিক উত্তর: ঘ — ভাববাচ্যে
২৪. 'কোথা থেকে আসা হচ্ছে।'- এ বাক্যের কর্ম-
কনেই
খপ্রকাশ্য
গবিমূর্ত
ঘউহ্য
সঠিক উত্তর: ক — নেই
২৫. 'এ পথে চলা যায় না'-বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — ভাববাচ্য
২৬. 'এবার ট্রেনে উঠা যাক' বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্ম-কর্তাবাচ্যের
খকর্মবাচ্যের
গকর্তাবাচ্যের
ঘভাববাচ্যের
সঠিক উত্তর: ঘ — ভাববাচ্যের
২৭. 'কোথায় থাকা হয়'-এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্ম-কর্তাবাচ্যের
খকর্মবাচ্যের
গকর্তাবাচ্যের
ঘভাববাচ্যের
সঠিক উত্তর: ঘ — ভাববাচ্যের
২৮. জাহানারা ইমাম 'একাত্তরের দিনগুলি' রচনা করেছেন। বাক্যটির কর্মবাচ্য কী হবে?
ক'একাত্তরের দিনগুলি'র দ্বারা জাহানারা ইমাম রচিত
খজাহানারা ইমাম রচনা করেছেন 'একাত্তরের দিনগুলি'র দ্বারা জাহানারা ইমাম রচিত
গজাহানারা ইমাম কর্তৃক 'একাত্তরের দিনগুলি' রচিত হয়েছে
ঘ'একাত্তরের দিনগুলি' রচনা করেছেন জাহানারা ইমাম
সঠিক উত্তর: গ — জাহানারা ইমাম কর্তৃক 'একাত্তরের দিনগুলি' রচিত হয়েছে
২৯. 'তারা বাড়িটি তৈরি করেছে।' বাক্যটির কর্মবাচ্য কোনটি?
কতারা বাড়িটি নির্মাণ করেছে।
খতারা কর্তৃক বাড়িটি তৈরি হচ্ছে।
গতাদের দ্বারা বাড়িটি নির্মিত হচ্ছে।
ঘতাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।
সঠিক উত্তর: ঘ — তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।
৩০. 'প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।'- বাক্যটির কর্তাবাচ্য কী হবে?
কপ্রধান শিক্ষক জাতীয় পতাকা তুলেছেন
খপ্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন
গপ্রধান শিক্ষক দ্বারা পতাকা তোলা হচ্ছে
ঘপ্রধান শিক্ষক মহোদয় পতাকা তুলছেন
সঠিক উত্তর: খ — প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন
৩১. 'আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।'- বাক্যটির কর্তাবাচ্য হবে-
কআমাদের কঠোর পরিশ্রম করা উচিত
খআমাদের পরিশ্রমী হওয়া উচিত
গপরিশ্রম কঠোর হওয়া উচিত
ঘআমরা কঠোর পরিশ্রম করি
সঠিক উত্তর: ঘ — আমরা কঠোর পরিশ্রম করি
৩২. 'এবার বাঁশিটি বাজানো হোক।' বাক্যটি হচ্ছে-
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘভাববাচ্য
সঠিক উত্তর: ঘ — ভাববাচ্য
৩৩. 'পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।'- এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খকর্মবাচ্য
গভাববাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — কর্মবাচ্য
৩৪. 'ওখানে কেন গেলে?'- এ বাক্যটি ভাববাচ্যে কী হবে?
কওখানে কেন গিয়েছ?
খওখানে যাবে না কেন?
গওখানে কেন যাওয়া হলো।
ঘওখানে কেন তোমা কর্তৃক যাওয়া হলো?
সঠিক উত্তর: গ — ওখানে কেন যাওয়া হলো।
৩৫. 'এবার বাঁশিটি বাজানো হোক।'- এ বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?
কএবার বাঁশিটি বাজাও।
খতোমা কর্তৃক এবার বাঁশি বাজানো হবে।
গএবার বাঁশিটি বাজাতে হবে।
ঘতুমি এবার বাঁশিটি বাজাবে।
সঠিক উত্তর: ক — এবার বাঁশিটি বাজাও।
৩৬. 'বিদ্বানকে সকলেই আদর করে'- এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্ম-কর্তাবাচ্যের
খকর্মবাচ্যের
গকর্তাবাচ্যের
ঘভাববাচ্যের
সঠিক উত্তর: গ — কর্তাবাচ্যের
৩৭. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
কউত্তম পুরুষের
খনাম পুরুষের
গমধ্যম পুরুষের
ঘউত্তম ও মধ্যম পুরুষের
সঠিক উত্তর: খ — নাম পুরুষের
৩৮. 'আমাকে পড়তে হচ্ছে'- বাক্যটি কোন বাচ্য?
ককর্তৃবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — ভাববাচ্য
৩৯. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
কভাষান্তর
খবিভক্তি
গবাচ্য
ঘউক্তি
সঠিক উত্তর: গ — বাচ্য
৪০. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
কশূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী
খদ্বিতীয়া, তৃতীয়া, শূন্য
গষষ্ঠী, দ্বিতীয়া
ঘশূন্য, তৃতীয়া, ষষ্ঠী
সঠিক উত্তর: গ — ষষ্ঠী, দ্বিতীয়া