সর্বশেষ হালনাগাদ: ১৩ অক্টোবর ২০২৬
BDAcademic (bdacademic.com) শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি শিক্ষামূলক ওয়েবসাইট। এই পাতায় বলা হয়েছে আমরা কী তথ্য সংগ্রহ করি এবং তা কীভাবে ব্যবহার করি।
যে তথ্য সংগ্রহ করা হয়
- আপনি যা দেন: অ্যাকাউন্ট খুললে নাম ও ইমেইল; যোগাযোগ ফর্মে নাম, ইমেইল ও বার্তা; মন্তব্যে নাম ও ইমেইল।
- পরীক্ষার তথ্য: অনলাইন পরীক্ষা দিলে আপনার উত্তর ও ফলাফল, যাতে অগ্রগতি দেখানো যায়।
- স্বয়ংক্রিয় তথ্য: ব্রাউজারের ধরন, ডিভাইস, দেখা পাতা ও আনুমানিক অবস্থান — সাইটের পরিসংখ্যান ও নিরাপত্তার জন্য।
কুকি ও বিজ্ঞাপন
সাইট সচল রাখতে ও পরিসংখ্যান জানতে কুকি ব্যবহার করা হয়। এই সাইটে Google AdSense-এর বিজ্ঞাপন দেখানো হতে পারে। Google ও তার অংশীদাররা কুকি ব্যবহার করে আপনার আগের ভিজিটের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে পারে। ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করতে Google Ads Settings দেখুন। ব্রাউজার থেকেও কুকি বন্ধ করা যায়।
তথ্য কীভাবে ব্যবহার হয়
- অ্যাকাউন্ট, পরীক্ষা ও শিক্ষক প্যানেল চালু রাখতে
- আপনার বার্তার উত্তর দিতে
- সাইটের মান ও নিরাপত্তা উন্নত করতে
আপনার ব্যক্তিগত তথ্য আমরা বিক্রি করি না। আইনগত প্রয়োজন ছাড়া তৃতীয় পক্ষকে দিই না।
শিশুদের গোপনীয়তা
অনেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক। অভিভাবকের অনুমতি নিয়ে অ্যাকাউন্ট খোলার অনুরোধ রইল। কোনো শিশুর তথ্য ভুলবশত সংগ্রহ হয়েছে মনে হলে যোগাযোগ করুন, আমরা তা মুছে দেব।
আপনার অধিকার
আপনার অ্যাকাউন্ট বা তথ্য মুছে ফেলতে বা সংশোধন করতে যোগাযোগ পাতা থেকে অনুরোধ করুন।