সব বোর্ড - 2019 — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

সব বোর্ড - 2019 MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৭টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . টেলিভিশ চ্যানেলগুলো অনেক বিজ্ঞাপন প্রচার করে। এটি সামাজিকীকরণের কোন উপাদান দ্বারা প্রভাবিত?

অভিভাবন
অনুকরণ
অঙ্গীভূতকরণ
ভাষা

২ . গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক
ii. ভাষা আচিক
iii. সামাজিক উৎসবগুলো কৃষিভিত্তিক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের ওপর সরকার গুরুত্ব দেওয়ার মূল কারণ কী?

সামাজিক সচেতনতা বৃদ্ধি
দরিদ্রতা সম্পূর্ণ দূর করা
জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা
লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা

৪ . জনসংখ্যাবিষয়ক জাতীয় স্লোগানে পরিবারের আকার সম্পর্কে কী বার্তা দেওয়া হয়েছে?

সর্বোচ্চ একটি সন্তান গ্রহণ
সর্বাধিক দুইটি সন্তান গ্রহণ
সন্তান সংখ্যা নির্দিষ্ট না রাখা
কমপক্ষে তিনটি সন্তান গ্রহণ

৫ . সালমা বেগম গ্রামীণ নারীদের জন্য হস্তশিল্প ও বুননকাজের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে।

উদ্দীপকে পরিচালিত কার্যক্রমটি জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কৌশলের সাথে সরাসরি সাদৃশ্যপূর্ণ?

আয় বৃদ্ধিমূলক কর্মসূচি
আইন প্রয়োগ কর্মসূচি
উপবৃত্তি প্রদান প্রকল্প
সামাজিক নিরাপত্তা বেষ্টনী

৬ . দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার কারণ—
i. সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি
ii. পরিবার পরিকল্পনা কার্যক্রমের বহুল প্রচার
iii. শিক্ষার হারের ইতিবাচক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . আউটসোর্সিংয়ের মতো আধুনিক তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কীভাবে একটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে?
i. রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি করে
ii. দারিদ্র্য দূরীকরণে সহায়তা করে
iii. সামগ্রিক জাতীয় আয় বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii