পরিচ্ছেদ ৪০: বাগধারা
৪১. 'দলপতি' অর্থে বাগধারা কোনটি?
করুই কাতলা
খরাঘব বোয়াল
গপালের গোদা
ঘভূষণ্ডির কাক
সঠিক উত্তর: গ — পালের গোদা
৪২. 'যার অনেক বুদ্ধি আছে'- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কী দাঁড়ায়?
কবুদ্ধির ঢেঁকি
খভুশণ্ডির কাক
গগভীর জলের মাছ
ঘবিড়াল তপস্বী
সঠিক উত্তর: গ — গভীর জলের মাছ
৪৩. 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী?
কভালো-মন্দ
খপক্ষপাতিত্ব
গপার্থক্য
ঘসুযোগ সন্ধানী
সঠিক উত্তর: গ — পার্থক্য
৪৪. 'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি?
কঅদৃষ্টের পরিহাস
খঅন্ধকার দেখা
গএকাদশে বৃহস্পতি
ঘকেউ ফেরৎ
সঠিক উত্তর: গ — একাদশে বৃহস্পতি
৪৫. 'চোখের পর্দা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
কলজ্জা
খচক্ষুশূল
গবেহায়া
ঘকপট
সঠিক উত্তর: ক — লজ্জা
৪৬. 'সৌভাগ্যের বিষয়' কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
কঅদৃষ্টের পরিহাস
খঅন্ধকার দেখা
গএকাদশে বৃহস্পতি
ঘকেউ ফেরৎ
সঠিক উত্তর: গ — একাদশে বৃহস্পতি
৪৭. 'কুল কাঠের আগুন'-এর প্রকৃত অর্থ কী?
ককাঠের পুতুল
খকূূপমণ্ডূক
গতীব্র জ্বালা
ঘকেতাদুরস্ত
সঠিক উত্তর: গ — তীব্র জ্বালা
৪৮. 'তাসের ঘর'- অর্থ কী?
কতাস খেলার ঘর
খক্ষণস্থায়ী বস্তু
গদীর্ঘস্থায়ী
ঘপূর্ণস্থায়ী
সঠিক উত্তর: খ — ক্ষণস্থায়ী বস্তু
৪৯. 'তামার বিষ'- বাগধারার অর্থ কী?
কঅর্থের কু-প্রভাব
খঅপচয়
গক্ষণস্থায়ী বস্তু
ঘকৃপণের কড়ি
সঠিক উত্তর: ক — অর্থের কু-প্রভাব
৫০. 'রাবণের চিতা'- বাগধারার অর্থ কী?
কসামান্য সম্পদ
খঅরাজক দেশ
গচির অশান্তি
ঘঅনিষ্টে ইষ্টলাভ
সঠিক উত্তর: গ — চির অশান্তি
৫১. 'বিড়াল তপস্বী' কথার অর্থ কী?
ককপট সাধু
খবৃথা খেটে মরা
গতুল্যরূপ তীব্র
ঘসর্বনাশ করা
সঠিক উত্তর: ক — কপট সাধু
৫২. 'দুধের মাছি'- বাগধারাটির অর্থ কী?
কমাছির গায়ে দুধ জড়ানো থাকে
খদুঃসময়ের বন্ধু
গদুধে বসে যে মাছি
ঘসুসময়ের বন্ধু
সঠিক উত্তর: ঘ — সুসময়ের বন্ধু
৫৩. কোন বাগধারাটির অর্থ 'মরা'?
কঅক্কা পাওয়া
খকেউকেটা
গকান পাতলা
ঘকেতাদুরস্ত
সঠিক উত্তর: ক — অক্কা পাওয়া
৫৪. 'আকাশ কুসুম' বাগধারাটির প্রকৃত অর্থ কী?
কঅসম্ভব বস্তু
খবুদ্ধি
গবিস্তর ব্যবধান
ঘঅবাস্তব কল্পনা
সঠিক উত্তর: ঘ — অবাস্তব কল্পনা
৫৫. 'খণ্ড প্রলয়' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
কভীষণ ঝড়
খভীষণ ব্যাপার
গছোট-খাটো ঝগড়া
ঘঅল্প নড়াচড়া
সঠিক উত্তর: খ — ভীষণ ব্যাপার
৫৬. 'বালির বাঁধ' বাগধারাটির অর্থ কী?
কস্থায়ী বস্তু
খআশায় নৈরাশ্য
গঅস্থায়ী বস্তু
ঘসর্বনাশ
সঠিক উত্তর: গ — অস্থায়ী বস্তু
৫৭. 'উড়নচণ্ডী' বাগধারার অর্থ-
অথবা, উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কী?
কঅমিতব্যয়ী
খউচ্ছ্বাস
গবসন্তের কোকিল
ঘনির্বোধ
সঠিক উত্তর: ক — অমিতব্যয়ী
৫৮. 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
কগোবরের মতো আবর্জনা
খপ্রতারক
গচালাক
ঘমূর্খ
সঠিক উত্তর: ঘ — মূর্খ
৫৯. 'উড়ো চিঠি' দ্বারা কী বোঝায়?
কবিমানযোগে আসা পত্র
খডাকযোগে আসা পত্র
গগোপনীয় পত্র
ঘবেনামি পত্র
সঠিক উত্তর: ঘ — বেনামি পত্র
৬০. 'মণিকাঞ্চন যোগ'-এর সমার্থক বাগধারা কোনটি?
কদহরম-মহরম
খকেতা দুরস্ত
গসোনায় সোহাগা
ঘশিরে সংক্রান্তি
সঠিক উত্তর: গ — সোনায় সোহাগা