পরিচ্ছেদ ৪০: বাগধারা
১. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
কপ্রত্যয়
খবাগধারা
গকারক
ঘসমাস
সঠিক উত্তর: খ — বাগধারা
২. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
কপ্রত্যয়
খবাগধারা
গকারক
ঘসমাস
সঠিক উত্তর: খ — বাগধারা
৩. বাগধারা ব্যবহারের সময়ে ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয়?
সঠিক উত্তর: খ — প্রয়োগ
৪. বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
কসামাজিক-অর্থনৈতিক
খসামাজিক-মানসিক
গসামাজিক-রাজনৈতিক
ঘসামাজিক-সাংস্কৃতিক
সঠিক উত্তর: ঘ — সামাজিক-সাংস্কৃতিক
৫. নিচের কোনটি 'অন্ধের যষ্টি' অর্থ প্রকাশ করছে?
কভাগ্যের খেলা
খঅসম্ভব কল্পনা
গদুর্লভ বস্তু
ঘএকমাত্র অবলম্বন
সঠিক উত্তর: ঘ — একমাত্র অবলম্বন
৬. 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
কএকচোখা
খএক কথার মানুষ
গউড়নচণ্ডী
ঘকংস মামা
সঠিক উত্তর: খ — এক কথার মানুষ
৭. নীচের কোন অর্থটি 'কৈ মাছের প্রাণ' বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে?
কসংকীর্ণমনা লোক
খখুব অলস
গখুব চালাক
ঘযা সহজে মরে না
সঠিক উত্তর: ঘ — যা সহজে মরে না
৮. 'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
কসংকীর্ণমনা লোক
খখুব অলস
গখুব চালাক
ঘঅক্কা পাওয়া
সঠিক উত্তর: ঘ — অক্কা পাওয়া
৯. ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
কঅর্ধচন্দ্র
খউড়নচণ্ডী
গকিস্তিমাত করা
ঘপটল তোলা
সঠিক উত্তর: ক — অর্ধচন্দ্র
১০. 'ছাতটান' বাগধারাটির অর্থ কী?
কনিঃস্ব করা
খসর্বনাশ
গচুরির অভ্যাস
ঘকুপরামর্শ
সঠিক উত্তর: গ — চুরির অভ্যাস
১১. বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে-
ককলুর বলদ
খজিলাপির প্যাঁচ
গকানকাটা
ঘজগাখিচুড়ি
সঠিক উত্তর: খ — জিলাপির প্যাঁচ
১২. 'কচুকাটা করা' বাগধারাটির অর্থ কী?
ককচু কেটে ফেলা
খসফলতা লাভ
গহত্যা করা
ঘধ্বংস করা
সঠিক উত্তর: ঘ — ধ্বংস করা
১৩. পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ককিস্তিমাত করা
খচুলোয় যাওয়া
গকান ভাঙানো
ঘগা ঢাকা দেওয়া
সঠিক উত্তর: ঘ — গা ঢাকা দেওয়া
১৪. নিচের কোনটি 'চশমখোর' বাগধারাটির অর্থ প্রকাশ করছে?
কঅত্যন্ত গরিব
খসামান্য ব্যক্তি
গবেহায়া
ঘনাছোড়বান্দা
সঠিক উত্তর: গ — বেহায়া
১৫. 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ কী?
কউপযুক্ত মিলন
খছোট মন
গবাইরে পরিপাটি
ঘনির্বোধ
সঠিক উত্তর: গ — বাইরে পরিপাটি
১৬. বাগধারা প্রয়োগে ভাষা কী হয়?
কদুর্বোধ্য
খসরল
গসহজ
ঘপ্রাণবন্ত
সঠিক উত্তর: ঘ — প্রাণবন্ত
১৭. বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে?
কসরলতা
খদ্যোতনা
গদুর্বোধ্যতা
ঘব্যঞ্জনা
সঠিক উত্তর: ঘ — ব্যঞ্জনা
১৮. 'অক্ষরে অক্ষরে'- এ বাগধারা কী?
কমারা যাওয়া
খযথাযথ
গভাগ্যের খেলা
ঘদীর্ঘসূত্রতা
সঠিক উত্তর: খ — যথাযথ
১৯. 'বিধির বিড়ম্বনা'-এর বাগধারা কী?
কঅলক্ষ্মীর দশা
খঅগ্নিপরীক্ষা
গঅদৃষ্টের পরিহাস
ঘদিশেহারা হয়ে পড়া
সঠিক উত্তর: গ — অদৃষ্টের পরিহাস
২০. 'অন্ধকার দেখা' বাগধারাটির অর্থ হলো-
কঅপরের বিষয়ে হস্তক্ষেপ
খখুব অলস
গদিশেহারা হয়ে পড়া
ঘমরা যাওয়া
সঠিক উত্তর: গ — দিশেহারা হয়ে পড়া