বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)

১৪৪টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

দ্বিতীয়: বাংলাদেশের স্বাধীনতা

১১৮টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

তৃতীয়: সৌরজগৎ ও ভূমণ্ডল

৫২৩টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

চতুর্থ: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু

১৩৭টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

পঞ্চম: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

১২৬টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

ষষ্ঠ: রাষ্ট্র, নাগরিকতা ও আইন

৯৩টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

সপ্তম: বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা

৬৮টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

অষ্টম: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা

৭৬টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

নবম: জাতিসংঘ ও বাংলাদেশ

৭৪টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

দশম: জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা

৮৮টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

একাদশ: অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি

১৪৭টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

দ্বাদশ: বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

৮৩টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

ত্রয়োদশ: বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ

৮৫টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

চতুর্দশ: বাংলাদেশের সামাজিক পরিবর্তন

৭২টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

পঞ্চদশ: বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার

১৩৯টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)০টি CQ (সৃজনশীল প্রশ্ন)

এই বিষয়ের পরীক্ষা

১. ১৯৬০ সালে জাতিসংঘে যে ক্ষেত্রে নারীদের বৈষম্য বিলোপ সনদ অনুমোদন করে— (অনুধাবন)
i. শিক্ষাক্ষেত্রে
ii. কর্মসংস্থানের ক্ষেত্রে
iii. পেশাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

২. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে কোন দেশের অবদান ঈর্ষণীয়? (জ্ঞান)

কভারত
খপাকিস্তান
গনেপাল
ঘবাংলাদেশ
সঠিক উত্তর: ঘ — বাংলাদেশ

৩. কত সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে? (জ্ঞান)

ক১৯৮৭ সালে
খ১৯৮৮ সালে
গ১৯৮৯ সালে
ঘ১৯৯০ সালে
সঠিক উত্তর: খ — ১৯৮৮ সালে
ব্যাখ্যা: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পথচলা আরম্ভ হয় ১৯৮৮ সালে, যখন ইউএন ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ বা ইউনিমগ মিশনে কেবল ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠানো হয়েছিল।

৪. বাংলাদেশি সৈন্যরা কতগুলো দেশে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে? (জ্ঞান)

ক২৮টি
খ২৯টি
গ৩০টি
ঘ৪০টি
সঠিক উত্তর: ঘ — ৪০টি
ব্যাখ্যা: বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত বিশ্বের ৪০টি রাষ্ট্রে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ৬৩টি মিশনে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ৮৫৬ জন বাংলাদেশি সেনাসদস্য শান্তি বজায় রাখা ও প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছেন।

৫. নিচের কোন দেশটির শান্তিরক্ষী বাহিনী বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে? (জ্ঞান)

কবাংলাদেশ
খফিজি
গনেপাল
ঘকোস্টারিকা
সঠিক উত্তর: ক — বাংলাদেশ

৬. বিশ্বে বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন কারণে? (অনুধাবন)

কজাতিসংঘের সদস্যপদ লাভ করে
খজাতিসংঘের কথামত কাজ করে
গসৈন্যরা জাতিসংঘের কাজে শহিদ হয়েছে বলে
ঘবিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গ্রহণযোগ্যতা লাভ করে
সঠিক উত্তর: ঘ — বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গ্রহণযোগ্যতা লাভ করে

৭. বাংলাদেশের সৈন্যরা কোন মহাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে? (জ্ঞান)

কআফ্রিকা
খইউরোপ
গঅস্ট্রেলিয়া
ঘউত্তর আমেরিকা
সঠিক উত্তর: ক — আফ্রিকা

৮. শান্তিরক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি বাংলাদেশি সৈন্যরা স্থানীয় মানুষদের কাছ থেকে কী পেয়েছে? (জ্ঞান)

কঅনুদান
খভালোবাসা
গউপহার
ঘসম্পদ
সঠিক উত্তর: খ — ভালোবাসা

৯. কোন দেশে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? (জ্ঞান)

কআইভরিকোস্টে
খমক্কাতে
গকঙ্গোতে
ঘসিয়েরা লিওনে
সঠিক উত্তর: ঘ — সিয়েরা লিওনে

১০. আইভরিকোস্টের অন্যতম ব্যস্ত সড়কের নাম কী রাখা হয়েছে? (জ্ঞান)

ককালো সড়ক
খঢাকা সড়ক
গবাংলাদেশ সড়ক
ঘবাংলাদেশ রাজপথ
সঠিক উত্তর: গ — বাংলাদেশ সড়ক

১১. কোন দেশের একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসি বাংলা? (জ্ঞান)

কসুদান
খআইভরিকোস্ট
গসোমালিয়া
ঘগায়ানা
সঠিক উত্তর: খ — আইভরিকোস্ট

১২. কোন মহাদেশে বাংলাদেশি সৈন্যরা দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করছে? (জ্ঞান)

কএশিয়া ও আফ্রিকায়
খএশিয়া ও আমেরিকায়
গআমেরিকা ও ইউরোপে
ঘইউরোপ ও এন্টাকটিকায়
সঠিক উত্তর: ক — এশিয়া ও আফ্রিকায়

১৩. এখন পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন? (জ্ঞান)

ক১৮৭ জন
খ১৬৭ জন
গ১৯৮ জন
ঘ১৮৮ জন
সঠিক উত্তর: খ — ১৬৭ জন
ব্যাখ্যা: ১৯৮৯ সালের ৪ঠা এপ্রিল নামিবিয়ায় দায়িত্ব পালনকালে লেঃ কর্নেল ফায়জুল করিম প্রথম কর্মকর্তা হিসেবে শান্তিরক্ষা বাহিনীতে প্রাণ হারান। বিশ্বশান্তি রক্ষার এই মিশনগুলোতে অদ্যাবধি সর্বমোট ১৬৭ জন বাংলাদেশি সদস্য আত্মোৎসর্গ করেছেন।

১৪. বাংলাদেশি সৈন্যরা কীভাবে প্রমাণ করেছে যে শান্তিরক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? (অনুধাবন)

কশান্তিরক্ষা কাজে অংশগ্রহণের মাধ্যমে
খশান্তিরক্ষায় নিজের জীবন দিয়ে
গশান্তিরক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করার মাধ্যমে
ঘশান্তিরক্ষায় সদা প্রস্তুত থেকে
সঠিক উত্তর: খ — শান্তিরক্ষায় নিজের জীবন দিয়ে

১৫. উন্নত দেশগুলো কীভাবে জাতিসংঘে অবদান রাখছে? (অনুধাবন)

কশুধু পরিকল্পনা করে
খভেটো ক্ষমতা প্রয়োগ করে
গশান্তি মিশনে অংশ নিয়ে
ঘঅর্থ দিয়ে
সঠিক উত্তর: ঘ — অর্থ দিয়ে

১৬. বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখছে কীভাবে? (অনুধাবন)

কশান্তিরক্ষা বাহিনী দিয়ে
খপ্রাকৃতিক সম্পদ দিয়ে
গপ্রযুক্তি দিয়ে
ঘবিশাল মানব সম্পদ দিয়ে
সঠিক উত্তর: ক — শান্তিরক্ষা বাহিনী দিয়ে

১৭. বিশ্বব্যাপী বাংলাদেশ পরিচিতি পেয়েছে— (অনুধাবন)
i. উন্নত দেশ হিসেবে
ii. শান্তিপ্রিয় জাতি হিসেবে
iii. শান্তি প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

১৮. বাংলাদেশ যে দেশগুলোতে জাতিসংঘ পরিচালিত শান্তি মিশনে কাজ করছে সেগুলো হলো— (অনুধাবন)
i. মালি
ii. দক্ষিণ সুদান
iii. ডি আর কঙ্গো
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৯. শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আরো নিয়োজিত আছে— (অনুধাবন)
i. পুলিশ বাহিনী
ii. মহিলা পুলিশ বাহিনী
iii. আনসার ও ভিডিপি
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তি রক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।
জাতিসংঘ বাংলাদেশের নিকট সৈন্য চাইল কেন? (প্রয়োগ)

কবাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুবিধা দানের জন্যে
খজাতিসংঘের কোনো নিজস্ব সৈন্য বাহিনী নেই বলে
গবাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষিত করার জন্যে
ঘজাতিসংঘের নিজস্ব বাহিনী যথেষ্ট ছিল না বলে
সঠিক উত্তর: খ — জাতিসংঘের কোনো নিজস্ব সৈন্য বাহিনী নেই বলে

২১. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তি রক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।
উপরিউক্ত পরিস্থিতিতে জাতিসংঘের সনদ অনুযায়ী— (উচ্চতর দক্ষতা)
i. বাংলাদেশ সৈন্য পাঠাতে বাধ্য নয়
ii. সৈন্য পাঠানোর বিষয়টি বাংলাদেশের ইচ্ছাধীন
iii. সৈন্য না পাঠানো শাস্তিযোগ্য অপরাধ
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২২. ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ? (জ্ঞান)

কইউনিসেফ
খজাতিসংঘ
গসার্ক
ঘইউরোপীয় ইউনিয়ন
সঠিক উত্তর: খ — জাতিসংঘ

২৩. অংশীজন বলা হয় কাদেরকে? (জ্ঞান)

কসুবিধাভোগী
খসামাজিক ব্যবস্থার সুফল ভোগকারী জনগোষ্ঠী
গতৃণমূল জনগোষ্ঠী
ঘউন্নয়নকর্মী
সঠিক উত্তর: খ — সামাজিক ব্যবস্থার সুফল ভোগকারী জনগোষ্ঠী

২৪. উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় কীভাবে? (অনুধাবন)

কঅন্যকে সহযোগিতার মাধ্যমে
খউন্নয়নের সুফল ভোগের মাধ্যমে
গদায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে
ঘব্যক্তিগত লাভে কাজ করার মাধ্যমে
সঠিক উত্তর: গ — দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে

২৫. অংশীদারিত্বের মূল লক্ষ্য কী? (অনুধাবন)

কব্যক্তিগত উপকারিতা
খদলীয় উপকারিতা
গনির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
ঘসামষ্টিক উপকারিতা
সঠিক উত্তর: ঘ — সামষ্টিক উপকারিতা
ব্যাখ্যা: যেকোনো উন্নয়নমূলক কাজে প্রত্যেকের নিজ নিজ নির্ধারিত দায়িত্ব ও ভূমিকা যথাযথভাবে সম্পন্ন করাই হচ্ছে অংশীদারিত্ব। এর জন্য রাষ্ট্রীয় উদ্যোগের সাথে ব্যক্তি, দল, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের সম্পৃক্ততার পাশাপাশি দেশীয় ও বৈশ্বিক পর্যায়ের সমন্বয় আবশ্যক।

২৬. কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়? (জ্ঞান)

কদরিদ্রদের
খধনীদের
গনারীদের
ঘসকলের
সঠিক উত্তর: ঘ — সকলের

২৭. নিচের কোনটি বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের একটি বিশেষ দিক? (অনুধাবন)

কজাতীয় পর্যায়ের অংশীদারিত্ব
খআন্তর্জাতিক অংশীদারিত্ব
গসার্বিক সক্ষমতা অর্জন
ঘতৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ
সঠিক উত্তর: গ — সার্বিক সক্ষমতা অর্জন

২৮. টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অভীষ্ট কী? (জ্ঞান)

কআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
খদ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন
গআন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি
ঘসাংস্কৃতিক সহযোগিতা হ্রাস
সঠিক উত্তর: গ — আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি

২৯. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কীসের সূচনা হয়? (অনুধাবন)

করাজনৈতিক উন্নয়ন
খসার্বিক সক্ষমতা অর্জন
গপারস্পরিক অংশীদারিত্ব
ঘএসডিজি অর্জন
সঠিক উত্তর: গ — পারস্পরিক অংশীদারিত্ব

৩০. বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে? (জ্ঞান)

কবৈষম্যহীন
খভারসাম্যহীন
গটেকসই
ঘসুষম
সঠিক উত্তর: খ — ভারসাম্যহীন

৩১. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনটি উল্লেখযোগ্যভাবে কমছে? (জ্ঞান)

কভোগ বৈষম্য
খসম্পদ বৈষম্য
গদারিদ্র্য ও অতি দারিদ্র্য
ঘনারী-পুরুষ বৈষম্য
সঠিক উত্তর: গ — দারিদ্র্য ও অতি দারিদ্র্য

৩২. এসডিজি অর্জনের পথে বড়ো ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচের কোনটি কাজ করবে? (অনুধাবন)

কদারিদ্র্য ও নারী-পুরুষ বৈষম্য
খঅপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ
গঅবকাঠামোগত দুর্বলতা
ঘদারিদ্র্য ও সম্পদ বৈষম্য
সঠিক উত্তর: ঘ — দারিদ্র্য ও সম্পদ বৈষম্য

৩৩. জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ— (অনুধাবন)
i. সকলের সম্ভাবনা নিশ্চিত করতে
ii. সকলের সমতা নিশ্চিত করতে
iii. বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৪. অংশীদারিত্ব বলতে বোঝায়— (অনুধাবন)
i. অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য পালন করা
ii. নিজের সুবিধা লাভের জন্য কাজ করা
iii. সামষ্টিক উপকারিতার জন্য কাজ করা
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৩৫. বিশ্বে ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান— (অনুধাবন)
i. দারিদ্র্যকে প্রকট করে তুলছে
ii. সম্পদ বৈষম্য হ্রাস করছে
iii. ধনী-দরিদ্রের বিভেদ বাড়াচ্ছে
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৩৬. বাংলাদেশের এসডিজি অর্জনের পথে অন্যতম চ্যালেঞ্জগুলো হলো— (অনুধাবন)
i. সম্পদ বৈষম্য ও দারিদ্র্য
ii. পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা
iii. সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৭. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাকিবদের গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। কিছুদিন আগে তাদের এলাকার চেয়ারম্যান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।
উদ্দীপকের চেয়ারম্যানের কাজ জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টিকে নির্দেশ করে? (প্রয়োগ)

কসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
খটেকসই উন্নয়ন অভীষ্ট
গসবার জন্য স্বাস্থ্য প্রকল্প
ঘমানবাধিকার সনদ
সঠিক উত্তর: খ — টেকসই উন্নয়ন অভীষ্ট

৩৮. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাকিবদের গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। কিছুদিন আগে তাদের এলাকার চেয়ারম্যান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়টি অর্জনে প্রয়োজন— (উচ্চতর দক্ষতা)
i. সমাজের উঁচুশ্রেণির মানুষের অংশীদারিত্ব
ii. তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ
iii. সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের অংশীদারিত্ব
নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৯. দেশের শ্রমশক্তির বড় অংশ কোন খাতে নিয়োজিত?

কশিল্প
খসেবা
গকৃষি
ঘসামাজিক সেবা
সঠিক উত্তর: গ — কৃষি
ব্যাখ্যা: কৃষিখাতই হলো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর মূল স্তম্ভ। তাই আমাদের দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ এই কৃষি কাজের সাথেই যুক্ত।

৪০. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস খাতের কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হবে?

কতুলা
খসুতা
গকাপড়
ঘশার্ট
সঠিক উত্তর: ঘ — শার্ট
ব্যাখ্যা: জাতীয় আয়ের হিসাব করার সময় কেবল চূড়ান্ত পর্যায়ের পণ্যকেই গণনায় নেওয়া হয়। এখানে শার্ট হলো চূড়ান্ত পণ্য, অন্যদিকে তুলা, সুতা এবং কাপড় হলো প্রাথমিক কিংবা মাধ্যমিক পর্যায়ের বস্তু।