বই পড়া

৮১. কিসের বার্ষিক সভায় ‘বই পড়া’ প্রবন্ধটি পঠিত হয়েছিল?

একটি হাসপাতালের
একটি স্কুলের
একটি জাদুঘরের
একটি লাইব্রেরির
সঠিক উত্তর: ঘ — একটি লাইব্রেরির

৮২. প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনটি আবশ্যক বলে প্রমথ চৌধুরী মনে করেন?

মুখস্থবিদ্যা
প্রাতিষ্ঠানিক শিক্ষা
সাহিত্যচর্চা
ডেমোক্রেসি
সঠিক উত্তর: গ — সাহিত্যচর্চা

৮৩. প্রমথ চৌধুরী শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না— i. সেই পরামর্শ অযৌক্তিক বলে ii. সেই পরামর্শে কেউ কান দেবে না বলে iii. জাত হিসেবে আমরা শৌখিন নই বলে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৮৪. সাধারণ মানুষের আগ্রহ নেই— i. সাহিত্যের রস উপভোগে ii. শিক্ষার ফল লাভে iii. লাইব্রেরিমুখী হওয়ায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৮৫. শিক্ষার ফলাফল হিসেবে আমরা চাই, শিক্ষা আমাদের— i. গায়ের জ্বালা দূর করুক ii. মনকে সরাগ ও সতেজ iii. চোখের জল দূর করুক নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৮৬. ‘বই পড়া’ প্রবন্ধের উদ্দেশ্য— i. স্বেচ্ছায় বই পড়ার ব্যাপারে উৎসাহিত করা ii. শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনে ভূমিকা রাখা iii. সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii