অধ্যায় ১: ভূগোল পরিচয় — MCQ

মোট ৮২টি · পৃষ্ঠা ১ / ৫

১. ভূগোলকে 'পৃথিবীর বিজ্ঞান' বলেছেন কে?

কার্ল রিটার
ম্যাকনি
রিচার্ড হার্টশোন
ইরাটসথেনিস
স. বো. • 2015
সঠিক উত্তর: ক — কার্ল রিটার

২. পৃথিবী আমাদের-

বাসভূমি
চারণভূমি
মাতৃভূমি
আবাসগৃহ
সঠিক উত্তর: ক — বাসভূমি

৩. আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়- i. মানুষ ii. মানুষের সাংস্কৃতিক কর্মকান্ড iii. প্রকৃতি নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪. ভূগোল- i. প্রকৃতির বিজ্ঞান ii. পরিবেশের বিজ্ঞান iii. সমাজের বিজ্ঞান নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫. সর্বপ্রথম Geography শব্দটি কে ব্যবহার করেন?

ইরাটসথেনিস
হামবোল্ট
রিচার্ড হার্টশোন
সি সি পার্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — ইরাটসথেনিস

৬. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেন?

মহাশূন্যের বিজ্ঞান
প্রাণিজগতের বিজ্ঞান
পৃথিবীর বিজ্ঞান
প্রকৃতির বিজ্ঞান
বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম
সঠিক উত্তর: গ — পৃথিবীর বিজ্ঞান

৭. ভূগোলের আলোচ্য বিষয় কী কী?

প্রকৃতি, পরিবেশ ও সমাজ
জীবের জন্ম ও বৃদ্ধি
জৈব রাসায়নিক প্রক্রিয়া
মানুষের খাদ্যাভ্যাস ও জীবনধারা
ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — প্রকৃতি, পরিবেশ ও সমাজ

৮. "পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল"- উক্তিটি কার?

এরিস্টটল
টলেমি
রিচার্ড হার্টশোন
কার্ল রিটার
খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
সঠিক উত্তর: গ — রিচার্ড হার্টশোন

৯. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে?

১৯৫৫
১৯৬৫
১৯৭৫
১৯৮৫
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: খ — ১৯৬৫

১০. 'ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান' উক্তিটি কে করেছেন?

রিচার্ড হার্টশোন
ডাডলি স্ট্যাম্প
হামবোল্ট
ম্যাকনি
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
সঠিক উত্তর: গ — হামবোল্ট

১১. প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয়-

ভৌগোলিক অবস্থান
পরিবেশ
প্রকৃতি
সংস্কৃতি
সঠিক উত্তর: খ — পরিবেশ

১২. পরিবেশের প্রধান উপাদান কয়টি?

দুটি
তিনটি
চারটি
পাঁচটি
আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ক — দুটি

১৩. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?

ব্যবসা-বাণিজ্য পরিচালনা
উদ্ভিদ ও জীবজন্তু
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
শহরের ক্রমবিকাশ
মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা
সঠিক উত্তর: খ — উদ্ভিদ ও জীবজন্তু

১৪. ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত?

অঙ্গাঙ্গিভাবে
বিপরীতভাবে
উল্টোভাবে
আলতোভাবে
চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ক — অঙ্গাঙ্গিভাবে

১৫. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যথার্থ কারণ হলো- i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ii. নতুন নতুন আবিষ্কার iii. চিন্তা ধারণার বিকাশ নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৬. উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। মানুষ ও পরিবেশের মধ্যে আলোচ্য মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?

নিয়মকানুন
বৈষম্য
কার্যকারণের খেলা
সম্পর্ক
সঠিক উত্তর: গ — কার্যকারণের খেলা

১৭. উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। অনুচ্ছেদে আলোচিত পরিবেশের উপাদান হলো- i. জলবায়ু ii. প্রাণী iii. নদনদী নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৮. উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। করিম সাহেবের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?

অর্থনৈতিক ভূগোল
জনসংখ্যা ভূগোল
জীব ভূগোল
নগর ভূগোল
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: ক — অর্থনৈতিক ভূগোল

১৯. উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন- i. সামাজিক পরিবেশের ওপর ii. শিল্প পরিবেশের iii. শ্রমিক কাঠামোর নিচের কোনটি সঠিক?

i
i ও ii
iii
i, ii ও iii
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
সঠিক উত্তর: খ — i ও ii

২০. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলা হয়?

প্রকৃতি বিজ্ঞান
নৃতত্ত্ব বিজ্ঞান
পরিবেশ বিজ্ঞান
ভূগোল
সঠিক উত্তর: ঘ — ভূগোল