অনুশীলন প্রশ্ন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১,৩১৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . SMS এর পূর্ণরূপ কী?

Short Mail Service
Short Message Service
Sound Message Service
Simple Message Service

২ . তারবিহীন তথ্য পাঠাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?

বই
সংবাদপত্র
ল্যান্ডফোন
বেতার

৩ . সাগরে মাছ ধরতে যাওয়ার সময় জাবেদকে তার বাবা সব সময় সঙ্গে রেডিও রাখতে বলেন। তার এরূপ বলার কারণ কী?

জাবেদের বিনোদন নিশ্চিত করা
জাবেদকে ঝড়ের কবল থেকে রক্ষা করা
জাবেদকে জলদস্যুর হাত থেকে রক্ষা করা
জাবেদকে মাছের দাম জানতে সাহায্য করা

৪ . জেলেরা সাগরে থাকাকালীন ঝড়-বৃষ্টির খবর পায় কোনটির মাধ্যমে?

রেডিও
টেলিভিশন
মোবাইল ফোন
মাইক

৫ . বোর্ডের বিভিন্ন পরীক্ষার ফলাফল অল্প সময়ের মধ্যেই সংগ্রহের ক্ষেত্রে কোন প্রযুক্তির ব্যবহার যুক্তিযুক্ত?

মোবাইল ফোন
রেডিও
টেলিভিশন
ফ্যাক্স

৬ . সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়ার ক্ষেত্রে লিখনের জন্য সবচেয়ে সহজ উপায় কোনটি?

স্কুলে যাওয়া
শিক্ষককে ফোন করা
নির্দিষ্ট নম্বরে এসএমএস করা
শিক্ষাবোর্ডে যোগাযোগ করা

৭ . প্রয়োজন অনুসারে তথ্যসমূহ নিচের কোনটির মাধ্যমে পাওয়া যায়?

কম্পিউটার
ইন্টারনেট
প্রযুক্তি
মাল্টিমিডিয়া

৮ . বড় পর্দায় খেলা দেখার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

রেডিও
টেলিভিশন
প্রজেক্টর
প্লটার

৯ . তথ্যকে বাঁচিয়ে রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?

প্রযুক্তি
তথ্যপ্রযুক্তি
তথ্য
ইন্টারনেট

১০ . সর্বপ্রথম মানুষ কোন পদ্ধতিতে তথ্য বিনিময় করেছে?

কথা বলে
চিঠি লিখে
পাথরে লিখে
বই লিখে

১১ . কারা প্রথম কাগজ আবিষ্কার করে?

মিশরীয়রা
গ্রিকরা
রোমানরা
চীনারা

১২ . কী আবিষ্কারের পর সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে?

বেতার
টেলিভিশন
মোবাইল ফোন
ইন্টারনেট

১৩ . পৃথিবীকে হাতের মুঠোয় আনতে মানুষ যেসব প্রযুক্তি ব্যবহার করত তার মধ্যে বেতারের ভূমিকা সর্বাধিক। কেননা উক্ত যন্ত্রটির আবিষ্কারের পরই—

তথ্য আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছিল
তথ্য বিনিময় নতুন জগতে পা দিয়েছিল
পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসতে শুরু করেছিল
পৃথিবীটা পুরোপুরি মানুষের হাতের মুঠোয় চলে এসেছিল

১৪ . তথ্য খুঁজতে প্রয়োজন—
i. ইন্টারনেট
ii. কম্পিউটার
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫ . মাল্টিমিডিয়া প্রজেক্টরের বড় পর্দায়—
i. ছবি দেখা যায়
ii. ছবি আঁকা যায়
iii. খেলা দেখা যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬ . তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদানপ্রদানের উদাহরণ হলো—
i. রেডিওতে আবহাওয়ার সংবাদ শোনা
ii. টেলিভিশনে কৃষিতথ্য সম্প্রচার করা
iii. মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল জানা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭ . রেডিওর মাধ্যমে জানা যায়—
i. আবহাওয়ার খবর
ii. ঝড়বৃষ্টির খবর
iii. পরিবারের খবর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮ . আজমল সাগরে মাছ ধরতে যাওয়ার সময় সাথে রেডিও নিয়ে যান। উক্ত যন্ত্রটি তাকে সহায়তা করে—
i. প্রচণ্ড ঝড়ের কবল থেকে রক্ষা পেতে
ii. জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষা পেতে
iii. জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা পেতে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯ . শাহেদ তার বাবার মোবাইল ফোন থেকে একটা বিশেষ নম্বরে SMS করে তার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল পেয়ে গেল। এখানে মোবাইল ফোনটি হলো—
i. একটি বিনোদন যন্ত্র
ii. যোগাযোগের একটি মাধ্যম
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি যন্ত্র
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . তথ্য প্রযুক্তি হচ্ছে—
i. তথ্য আদানপ্রদানের প্রযুক্তি
ii. তথ্যকে বাঁচিয়ে রাখার প্রযুক্তি
iii. তথ্যকে আটকে রাখার প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . তথ্য আদানপ্রদান ও বাঁচিয়ে রাখা শুরু হয়েছিল—
i. মাটিতে লিখে
ii. পাথরে লিখে
iii. গাছের বাকলে লিখে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ঢাকায় বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হলে রিয়া তার বড় ভাই রিয়াজের কাছে মাঠে গিয়ে খেলা দেখার আবদার জানিয়ে কান্নাকাটি শুরু করল। কিন্তু রিয়াজ অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারল না। তাই সে রিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় খেলা দেখিয়ে আনল।

বড় পর্দায় খেলা দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোন প্রযুক্তি ব্যবহার করে?

রেডিও
টেলিভিশন
মোবাইল ফোন
প্রজেক্টর

২৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ঢাকায় বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হলে রিয়া তার বড় ভাই রিয়াজের কাছে মাঠে গিয়ে খেলা দেখার আবদার জানিয়ে কান্নাকাটি শুরু করল। কিন্তু রিয়াজ অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারল না। তাই সে রিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় খেলা দেখিয়ে আনল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে না গিয়েও রিয়া সেদিন সরাসরি খেলাটি উপভোগ করতে পারত—
i. রেডিও ব্যবহার করে
ii. টেলিভিশন ব্যবহার করে
iii. স্টেডিয়ামে উপস্থিত থেকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৪ . কিসের কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়?

রেডিও
টেলিভিশন
চিঠি
প্রযুক্তি

২৫ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের কারণে কোন নতুন শব্দটি ব্যবহার করা হচ্ছে?

গ্লোবাল ওয়ার্ল্ড
গ্লোবাল সিটি
গ্লোবাল ভিলেজ
গ্লোবাল হাউজ

২৬ . গ্লোবাল ভিলেজে আমরা সবাই কার্যত পাশাপাশি। এখানে ‘কার্যত পাশাপাশি’ বলতে মূলত কী বোঝানো হয়েছে?

বিভিন্ন দূরত্বে থাকলেও সবার সাথে যখন খুশি যোগাযোগ করতে পারা
সবাই সবার সাথে একটি নির্দিষ্ট সময়ে যোগাযোগ করতে পারা
কিছু নির্দিষ্ট মানুষের যখন খুশি যোগাযোগ করতে পারা
কিছু নির্দিষ্ট মানুষের একটি নির্দিষ্ট সময়ে যোগাযোগ করতে পারা

২৭ . আমাদের পৃথিবীকে বৈশ্বিক গ্রাম হিসেবে উল্লেখ করার যথার্থ কারণ কোনটি?

পৃথিবীর সকল কাজ সহজ হয়ে যাওয়া
পৃথিবীতে যোগাযোগব্যবস্থা সহজ হওয়া
পৃথিবীর কঠিন কাজগুলো নিয়ন্ত্রণে চলে আসা
মানুষের জীবনব্যবস্থা সহজ হয়ে যাওয়া

২৮ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদানের জন্য সর্বাধিক সাহায্য করেছে কোনটি?

টেলিফোন
মোবাইল ফোন
কম্পিউটার
ডিজিটাল ইলেকট্রনিক্স

২৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি মালিহা তাদের বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হয়েছে। এজন্য তাকে একটি ফরম পূরণ করতে হয়েছে। ফরমে নির্ধারিত স্থানে সে তার নাম, ঠিকানা, জন্ম তারিখ, পিতামাতার নাম, শ্রেণি, রোল ইত্যাদি লিখে স্বাক্ষর প্রদান করেছে।

সদস্য ফরম পূরণের ক্ষেত্রে মালিহা যেসব শব্দ ও সংখ্যা লিখেছে সেগুলো কী?

তথ্য
উপাত্ত
প্রেক্ষাপট
ঘটনা

৩০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি মালিহা তাদের বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হয়েছে। এজন্য তাকে একটি ফরম পূরণ করতে হয়েছে। ফরমে নির্ধারিত স্থানে সে তার নাম, ঠিকানা, জন্ম তারিখ, পিতামাতার নাম, শ্রেণি, রোল ইত্যাদি লিখে স্বাক্ষর প্রদান করেছে।

মালিহা যদি উক্ত শব্দ ও সংখ্যা কোনো সাদা কাগজে লিখে তাহলে তা—
i. উপাত্ত হিসেবে গণ্য হবে
ii. তথ্য হিসেবে গণ্য হবে
iii. ব্যবহার অনুপযোগী হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩১ . কিসের কারণে সারা পৃথিবীতে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে?

মোবাইল প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আধুনিক প্রযুক্তি
কম্পিউটার প্রযুক্তি

৩২ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে তা মানুষের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল?

আচরণ
সৌন্দর্য
সৃজনশীলতা
মহত্ত্ব

৩৩ . কোন যন্ত্র দিয়ে সম্ভব-অসম্ভব সব কাজ করে ফেলা যায়?

টেলিভিশন
কম্পিউটার
এটিএম মেশিন
ই-বুক রিডার

৩৪ . কম্পিউটার ছোট হয়ে কী লাভ হয়েছে?

সহজে বহনযোগ্য হয়েছে
সহজে ক্রয়যোগ্য হয়েছে
সহজে ব্যবহারযোগ্য হয়েছে
সহজে বিক্রয়যোগ্য হয়েছে

৩৫ . ল্যাপটপ কী?

উন্নতমানের রেডিও
অত্যাধুনিক মোবাইল ফোন
টেলিভিশনের ছোট রূপ
কম্পিউটারের ছোট রূপ

৩৬ . নিচের কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়?

টেলিভিশন
ডিজিটাল ক্যামেরা
মোবাইল ফোন
এটিএম মেশিন

৩৭ . কিসের উন্নতির কারণে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ সহজ হয়েছে?

কম্পিউটার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোবাইল ফোন
জিপিএস

৩৮ . জামিলা তার মোবাইল ফোন থেকে তার বান্ধবীকে একটি ই-মেইল পাঠাল। ই-মেইল পাঠাতে জামিলা কী ব্যবহার করেছে?

ইন্টারনেট
টেলিফোন নেটওয়ার্ক
মোবাইল নেটওয়ার্ক
ফ্যাক্স প্রযুক্তি

৩৯ . আজকাল ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে?

ল্যান্ডফোন
কম্পিউটার
মোবাইল ফোন
ফ্যাক্স মেশিন

৪০ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে যোগাযোগের ক্ষেত্রে যে বিশাল পরিবর্তন এসেছে তার সবটুকু ভালো নয় কেন?

যোগাযোগের ব্যয় বৃদ্ধি পেয়েছে
যোগাযোগের গতি হ্রাস পেয়েছে
যোগাযোগের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে
মানুষের অসামাজিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে