পরিচ্ছেদ ৪৩: শব্দজোড়

১. দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?

বর্ণ
প্রবাদ
শব্দজোড়
শব্দদ্বৈত
সঠিক উত্তর: গ — শব্দজোড়

২. শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?

প্রসঙ্গ বিবেচনায়
স্থান বিবেচনায়
সমাজ বিবেচনায়
কাল বিবেচনায়
সঠিক উত্তর: ক — প্রসঙ্গ বিবেচনায়

৩. 'অনু' এবং 'অণু' এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?

বানানে
উচ্চারণে
অর্থে
বানানে ও অর্থে
সঠিক উত্তর: ঘ — বানানে ও অর্থে

৪. 'নিবৃত' ও 'নিভৃত' - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?

উচ্চারণে
বানানে
অর্থে
শব্দশ্রেণিতে
সঠিক উত্তর: ক — উচ্চারণে

৫. 'অপচয়' ও 'অবচয়' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

ক্ষতি ও চয়ন
চয়ন ও ক্ষতি
লাভ ও ক্ষতি
গ্রহণ ও বর্জন
সঠিক উত্তর: খ — চয়ন ও ক্ষতি

৬. 'করা' শব্দের সম-উচ্চারিত শব্দ 'কড়া' অর্থ কী?

কৃত
অপক
আংটা
তন্ত্র
সঠিক উত্তর: গ — আংটা

৭. 'অশ্ব' ও 'অশ্ম' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

গাড়ি ও ঘোড়া
ঘোড়া ও গাড়ি
ঘোড়া ও পাথর
পাথর ও ঘোড়া
সঠিক উত্তর: গ — ঘোড়া ও পাথর

৮. 'তত্ত্ব' ও 'তথ্য' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

পারদ ও কথা
কথা ও পারদ
জ্ঞাতব্য বিষয় ও গূঢ় অর্থ
গূঢ় অর্থ ও জ্ঞাতব্য বিষয়
সঠিক উত্তর: ঘ — গূঢ় অর্থ ও জ্ঞাতব্য বিষয়

৯. 'চির' ও 'চীর' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

চূর্ণ ও নেশাগ্রস্ত
ছুরি ও স্বাভাবিক
দীর্ঘ ও ছিন্নবস্ত্র
ছিন্নবস্ত্র ও দীর্ঘ
সঠিক উত্তর: গ — দীর্ঘ ও ছিন্নবস্ত্র

১০. 'জানু' ও 'ঝানু' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

হাঁটু ও পাকা
পাকা ও হাঁটু
পুত্র ও দীর্ঘ
দীর্ঘ ও পুত্র
সঠিক উত্তর: ক — হাঁটু ও পাকা

১১. 'চুর' ও 'চূড়' শব্দজোড়ের 'চুর' শব্দটির অর্থ কী?

চূর্ণ
নেশাগ্রস্ত
চোর
পারদ
সঠিক উত্তর: খ — নেশাগ্রস্ত

১২. 'ধাতৃ' ও 'ধাত্রী' শব্দজোড়ের 'ধাতৃ' শব্দটির অর্থ কী?

দাপট
মহিলা
দাই
বিধাতা
সঠিক উত্তর: ঘ — বিধাতা

১৩. 'ঝুড়ি' ও 'ঝুরি' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

চাঙারি ও বটের শিকড়
বটের শিকড় ও চাঙারি
পাত্র ও ঘুমঘুম ভাব
ঘুমঘুম ভাব ও পাত্র
সঠিক উত্তর: ক — চাঙারি ও বটের শিকড়

১৪. 'বাণী' ও 'বানি' শব্দজোড়ের 'বানি' অর্থ কী?

কথা
বড় কলসি
গয়নার মজুরি
বাদ্যযন্ত্র
সঠিক উত্তর: গ — গয়নার মজুরি