নিরীহ বাঙালি

৪১. বাঙালি নামটি শুনতে কেমন লাগে?

শ্রুতিমধুর
তিক্ত
অম্ল
ঝাল
সঠিক উত্তর: ক — শ্রুতিমধুর

৪২. বাঙালি নারীরা সাধারণত কেমন?

সাহসী
লজ্জাবতী
ভীরু
ভদ্র
সঠিক উত্তর: খ — লজ্জাবতী

৪৩. পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?

নীরস
সরস
তিতা
মিষ্টি
সঠিক উত্তর: খ — সরস

৪৪. মাদার তেরেসার মৃত্যু দিবস পালন করা কোনটি অপেক্ষা সহজ কাজ?

প্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া
অল্প বিস্তার অর্থ ব্যয়ে খ্যাতি লাভ করা
দুর্ভিক্ষ নিবারণে কাজ করা
স্বাস্থ্যরক্ষায় যত্নবান হওয়া
সঠিক উত্তর: ক — প্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া

৪৫. ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?

পরিশ্রম নেই বলে
পরিশ্রম কম বলে
অর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
সুস্থতার সম্পর্ক আছে বলে
সঠিক উত্তর: ক — পরিশ্রম নেই বলে

৪৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাস নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?

একটি গাড়ি ও রাজকুমারী
একটি বাড়ি ও রাজকুমারী
একটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব
সম্মানজনক চাকরি
সঠিক উত্তর: গ — একটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব

৪৭. রোকেয়া খাবারের বর্ণনা দিয়ে বুঝাতে চেয়েছেন— i. বাঙালির ভোজনপ্রিয়তা ii. বাঙালির বেছে বেছে খাওয়া iii. বাঙালির বেশি খাদ্যের প্রতি অনীহা নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

৪৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?

এক
দুই
তিন
চার
সঠিক উত্তর: গ — তিন

৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে— i. কুসুমকোমল ii. অমিয়াসিক্ত iii. তৈলসিক্ত নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৫০. নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?

সাহসিকতা
ভীরুতা
স্নিগ্ধতা
কঠোরতা
সঠিক উত্তর: খ — ভীরুতা

৫১. বেগম রোকেয়া অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রমণে স্মরণীয় হয়ে আছেন— i. বিদ্যাচর্চায় ii. শিক্ষা সংগঠনে iii. সামাজিক অগ্রগতি সাধনে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিবান কাব্য বলেছেন?

নারীকে
পুরুষকে
বাঙালিকে
ইংরেজদেরকে
সঠিক উত্তর: গ — বাঙালিকে

৫৩. কৃষির মাধ্যমে কী বৃদ্ধি হতে পারে?

অন্ন
বুদ্ধি
শিক্ষা
স্বাস্থ্য
সঠিক উত্তর: ক — অন্ন

৫৪. “কুন্তলীনের’ সঙ্গে ‘কেশলীন’ বিক্রয় হয়।” এ বক্তব্য দ্বারা বোঝানো হয়েছে—

অবাধ নকলের প্রবণতাকে
মান নিয়ন্ত্রণের অভাবকে
উৎপাদনের আধিক্যকে
বিপণনের প্রসারতাকে
সঠিক উত্তর: ক — অবাধ নকলের প্রবণতাকে

৫৫. কৃষিকার্যে উন্নতি করতে হলে কী করতে হবে?

কঠিন পরিশ্রম
কীটনাশক প্রয়োগ
বিদেশের সাহায্য
নারীদের অংশগ্রহণ
সঠিক উত্তর: ক — কঠিন পরিশ্রম

৫৬. আমরা খাঁটি সোনা রূপা জহরাত রাখি না, কারণ— i. পরিশ্রম দরকার ii. মানসিকতার অভাব iii. টাকার অভাব নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫৭. তণ্ডুল বলতে কী বোঝ?

ডাল
তেল
নুন
চাল
সঠিক উত্তর: ঘ — চাল

৫৮. সংসারের সমৃদ্ধির আশায় করিম মিয়া তার জমি বিক্রি করে অনিশ্চয়তার পথে দুবাই পাড়ি জমায়। উদ্দীপকের করিম মিয়ার সাথে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লিখিত কার মিল রয়েছে?

শ্বশুরের
সিন্ধবাদের
গৃহিণীর
বরের
সঠিক উত্তর: খ — সিন্ধবাদের

৫৯. ভারতবর্ষকে উপন্যাস মনে করলে বাঙালি তাতে কী?

খল চরিত্র
পার্শ্ব চরিত্র
নায়ক
নায়িকা
সঠিক উত্তর: ঘ — নায়িকা

৬০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?

বাঙালিকে পরিশ্রমী করা
বাঙালিকে শিক্ষা দেওয়া
বাঙালির ইতিহাস স্মরণ করা
বাঙালিকে দুর্বল করে দেওয়া
সঠিক উত্তর: ক — বাঙালিকে পরিশ্রমী করা