কোনটির কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?

কোনটির কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে? ক) শিক্ষার কারণে খ) ক্ষুৎপিপাসার কারণে গ) লোভের কারণে ঘ) মনুষ্যত্বের কারণে সঠিক উত্তর: গ) লোভের কারণে SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব?

আপ্রাণ প্রচেষ্টা করলে কোনটি দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব? ক) সুশৃঙ্খল সমাজব্যবস্থা খ) প্রচুর অর্থবিত্ত গ) যথাযথ শিক্ষা ঘ) পর্যাপ্ত অন্নবস্ত্র সঠিক উত্তর: গ) যথাযথ শিক্ষা SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে?

‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা গ্রহণকে কোন কাজের সাথে তুলনা করা হয়েছে? ক) নিচ থেকে টানা খ) ওপর থেকে ঠেলা গ) ওপর থেকে টানা ঘ) নিচ থেকে ঠেলা সঠিক উত্তর: গ) ওপর থেকে টানা SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

ভারী জিনিস ওপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে। একইভাবে মানবজীবনের উন্নতির জন্য নিচ থেকে তা করে কোনটি?

ভারী জিনিস ওপরে তুলতে নিচ থেকে ঠেলা লাগে। একইভাবে মানবজীবনের উন্নতির জন্য নিচ থেকে তা করে কোনটি? ক) সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা খ) শৃঙ্খলিত সমাজব্যবস্থা গ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা ঘ) শৃঙ্খলিত শিক্ষাব্যবস্থা সঠিক উত্তর: গ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

কিসের কারণে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?

কিসের কারণে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে? ক) শিক্ষাদীক্ষা গ্রহণে খ) অন্নবস্ত্রের দুশ্চিন্তায় গ) শিক্ষাগ্রহণের দুশ্চিন্তায় ঘ) অন্নবস্তু গ্রহণে সঠিক উত্তর: খ) অন্নবস্ত্রের দুশ্চিন্তায় SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

শুধুই শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে?

শুধুই শিক্ষার ওপর নির্ভর করলে মানবজীবনে উন্নয়নের ক্ষেত্রে কোনটি ঘটবে? ক) খুব দ্রুত উন্নয়ন ঘটবে খ) উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে গ) কখনোই উন্নয়ন ঘটবে না ঘ) বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে সঠিক উত্তর: খ) উন্নয়নের গতি অত্যন্ত ধীর হবে SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য?

মানুষকে কিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য? ক) ক্ষুৎপিপাসার সাথে খ) মনুষ্যত্বের সাথে গ) স্বর্গলোকের সাথে ঘ) অর্থ-বিত্তের সাথে সঠিক উত্তর: খ) মনুষ্যত্বের সাথে SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে?

অর্থসাধনাই জীবনসাধনা নয়- এটি মানুষকে বোঝাতে না পারলে শিক্ষার সুফল কী হবে? ক) সামগ্রিক খ) সহজলভ্য গ) ব্যক্তিগত ঘ) বস্তুগত সঠিক উত্তর: গ) ব্যক্তিগত SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ?

ক্ষুৎপিপাসার বিষয়টিকে কেমন করে তোলা শিক্ষার অন্যতম কাজ? ক) অমানবিক খ) অপ্রয়োজনীয় গ) মানবিক ঘ) সহজলভ্য সঠিক উত্তর: গ) মানবিক SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব

জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী?

জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কী? ক) অর্থ খ) খাদ্য গ) শিক্ষা ঘ) চিকিৎসা সঠিক উত্তর: গ) শিক্ষা SSC › বাংলা ১ম পত্র › শিক্ষা ও মনুষ্যত্ব