পল্লীসাহিত্য — MCQ

মোট ৩৮টি · পৃষ্ঠা ১ / ২

১. ‘ধরি মাছ না ছুঁই পানি’— এটা কী?

ছড়া ও গান
ছড়া ও গল্প
রূপকথা ও উপকথা
প্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ঘ — প্রবাদ ও প্রবচন

২. ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’— কোনগুলো?

ছড়া ও গান
ছড়া ও গল্প
রূপকথা ও উপকথা
প্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ক — ছড়া ও গান

৩. ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?

দক্ষিণারঞ্জন মিত্র
উইলিয়াম থমস
মনসুর বয়াতি
জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: খ — উইলিয়াম থমস

৪. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’— এটা কী?

ছড়া ও গান
ছড়া ও গল্প
রূপকথা ও উপকথা
প্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ঘ — প্রবাদ ও প্রবচন

৫. ‘ফোকলোর সোসাইটি’ কোন দেশে আছে?

জাপানে
ইতালিতে
ইংল্যান্ডে
ফ্রান্সে
সঠিক উত্তর: গ — ইংল্যান্ডে

৬. ‘ফোকলোর সোসাইটি’ কী?

বিদ্বানদের সভা
উন্নত সমাজ
পুরোনো সমাজ
আধুনিক সভ্য সমাজ
সঠিক উত্তর: ক — বিদ্বানদের সভা

৭. “রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে।”— এটা কোন ধরনের সাহিত্য?

ছড়া
গান
গজল
কবিতা
সঠিক উত্তর: ক — ছড়া

৮. বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কী?

তেপান্তর
গ্রাম-গ্রামান্তর
আলোর মিছিল
ময়মনসিংহ গীতিকা
সঠিক উত্তর: ঘ — ময়মনসিংহ গীতিকা

৯. ‘ময়মনসিংহ গীতিকা’র মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?

রোম্যাঁ রোলাঁ
শেকসপিয়র
শেলী
ড. দীনেশ চন্দ্র সেন
সঠিক উত্তর: ক — রোম্যাঁ রোলাঁ

১০. রোম্যাঁ রোলাঁ যার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি কে?

মদিনা বিবি
মেহের বানু
খায়রুন সুন্দরী
মহুয়া
সঠিক উত্তর: ক — মদিনা বিবি

১১. আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী?

উপকথা
প্রবাদ
ছড়া
পল্লীগান
সঠিক উত্তর: ক — উপকথা

১২. ‘ঠাকুরমার ঝুলি’র লেখক কে?

ড. দীনেশচন্দ্র সেন
প্রমথ চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: গ — দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

১৩. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে?

কোকিল, দোয়েল, পাপিয়া
কাক, চিল, কোকিল
শকুনি, পাপিয়া, কাক
দোয়েল, শকুনি, বুলবুলি
সঠিক উত্তর: ক — কোকিল, দোয়েল, পাপিয়া

১৪. পল্লীর পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে?

নাটক
প্রবন্ধ
প্রহসন
সাহিত্য
সঠিক উত্তর: ঘ — সাহিত্য

১৫. পল্লীর পরতে পরতে লুক্কায়িত সাহিত্য নিয়ে মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত প্রবন্ধের নাম—

পল্লীকথা
পল্লীগানের ইতিকথা
পল্লীসাহিত্য
পল্লীজীবন
সঠিক উত্তর: গ — পল্লীসাহিত্য

১৬. কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি?

ঘরের মধ্যে
তাঁবুর মধ্যে
বাতাসের মধ্যে
আলোর মধ্যে
সঠিক উত্তর: গ — বাতাসের মধ্যে

১৭. যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে, তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

পাড়াগাঁয়ে
শহরে
বন্দরে
নগরে
সঠিক উত্তর: ক — পাড়াগাঁয়ে

১৮. পল্লীর সাহিত্য-সম্পদের মধ্যে জারি, সারি ও ভাটিয়ালি গানগুলো—

প্রাচীন রত্নসম্পদ
অমূল্য রত্নবিশেষ
আধুনিক রত্নবিশেষ
শৌখিন রত্নবিশেষ
সঠিক উত্তর: খ — অমূল্য রত্নবিশেষ

১৯. পল্লীর ছেলেমেয়েরা কাদের কাছে রূপকথার গল্প শোনে?

কৃষি শ্রমিক
বুড়োবুড়ি
মনসুর বয়াতি
কবিয়াল
সঠিক উত্তর: খ — বুড়োবুড়ি

২০. পল্লীসাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতে সাক্ষীরূপে গণ্য করেছেন?

উপকথাকে
রূপকথাকে
প্রবাদ-প্রবচনকে
খনার বচনকে
সঠিক উত্তর: খ — রূপকথাকে