নিরীহ বাঙালি

১. আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?

মানুষ মারতে
সমাজের উন্নতি করতে
অর্থ অর্জনে
মেদ বর্ধনে
সঠিক উত্তর: গ — অর্থ অর্জনে

২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায়— i. দুর্বল ii. অবলা iii. নিরীহ নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii

৩. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো— i. ভালোবেসে ii. পরিশ্রমে অনীহা iii. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: খ — ii

৪. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?

রসালো
তিতা
পানসে
টক
সঠিক উত্তর: ক — রসালো

৫. ‘ভাঙাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?

জীর্ণ কাঁথা
কালিডোর
কুন্তলীন
ভগ্ন শূর্ব
সঠিক উত্তর: ঘ — ভগ্ন শূর্ব

৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো—

ইতিবাচক
নেতিবাচক
হাস্যরসাত্মক
প্রশংসাবাচক
সঠিক উত্তর: খ — নেতিবাচক

৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে— i. অলসপ্রিয়তা ii. পরিশ্রমে অনীহা iii. বাগাড়ম্বর আচরণ নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৮. মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা— i. সাহিত্য রচনা করেছেন ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন iii. উপবৃত্তি প্রদান করেছেন নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?

পুরুষরা
নারীরা
ধনীরা
দরিদ্ররা
সঠিক উত্তর: ক — পুরুষরা

১০. 9 ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক— i. জন্মে ii. মৃত্যুতে iii. বিবাহে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

১১. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত— i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা ii. পাস বিক্রয় iii. ভিক্ষা গ্রহণ নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে— i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে ii. সমাজে নারী-পুরুষের বৈষম্য সম্পর্কে iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৩. ‘বাঙালির গুণের কথা লিখতে হইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’—এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?

বৈচিত্র্য
মর্যাদা
বৈশিষ্ট্য
দোষ
সঠিক উত্তর: ঘ — দোষ

১৪. দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?

আম আমেরিকায় ভিক্ষা করব
পরিশ্রম করব
বিশৃঙ্খলা সৃষ্টি করব
সেনাবাহিনীতে যোগ দেব
সঠিক উত্তর: খ — পরিশ্রম করব

১৫. স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয়— i. মুখশ্রীর প্রফুল্লতা ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা iii. সৌন্দর্য বর্ধন করা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii

১৬. সৌকুমার্য শব্দের অর্থ কী?

সৌন্দর্য
আনন্দ
আকাশ
বন
সঠিক উত্তর: ক — সৌন্দর্য

১৭. বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো— i. সরস ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৮. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?

পুঁইশাকের ডাঁটা, সজিনা
ফ্রাইড রাইস, নুডুলস
স্যুপ, চিকেন ফ্রাই
রুটি, ডাল
সঠিক উত্তর: ক — পুঁইশাকের ডাঁটা, সজিনা

১৯. নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?

স্নেহময়ী রূপ
কঠোর রূপ
অবলা
বন্ধুত্বের রূপ
সঠিক উত্তর: গ — অবলা

২০. বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?

সমাজসংস্কার
নারী জাগরণ
নারী জাতির মূল্যায়ন
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার
সঠিক উত্তর: খ — নারী জাগরণ