একাডেমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি প্রস্তুতি সব এক জায়গায় › SSC › বাংলা ১ম পত্র › নিরীহ বাঙালি নিরীহ বাঙালি ১০১. ‘আমাদের খাদ্যসামগ্রী ত্রিগুণাত্মক’—বলতে কী বোঝানো হয়েছে?
ক বাঙালি জাতির খাদ্য ব্যবহারের বৈচিত্র্য
খ বাঙালি জাতির আলস্যপ্রিয়তা
গ বাঙালি জাতির মসলাযুক্ত খাবার
ঘ বাঙালি জাতির খাদ্য ব্যবহারে অনীহা
সঠিক উত্তর: ক — বাঙালি জাতির খাদ্য ব্যবহারের বৈচিত্র্য
১০২. বাঙালির নারীরা কিসের মাধ্যমে সুন্দর হওয়ার চেষ্টা করে—
i. কালিডোর
ii. মিল্ক অব রোজ
iii. ভিনোলিয়া পাউডার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii
১০৩. ‘আমরা ধান্য তণ্ডুলের ব্যবসা করি না।’ এ বক্তব্যে বাঙালির কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?
ক শ্রমভীরুতা
খ শ্রমহীনতা
গ শ্রমান্বেষী
ঘ শ্রমপ্রিয়তা
সঠিক উত্তর: খ — শ্রমহীনতা
১০৪. লেখিকার মতে আমাদের বরের পরিধেয় বস্ত্র কী?
ক শিমলার ধুতি ও চাদর
খ লুঙ্গি ও চাদর
গ চাদর ও প্যান্ট
ঘ পাঞ্জাবি ও শিমলার ধুতি
সঠিক উত্তর: ক — শিমলার ধুতি ও চাদর
১০৫. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘অর্ধাঙ্গী-হেমাঙ্গী’ বলতে কাদেরকে বুঝিয়েছেন?
ক বাঙালি নারীদেরকে
খ ইংরেজ নারীদেরকে
গ মুসলমান নারীদেরকে
ঘ হিন্দু নারীদেরকে
সঠিক উত্তর: ক — বাঙালি নারীদেরকে
১০৬. বেগম রোকেয়া দক্ষতা অর্জন করেছিলেন—
i. আরবি ভাষায়
ii. ইংরেজি ভাষায়
iii. বাংলা ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii
১০৭. ‘আর আত্মপ্রশংসা কত করিব?’ এটি কী ধরনের উক্তি?
i. শ্রমকাতর
ii. হাস্যাত্মক
iii. ব্যঙ্গাত্মক
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: গ — iii
১০৮. নিরীহ বাঙালির ধনবৃদ্ধির উপায় হলো—
i. চাকরি
ii. বাণিজ্য
iii. কৃষি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii
১০৯. ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ ব্যবহার করেন না—
i. লজ্জাবতী লতিকারা
ii. অর্ধাঙ্গী-হেমাঙ্গীরা
iii. কেষ্টাঙ্গীগণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii
১১০. সময় সময় সভ্যতার অনুরোধে বাঙালি পুরুষেরা পরিধান করে—
i. কোট
ii. শার্ট
iii. টাই
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
১১১. বেগম রোকেয়ার রচিত গ্রন্থ—
i. পদ্মরাগ
ii. রক্তকরবী
iii. মতিচূর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii
১১২. অন্নোৎপাদন না করে অর্থোৎপাদনে চেষ্টার ফল কী হতে পারে?
ক দেশের দুর্ভিক্ষ নিবারণ
খ কৃষকের উন্নতি
গ দরিদ্র মানুষের মনোভাব
ঘ দেশের সুখ শান্তি
সঠিক উত্তর: গ — দরিদ্র মানুষের মনোভাব
১১৩. লেখিকা প্রবন্ধে কোথাকার ধুতির কথা উল্লেখ করেছেন?
ক বিহারের
খ পাঞ্জাবের
গ শিমলার
ঘ কলকাতার
সঠিক উত্তর: গ — শিমলার
১১৪. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লিখিত কুন্তলীন, কেশলীন কিসের নাম?
ক চুলে দেওয়ার তেলের
খ গায়ে মাখার সাবানের
গ কাপড় ধোয়ার সাবানের
ঘ রান্না করার তেলের
সঠিক উত্তর: ক — চুলে দেওয়ার তেলের
১১৫. বীররস ও করুণরস প্রযোজ্য—
ক কবিতার ক্ষেত্রে
খ গল্পের ক্ষেত্রে
গ উপন্যাসের ক্ষেত্রে
ঘ প্রবন্ধের ক্ষেত্রে
সঠিক উত্তর: ক — কবিতার ক্ষেত্রে
১১৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালি নারী চরিত্রে প্রকাশ পেয়েছে—
i. অহেতুক রূপচর্চা
ii. পরচর্চা
iii. অবলা প্রমাণের সর্বাত্মক প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ ii ও iii
গ i ও iii
ঘ i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii
১১৭. ‘বাণিজ্য ব্যবসায়ে যে কঠিন পরিশ্রম আবশ্যক, তাহা বর্জন করিয়াছি।’ লেখিকার এই উক্তিতে প্রকাশ পেয়েছে—
ক বাঙালির বল
খ বাঙালির আলস্য
গ বাঙালির কুটিলতা
ঘ বাঙালির বিলাসিপ্রিয়তা
সঠিক উত্তর: খ — বাঙালির আলস্য
১১৮. পাউডার কোন শব্দ?
সঠিক উত্তর: ঘ — ইংরেজি
১১৯. রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে
খ শরীয়তপুর জেলার বিলাসপুর গ্রামে
গ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া
ঘ পাবনা জেলার রাধানগর
সঠিক উত্তর: ক — রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে
১২০. আরাম কেদারায় বসে কোনটি করা সহজ?
ক কাব্যচর্চা করা
খ সমাচার পাঠ করা
গ বই পড়া
ঘ একা একা চিন্তা করা
সঠিক উত্তর: খ — সমাচার পাঠ করা