SSC — MCQ প্রশ্নব্যাংক ও সমাধান

SSC MCQ প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪,৬১৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪৫২৩ . দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কী বলে?

বর্ণ
প্রবাদ
শব্দজোড়
শব্দদ্বৈত

৪৫২৪ . শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে?

প্রসঙ্গ বিবেচনায়
স্থান বিবেচনায়
সমাজ বিবেচনায়
কাল বিবেচনায়

৪৫২৫ . 'অনু' এবং 'অণু' এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?

বানানে
উচ্চারণে
অর্থে
বানানে ও অর্থে

৪৫৩০ . 'তত্ত্ব' ও 'তথ্য' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

পারদ ও কথা
কথা ও পারদ
জ্ঞাতব্য বিষয় ও গূঢ় অর্থ
গূঢ় অর্থ ও জ্ঞাতব্য বিষয়

৪৫৩১ . 'চির' ও 'চীর' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

চূর্ণ ও নেশাগ্রস্ত
ছুরি ও স্বাভাবিক
দীর্ঘ ও ছিন্নবস্ত্র
ছিন্নবস্ত্র ও দীর্ঘ

৪৫৩২ . 'জানু' ও 'ঝানু' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

হাঁটু ও পাকা
পাকা ও হাঁটু
পুত্র ও দীর্ঘ
দীর্ঘ ও পুত্র

৪৫৩৫ . 'ঝুড়ি' ও 'ঝুরি' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-

চাঙারি ও বটের শিকড়
বটের শিকড় ও চাঙারি
পাত্র ও ঘুমঘুম ভাব
ঘুমঘুম ভাব ও পাত্র

৪৫৪০ . ভূগোল- i. প্রকৃতির বিজ্ঞান ii. পরিবেশের বিজ্ঞান iii. সমাজের বিজ্ঞান নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

৪৫৪১ . সর্বপ্রথম Geography শব্দটি কে ব্যবহার করেন?

ইরাটসথেনিস
হামবোল্ট
রিচার্ড হার্টশোন
সি সি পার্ক

৪৫৪২ . অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেন?

মহাশূন্যের বিজ্ঞান
প্রাণিজগতের বিজ্ঞান
পৃথিবীর বিজ্ঞান
প্রকৃতির বিজ্ঞান

৪৫৪৩ . ভূগোলের আলোচ্য বিষয় কী কী?

প্রকৃতি, পরিবেশ ও সমাজ
জীবের জন্ম ও বৃদ্ধি
জৈব রাসায়নিক প্রক্রিয়া
মানুষের খাদ্যাভ্যাস ও জীবনধারা

৪৫৪৪ . "পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল"- উক্তিটি কার?

এরিস্টটল
টলেমি
রিচার্ড হার্টশোন
কার্ল রিটার

৪৫৪৫ . যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে?

১৯৫৫
১৯৬৫
১৯৭৫
১৯৮৫

৪৫৪৬ . 'ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান' উক্তিটি কে করেছেন?

রিচার্ড হার্টশোন
ডাডলি স্ট্যাম্প
হামবোল্ট
ম্যাকনি

৪৫৪৯ . কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?

ব্যবসা-বাণিজ্য পরিচালনা
উদ্ভিদ ও জীবজন্তু
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
শহরের ক্রমবিকাশ

৪৫৫০ . ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত?

অঙ্গাঙ্গিভাবে
বিপরীতভাবে
উল্টোভাবে
আলতোভাবে

৪৫৫১ . ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যথার্থ কারণ হলো- i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ii. নতুন নতুন আবিষ্কার iii. চিন্তা ধারণার বিকাশ নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

৪৫৫২ . উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। মানুষ ও পরিবেশের মধ্যে আলোচ্য মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?

নিয়মকানুন
বৈষম্য
কার্যকারণের খেলা
সম্পর্ক

৪৫৫৩ . উদ্দিপক: পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথস্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। অনুচ্ছেদে আলোচিত পরিবেশের উপাদান হলো- i. জলবায়ু ii. প্রাণী iii. নদনদী নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

৪৫৫৪ . উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। করিম সাহেবের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?

অর্থনৈতিক ভূগোল
জনসংখ্যা ভূগোল
জীব ভূগোল
নগর ভূগোল

৪৫৫৫ . উদ্দীপক: করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন- i. সামাজিক পরিবেশের ওপর ii. শিল্প পরিবেশের iii. শ্রমিক কাঠামোর নিচের কোনটি সঠিক?

i
i ও ii
iii
i, ii ও iii

৪৫৫৬ . মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলা হয়?

প্রকৃতি বিজ্ঞান
নৃতত্ত্ব বিজ্ঞান
পরিবেশ বিজ্ঞান
ভূগোল