SSC বাংলা ১ম পত্র — বোশেখ: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — বোশেখ অধ্যায়ের ৮৭টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. ‘সোনালী কাবিন’ কাব্যের কবি কে?

    ক) আল মাহমুদ   খ) রফিক আজাদ   গ) আবুল হাসান   ঘ) কাজী নজরুল ইসলাম

    উত্তর: ক) আল মাহমুদ

  2. ‘পানকৌড়ির রক্ত’ কার লেখা?

    ক) সৈয়দ শামসুল হক   খ) রবীন্দ্রনাথ   গ) রফিক আজাদ   ঘ) আল মাহমুদ

    উত্তর: ঘ) আল মাহমুদ

  3. আল মাহমুদ কোথায় পরিচালক হিসেবে যোগদান করেছিলেন?

    ক) শিল্পকলা একাডেমিতে   খ) মৎস্য অধিদপ্তরে   গ) শিক্ষা মন্ত্রণালয়ে   ঘ) চলচ্চিত্র সমিতিতে

    উত্তর: ক) শিল্পকলা একাডেমিতে

  4. ‘বোশেখ’ কবিতার রচয়িতা কে?

    ক) কাজী নজরুল ইসলাম   খ) আল মাহমুদ   গ) আহসান হাবীব   ঘ) জসীমউদ্দীন

    উত্তর: খ) আল মাহমুদ

  5. কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন?

    ক) ১৯২০ সালে   খ) ১৯২৩ সালে   গ) ১৯৩০ সালে   ঘ) ১৯৩৬ সালে

    উত্তর: ঘ) ১৯৩৬ সালে

  6. আল মাহমুদের প্রকৃত নাম কী?

    ক) মীর আহসান আল সাবের   খ) মীর আবদুস শুকুর আল মাহমুদ   গ) মীর কাজেম আল কুরাইশী   ঘ) মীর শরাফত আলী মাহবুব

    উত্তর: খ) মীর আবদুস শুকুর আল মাহমুদ

  7. কবি আল মাহমুদ কোন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন?

    ক) লেখালেখি   খ) শিক্ষকতা   গ) গবেষক   ঘ) সাংবাদিকতা

    উত্তর: ঘ) সাংবাদিকতা

  8. কবি আল মাহমুদের গ্রামের নাম কী?

    ক) মোড়াইল   খ) আলোকদিয়া   গ) বোরগ্রাম   ঘ) কমলপুর

    উত্তর: ক) মোড়াইল

  9. আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

    ক) কিশোরগঞ্জ   খ) সিলেট   গ) ব্রাহ্মণবাড়িয়া   ঘ) রংপুর

    উত্তর: গ) ব্রাহ্মণবাড়িয়া

  10. কবি আল মাহমুদ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?

    ক) সংবাদ   খ) গণকণ্ঠ   গ) আজাদ   ঘ) মুহম্মদী

    উত্তর: খ) গণকণ্ঠ

  11. কবি আল মাহমুদ কোন প্রতিষ্ঠানের পরিচালকের পদ হতে অবসরে যান?

    ক) বাংলা একাডেমি   খ) শিশু একাডেমি   গ) জাতীয় জাদুঘর   ঘ) শিল্পকলা একাডেমি

    উত্তর: ঘ) শিল্পকলা একাডেমি

  12. কবি আল মাহমুদের কবিতায় কোন ধরনের শব্দের প্রয়োগ দেখা যায়?

    ক) আরবি   খ) লোকজ   গ) ফারসি   ঘ) সংস্কৃত

    উত্তর: খ) লোকজ

  13. কোন আন্দোলন-সংগ্রাম দ্বারা কবি আল মাহমুদ প্রভাবিত হন?

    ক) ভাষা-আন্দোলন   খ) স্বদেশি আন্দোলন   গ) গণ-অভ্যুত্থান   ঘ) মুক্তিযুদ্ধ

    উত্তর: ঘ) মুক্তিযুদ্ধ

  14. ‘লোক লোকান্তর’ আল মাহমুদের কোন জাতীয় গ্রন্থ?

    ক) গল্পগ্রন্থ   খ) কাব্যগ্রন্থ   গ) উপন্যাস   ঘ) মহাকাব্য

    উত্তর: খ) কাব্যগ্রন্থ

  15. ‘কালের কলস’ কাব্যগ্রন্থটি কার লেখা?

    ক) আহসান হাবীব   খ) আল মাহমুদ   গ) আবুল হোসেন   ঘ) শামসুর রাহমান

    উত্তর: খ) আল মাহমুদ

  16. আল মাহমুদের শিশুতোষ কবিতার বই কোনটি?

    ক) লোক লোকান্তর   খ) আরব্য রজনীর রাজহাঁস   গ) সোনালী কাবিন   ঘ) পাখির কাছে ফুলের কাছে

    উত্তর: ঘ) পাখির কাছে ফুলের কাছে

  17. ‘পাখির কাছে ফুলের কাছে’ আল মাহমুদের কোন জাতীয় গ্রন্থ?

    ক) শিশুতোষ বই   খ) প্রবন্ধ সংকলন   গ) ছড়া সংকলন   ঘ) গল্প সংকলন

    উত্তর: ক) শিশুতোষ বই

  18. সাংবাদিকতা পেশা ছেড়ে কবি আল মাহমুদ কোথায় যোগদান করেন?

    ক) বাংলা একাডেমি   খ) শিশু একাডেমি   গ) নজরুল একাডেমি   ঘ) শিল্পকলা একাডেমি

    উত্তর: ঘ) শিল্পকলা একাডেমি

  19. আল মাহমুদকে কোন বিষয় বিশেষভাবে অনুপ্রাণিত করেছে?

    ক) ভাষা আন্দোলন   খ) মুক্তিযুদ্ধ   গ) ইসলাম   ঘ) শহুরে জীবন

    উত্তর: খ) মুক্তিযুদ্ধ

  20. আল মাহমুদের কবিতায় রয়েছে-

    ক) দেশপ্রেম   খ) ভাষাপ্রীতি   গ) ঐতিহ্যপ্রীতি   ঘ) প্রকৃতিপ্রেম

    উত্তর: গ) ঐতিহ্যপ্রীতি

  21. ‘পানকৌড়ির রক্ত’ গল্পগ্রন্থের লেখক কে?

    ক) ফররুখ আহমদ   খ) হেলাল হাফিজ   গ) আল মাহমুদ   ঘ) আহসান হাবীব

    উত্তর: গ) আল মাহমুদ

  22. কবি আল মাহমুদের কবিতায় লোকজ শব্দ প্রয়োগের সাথে আর কোনটি লক্ষণীয়?

    ক) আধুনিক শব্দ   খ) ঐতিহ্যপ্রীতি   গ) ইতিহাস আশ্রিত   ঘ) মুক্তিযুদ্ধ

    উত্তর: খ) ঐতিহ্যপ্রীতি

  23. আল মাহমুদ শিল্পকলা একাডেমির কোন পদ থেকে অবসর গ্রহণ করেন?

    ক) চেয়ারম্যান   খ) সেক্রেটারি   গ) পরিচালক   ঘ) উপপরিচালক

    উত্তর: গ) পরিচালক

  24. কবি কার কাছে মিনতি করেছেন?

    ক) পবনের   খ) আকাশের   গ) ঈশ্বরের   ঘ) নদীর

    উত্তর: ক) পবনের

  25. টুনটুনিদের বাসা কোন গাছে?

    ক) আম   খ) জাম   গ) বেগুন   ঘ) সজনে

    উত্তর: গ) বেগুন

  26. ‘বোশেখ’ কবিতায় কোন পাখির নাম এসেছে?

    ক) বাবুই   খ) দোয়েল   গ) শালিক   ঘ) চড়ুই

    উত্তর: ক) বাবুই

  27. ‘বোশেখ’ কবিতায় কাকে নিষ্ঠুর বলা হয়েছে?

    ক) বাতাসকে   খ) আকাশকে   গ) মানুষকে   ঘ) সাপকে

    উত্তর: ক) বাতাসকে

  28. ‘বোশেখ’ কবিতায় কার ঘরের খুঁটি উড়িয়ে নেওয়ার কথা বলা হয়েছে?

    ক) মাঝির   খ) চাষির   গ) মজুরের   ঘ) শ্রমিকের

    উত্তর: খ) চাষির

  29. ‘বোশেখ’ কবিতায় কোন কবির নাম এসেছে?

    ক) নজরুল   খ) রবীন্দ্রনাথ   গ) জসীমউদ্দীন   ঘ) রফিক আজাদ

    উত্তর: খ) রবীন্দ্রনাথ

  30. ‘বোশেখ’ কবিতায় কার ভাতের হাঁড়ি উল্টে ফেলার কথা বলা হয়েছে?

    ক) চাষির   খ) মাঝির   গ) দাদীর   ঘ) দুঃখী মায়ের

    উত্তর: ঘ) দুঃখী মায়ের

  31. ‘কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে’-এর পরের চরণ কোনটি?

    ক) তাদের কোনো ইট খসাতে পারলে নাতো   খ) যে বাতাসে বুনোহাঁসের ঝাঁক ভেঙে যায়   গ) সেই পবনের কাছে আমার এই মিনতি   ঘ) তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথি

    উত্তর: ক) তাদের কোনো ইট খসাতে পারলে নাতো

  32. ‘বোশেখ’ কবিতায় কীসের থাম নুইয়ে পড়ার কথা বলা হয়েছে?

    ক) বিদ্যুতের থাম   খ) গাছের থাম   গ) টেলিগ্রাফের থাম   ঘ) ডিশ-এন্টিনার থাম

    উত্তর: গ) টেলিগ্রাফের থাম

  33. কবি আল মাহমুদ কীসের পাখা দুমড়ে যাওয়ার কথা বলেছেন?

    ক) জেটের পাখা   খ) পাখির পাখা   গ) বিমানের পাখা   ঘ) হাতপাখা

    উত্তর: ক) জেটের পাখা

  34. ‘সেই মহাবীর হনুমানের পিতা তুমি’-পঙ্ক্তিটি দ্বারা

    ক) পবনকে   খ) বাতাসকে   গ) ঝোড়ো বাতাসকে   ঘ) ধ্বংসকে

    উত্তর: ক) পবনকে

  35. ‘যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা’-এখানে কার তলোয়ারের কথা বলা হয়েছে?

    ক) মহাবীর আলেকজান্ডার   খ) সম্রাট নেপোলিয়ান   গ) রাজা সোলেমান   ঘ) চেঙ্গিস খাঁ

    উত্তর: গ) রাজা সোলেমান

  36. ‘বোশেখ’ কবিতায় বাতাস কী উড়িয়ে নিয়ে যায়?

    ক) ঘরের চাল   খ) খড়ের গাদা   গ) গাছের পাতা   ঘ) গরিব চাষির ঘরের খুঁটি

    উত্তর: ঘ) গরিব চাষির ঘরের খুঁটি

  37. ‘বোশেখ’ কবিতায় কাকে মহাবীর বলা হয়েছে?

    ক) হনুমান   খ) বানর   গ) বাঘ   ঘ) সিংহ

    উত্তর: ক) হনুমান

  38. কবি আল মাহমুদ কাকে কবিদের এক মহান রাজা বলেছেন?

    ক) রবীন্দ্রনাথকে   খ) মধুসূদনকে   গ) নজরুলকে   ঘ) কায়কোবাদকে

    উত্তর: ক) রবীন্দ্রনাথকে

  39. ‘বোশেখ’ কবিতায় কবি কীসের স্বরূপ তুলে ধরেছেন?

    ক) ঘূর্ণিঝড়ের স্বরূপ   খ) কালবোশেখের স্বরূপ   গ) বাতাসের তাণ্ডব   ঘ) প্রাকৃতিক দুর্যোগ

    উত্তর: খ) কালবোশেখের স্বরূপ

  40. ‘বোশেখ’ কবিতায় কবি কাদের ধ্বংস কামনা করেছেন?

    ক) বিভেদকারী পরগাছাদের   খ) ধনিক শ্রেণির   গ) হিংসাকারীদের   ঘ) ঝগড়াকারীদের

    উত্তর: ক) বিভেদকারী পরগাছাদের

  41. ‘বোশেখ’ কবিতায় ‘হে দেবতা।’ বলে কবি কাকে সম্বোধন করেছেন?

    ক) পবনকে   খ) বোশেখের ঝড়কে   গ) ঘূর্ণিঝড়কে   ঘ) জলোচ্ছ্বাসকে

    উত্তর: খ) বোশেখের ঝড়কে

  42. লোক ঠকানোর কথা বলে ‘বোশেখ’ কবিতায় কবি কাদের স্বরূপ উন্মোচন করেছেন?

    ক) ভদ্র সমাজের   খ) শ্রমিক শ্রেণির   গ) পুঁজিপতিদের   ঘ) মধ্যবিত্ত শ্রেণির

    উত্তর: গ) পুঁজিপতিদের

  43. ‘বোশেখ’ কবিতায় কবি আক্ষেপ করেছেন কেন?

    ক) প্রকৃতির নিষ্ঠুরতার জন্য   খ) বোশেখ মাসের জন্য   গ) তিতাস নদীর জন্য   ঘ) বন্যা আসার জন্য

    উত্তর: ক) প্রকৃতির নিষ্ঠুরতার জন্য

  44. ‘বোশেখ’ কবিতায় কবি কীসের অবসান কামনা করেছেন?

    ক) বর্ষার ভাঙনের   খ) ঘূর্ণিঝড়ের   গ) প্রাকৃতিক দুর্যোগের   ঘ) বৈশাখের বিধ্বংসী প্রতীকের

    উত্তর: ঘ) বৈশাখের বিধ্বংসী প্রতীকের

  45. ‘বোশেখ’ কবিতায় কবি কোন রাজার কথা উল্লেখ করেছেন?

    ক) আকবর   খ) দাউদ   গ) বাহরাম   ঘ) সোলেমান

    উত্তর: ঘ) সোলেমান

  46. কবিদের মহান রাজা ‘বোশেখ’ কবিতায় কালবৈশাখীর কাছে কী নিবেদন করেছেন?

    ক) অদরকারি জিনিস উড়িয়ে দিতে   খ) জোরে বাতাস প্রবাহিত করতে   গ) সবকিছু ভেঙে দিতে   ঘ) সবকিছু ভাসিয়ে নিতে

    উত্তর: ক) অদরকারি জিনিস উড়িয়ে দিতে

  47. ‘বোশেখ’ কবিতায় উল্লিখিত সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন কে?

    ক) হোমার   খ) কালিদাস   গ) ভারতচন্দ্র   ঘ) কৃত্তিবাস

    উত্তর: খ) কালিদাস

  48. ‘বোশেখ’ কবিতায় উল্লেখিত কালিদাস কে?

    ক) মধ্যযুগের কবি   খ) প্রাচীন কবি   গ) সংস্কৃত ভাষার কবি   ঘ) মৈথিলী ভাষার কবি

    উত্তর: গ) সংস্কৃত ভাষার কবি

  49. বোশেখ কবিতায় উল্লেখিত রামায়ণ কোন জাতীয় কাব্য?

    ক) প্রাচীন কাব্য   খ) প্রেমোপাখ্যান   গ) বিরহগাথা   ঘ) মহাকাব্য

    উত্তর: ঘ) মহাকাব্য

  50. ‘বোশেখ’ কবিতায় উল্লেখিত ‘রামায়ণ’ মহাকাব্যের রচয়িতা কে?

    ক) ভারত চন্দ্র রায়   খ) বাল্মীকি   গ) চন্দ্রাবতী   ঘ) কাহ্নপা

    উত্তর: খ) বাল্মীকি

  51. বুনোহাঁস বলতে কবি বুঝিয়েছেন-

    ক) যে হাঁস বনে থাকে   খ) যে হাঁস বিলে থাকে   গ) যে হাঁস উড়তে পারে না   ঘ) যে হাঁস ডিম দেয় না

    উত্তর: ক) যে হাঁস বনে থাকে

  52. ‘মিনতি’ শব্দের অর্থ কী?

    ক) প্রার্থনা   খ) স্বপ্ন   গ) আকাঙ্ক্ষা   ঘ) চাহিদা

    উত্তর: ক) প্রার্থনা

  53. ‘মেঘদূত’ কার লেখা গ্রন্থ?

    ক) বাল্মীকি   খ) কালিদাস   গ) হোমার   ঘ) মিল্টন

    উত্তর: খ) কালিদাস

  54. হনুমানের বীরত্বগাথা কোন গ্রন্থে এসেছে?

    ক) মেঘনাদবধে   খ) রামায়ণে   গ) মহাভারতে   ঘ) ইনিডে

    উত্তর: খ) রামায়ণে

  55. বাংলাদেশের পরাক্রমশালী মাস-

    ক) বৈশাখ   খ) জ্যৈষ্ঠ   গ) আষাঢ়   ঘ) শ্রাবণ

    উত্তর: ক) বৈশাখ

  56. বৈশাখ বারবার কোন রূপে আবির্ভূত হয়?

    ক) শান্ত   খ) কল্যাণদায়ী   গ) রক্ষাকর্তা   ঘ) রুদ্র সংহারক

    উত্তর: ঘ) রুদ্র সংহারক

  57. কবি বৈশাখের কাছে কী আহ্বান করেছেন?

    ক) ফুল ফোটানোর   খ) ধ্বংস বন্ধ করার   গ) অত্যাচারীর অট্টালিকা ধ্বংস করার   ঘ) কৃষকের জমি রক্ষা করার

    উত্তর: গ) অত্যাচারীর অট্টালিকা ধ্বংস করার

  58. কবির মতে, বৈশাখের করাল গ্রাসের শিকার হয় মূলত-

    ক) ধনী মানুষ   খ) দরিদ্র ও অসহায় মানুষ   গ) গাছপালা ও বন   ঘ) নদী ও পাহাড়

    উত্তর: খ) দরিদ্র ও অসহায় মানুষ

  59. টুনটুনির বাসা ধ্বংস হওয়ার মাধ্যমে কী বোঝানো হয়েছে?

    ক) পাখির প্রতি অত্যাচার   খ) দরিদ্রের অসহায়ত্ব   গ) প্রকৃতির নিষ্ঠুরতা   ঘ) বৈশাখের নির্মমতা

    উত্তর: খ) দরিদ্রের অসহায়ত্ব

  60. ‘বোশেখ’ কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ হতে সংগ্রহ করা হয়েছে?

    ক) কালের কলস   খ) সোনালী কাবিন   গ) লোকলোকান্তর   ঘ) পাখির কাছে ফুলের কাছে

    উত্তর: ঘ) পাখির কাছে ফুলের কাছে

  61. কবি আল মাহমুদ বাতাসকে নিষ্ঠুর বলেছেন-
    i. ধনীদের বাসার ইট খসায় বলে
    ii. গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নেয় বলে
    iii. বাবুই পাখির ঘর উড়িয়ে নেয় বলে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  62. ‘বোশেখ’ কবিতায় উল্লেখিত মহাকাব্য-
    i. মেঘনাদবধ মহাকাব্য
    ii. মেঘদূত
    iii. রামায়ণ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  63. কবি পবনের কাছে মিনতি করেছেন-
    i. মহাপ্রতাপশালী বলে
    ii. বুনোহাঁসের ঝাঁক যেন না ভাঙে
    iii. গরিব মাঝির পালের দাড় না ছিঁড়তে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  64. বৈশাখ নিয়ে কবি আল মাহমুদের আক্ষেপ-
    i. অত্যাচারীর ইট খসাতে পারেনি বলে
    ii. বিভেদকারী পরগাছাদের ধ্বংস করতে পারেনি বলে
    iii. বেগুন পাতায় টুনটুনিদের বাসা ছিঁড়ে বলে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  65. ‘বৈশাখ’ মাসকে কবির আগ্রাসী রূপে উপস্থাপন করার কারণ
    i. এসময় অনেক ঝড়-বাতাস হয়
    ii. ধনীদের বাসা ভেঙে পড়ে
    iii. লন্ডভন্ড করে দেয় জনপদ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  66. কবি আল মাহমুদের কাব্যগ্রন্থ হলো-
    i. লোক লোকান্তর
    ii. সোনালী কাবিন
    iii. কালের কলস
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  67. কবি আল মাহমুদের কবিতায় রয়েছে-
    i. আঞ্চলিক শব্দের ব্যবহার
    ii. লোকজ শব্দের প্রয়োগ
    iii. ঐতিহ্যপ্রীতি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  68. ‘বোশেখ’ কবিতায় যে দুটি গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো-
    i. চর্যাপদ
    ii. রামায়ণ
    iii. মেঘদূত
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  69. ‘বোশেখ’ কবিতায় বোশেখকে আখ্যায়িত করা হয়-
    i. পরাক্রমশালী মাস হিসেবে
    ii. রুদ্র সংহারকরূপে
    iii. নমনীয় রূপ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  70. ‘বোশেখ’ কবিতায় প্রতিফলিত হয়েছে
    i. বোশেখের আগ্রাসী রূপ
    ii. শ্রমজীবী মানুষের আনন্দ
    iii. প্রকৃতির নিষ্ঠুরতা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  71. ‘কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে’-উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
    i. পুঁজিপতিদের স্বরূপ
    ii. গরিবদের অবহেলা
    iii. পরস্পরের প্রতি হৃদ্যতা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  72. ‘বোশেখ’ কবিতায় উল্লেখিত বাতাসে ভেঙে যায়-
    i. বুনোহাঁসের ঝাঁক
    ii. জেটের পাখা
    iii. টেলিগ্রাফের থাম
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  73. কবি আল মাহমুদের উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
    i. সোনালী কাবিন
    ii. লোক লোকান্তর
    iii. বাংলার আকাশ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  74. কবি আল মাহমুদের কবিতায় লক্ষণীয়-
    i. আধুনিক শব্দ
    ii. লোকজ শব্দ
    iii. ঐতিহ্যপ্রীতি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  75. ‘বোশেখ’ কবিতায় উল্লেখিত রামায়ণের কবি বাল্মীকি
    i. সংস্কৃত ভাষার কবি
    ii. হিন্দি ভাষার কবি
    iii. মহাকাব্যের কবি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  76. কবি আল মাহমুদের ছোটোগল্পের গ্রন্থ হলো-
    i. পানকৌড়ির রক্ত
    ii. ময়ূরীর মুখ
    iii. পাখির কাছে ফুলের কাছে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  77. ‘বোশেখ’ কবিতায় কবি ধ্বংস কামনা করেছেন-
    i. বিভেদকারীদের
    ii. পরগাছাদের
    iii. মাস্তানদের
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  78. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    ব্রিটিশরা একসময় বাণিজ্য করার লক্ষ্যে ভারতবর্ষে আসে। কিন্তু এখানে আসার পর বাণিজ্যের নামে তারা এদেশের মানুষকে শাসন-শোষণ করতে শুরু করে। ফলে ভারতবাসী অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করে।

    প্রশ্ন: উদ্দীপকে ‘বোশেখ’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?

    ক) সংঘবদ্ধ প্রতিরোধ বিজয় ছিনিয়ে আনে   খ) ন্যায় ও সত্যের জয় অবশ্যম্ভাবী   গ) দুর্বলের ওপর সবলের অত্যাচার   ঘ) একতার চেয়ে বড়ো শক্তি নেই

    উত্তর: গ) দুর্বলের ওপর সবলের অত্যাচার

  79. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    ব্রিটিশরা একসময় বাণিজ্য করার লক্ষ্যে ভারতবর্ষে আসে। কিন্তু এখানে আসার পর বাণিজ্যের নামে তারা এদেশের মানুষকে শাসন-শোষণ করতে শুরু করে। ফলে ভারতবাসী অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করে।

    প্রশ্ন: কবিতায় উক্ত দিকটি পরিলক্ষিত হয়
    i. বিভেদকারীদের মনোভাবে
    ii. শ্রম শোষণকারীদের কর্মকান্ডে
    iii. গরিবের প্রত্যাশায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  80. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    গাঁয়ের বখাটে ছেলে রাজীব প্রায়ই স্কুলগামী এক দরিদ্র কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর দরিদ্র ও অসহায় পিতা বিষয়টি গ্রামের মোড়লকে জানায়। কিন্তু ধনী ও প্রভাবশালী রাজীবের পিতা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে।

    প্রশ্ন: উদ্দীপক ও ‘বোশেখ’ কবিতার সাদৃশ্য কোথায়?

    ক) দরিদ্র মানুষের ওপর নিপীড়ন   খ) সমাজের ধনিক শ্রেণির বিজয় অবশ্যম্ভাবী   গ) নিপীড়িত মানুষ সবসময়ই প্রতিবাদহীন   ঘ) প্রকৃতি সব সময়ই ধনিক শ্রেণির অনুকূলে

    উত্তর: ক) দরিদ্র মানুষের ওপর নিপীড়ন

  81. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    গাঁয়ের বখাটে ছেলে রাজীব প্রায়ই স্কুলগামী এক দরিদ্র কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর দরিদ্র ও অসহায় পিতা বিষয়টি গ্রামের মোড়লকে জানায়। কিন্তু ধনী ও প্রভাবশালী রাজীবের পিতা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে।

    প্রশ্ন: উদ্দীপক ও ‘বোশেখ’ কবিতা বিশ্লেষণে বলা যায়-
    i. অন্যায়কারীদের নিস্তার নেই
    ii. দারিদ্র্য ও অসহায়ত্ব একসূত্রে গাঁথা
    iii. গরিবরা প্রায়শই ধনীদের হাতে নির্যাতিত হয়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  82. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এদেশের ছাত্র-জনতা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে তাদের মধ্যে কয়েকজন শহিদ হন।

    প্রশ্ন: উদ্দীপকে বর্ণিত পুলিশের ভূমিকা ‘বোশেখ’ কবিতার কার মতো?

    ক) বোশেখ   খ) প্রভাবশালী   গ) প্রতিবাদী মানুষের   ঘ) দুর্বল ও অসহায়ের

    উত্তর: ক) বোশেখ

  83. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এদেশের ছাত্র-জনতা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে তাদের মধ্যে কয়েকজন শহিদ হন।

    প্রশ্ন: উক্ত সাদৃশের কারণ-
    i. উভয়েই মানুষের ক্ষতির কারণ
    ii. দারিদ্র্য ও অসহায়ত্ব একসূত্রে গাঁথা
    iii. উভয়েই ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে না
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  84. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    আলিপুর গ্রামের অধিকাংশ মানুষই গরিব। টিনের চাল আর বেড়া দিয়ে তাদের বাড়িঘর বানানো। এজন্য প্রত্যেক বছর বৈশাখ মাসে তাদের নানারকম সমস্যায় পড়তে হয়। সেসময় ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায়।

    প্রশ্ন: উদ্দীপকের সঙ্গে ‘বোশেখ’ কবিতার কোন কোন পঙক্তিতে সাদৃশ্য রয়েছে?
    i. সেই পবনের কাছে আমার এই মিনতি
    ii. কী সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে
    iii. উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  85. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    আলিপুর গ্রামের অধিকাংশ মানুষই গরিব। টিনের চাল আর বেড়া দিয়ে তাদের বাড়িঘর বানানো। এজন্য প্রত্যেক বছর বৈশাখ মাসে তাদের নানারকম সমস্যায় পড়তে হয়। সেসময় ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায়।

    প্রশ্ন: উদ্দীপকের সাথে কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?

    ক) ধ্বংসাত্মক রূপ   খ) প্রতিবাদী রূপ   গ) বোশেখের প্রতি মিনতি   ঘ) বোশেখের স্তুতি

    উত্তর: ক) ধ্বংসাত্মক রূপ

  86. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    শেরপুর জেলার ললিতাবাড়ির একটা গ্রামে বসবাস করে রফিক। প্রতিবছর সে দেখে তাদের গ্রামের অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর ভেঙে যায়। কিন্তু তারই বন্ধু আসিফ শহরের পাকা বাড়িতে বাস করে, সেখানে বন্যা হয় না। তাই একদিন রফিক আক্ষেপ করে বলে, আমি যদি শহরে থাকতে পারতাম।

    প্রশ্ন: ‘বোশেখ’ কবিতার কোন দিকটি উদ্দীপকের ললিতাবাড়ির মধ্য দিয়ে উঠেছে?

    ক) মানুষের কাণ্ডজ্ঞানহীনতা   খ) মানুষের অসহায়ত্ব   গ) পারস্পরিক সম্পর্কহীনতা   ঘ) মানুষের মধ্যকার বিভেদ

    উত্তর: ঘ) মানুষের মধ্যকার বিভেদ

  87. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    শেরপুর জেলার ললিতাবাড়ির একটা গ্রামে বসবাস করে রফিক। প্রতিবছর সে দেখে তাদের গ্রামের অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর ভেঙে যায়। কিন্তু তারই বন্ধু আসিফ শহরের পাকা বাড়িতে বাস করে, সেখানে বন্যা হয় না। তাই একদিন রফিক আক্ষেপ করে বলে, আমি যদি শহরে থাকতে পারতাম।

    প্রশ্ন: রফিকের মতো কবিরও আক্ষেপ প্রকাশিত হয়েছে যেসব পঙক্তিতে, সেগুলো হলো-
    i. তাদের কোনো ইট খসাতে পারলে নাতো
    ii. হায়রে কত সুবিচারের গল্প শুনি
    iii. অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিতো
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

বোশেখ — এই অধ্যায়ের ৮৭টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Reply

Discover more from BDAcademic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading