SSC — MCQ প্রশ্নব্যাংক ও সমাধান

SSC MCQ প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪,৬১৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪৫৬২ . মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন?

রিচার্ড হার্টশোন
আর্মস
হামবোল্ট
ম্যাকনি

৪৫৬৩ . অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন?

পৃথিবী ও এর অধিবাসীদের
পৃথিবী ও জলজ প্রাণীদের
পৃথিবী ও জড় পদার্থের
পৃথিবী ও এর জীবজগতের

৪৫৬৪ . পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি?

রাষ্ট্রবিজ্ঞান
সামাজিক বিজ্ঞান
সমাজবিজ্ঞান
ভূগোল

৪৫৬৫ . ভূগোলকে প্রকৃতির বিজ্ঞানের সাথে আর কী বিজ্ঞান বলা হয়?

পরিবেশ ও সমাজের বিজ্ঞান
ভূগোল ও সমাজের বিজ্ঞান
প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান
ভূগোল ও পরিবেশের বিজ্ঞান

৪৫৬৬ . ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন?

প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়
প্রকৃতির আচরণ নিরীক্ষা করে
প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করে
প্রকৃতির গঠনপ্রণালি আলোচনা করে

৪৫৬৭ . সিলেটের পাহাড়ি এলাকা ভ্রমণ শেষে রায়হান তার বন্ধু সাকিলের কাছে সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি সম্পর্কে অনেক তথ্য জানায়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?

জড় উপাদান
সাংস্কৃতিক উপাদান
জীব উপাদান
অর্থনৈতিক উপাদান

৪৫৬৮ . গ্রামে এখন দালানকোঠা, পাকা সড়ক, উন্নত স্যানিটেশন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ করা যায়। এ ধরনের কর্মকাণ্ডে মানুষ ও পরিবেশের কোন ধরনের সম্বন্ধ প্রকাশ পায়?

পারস্পরিক ক্রিয়ার
অর্থনৈতিক ক্রিয়াকলাপের
মিথস্ক্রিয়ার
যোগাযোগের

৪৫৬৯ . মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?

নিয়মকানুন
বৈষম্য
কার্যকারণের খেলা
পারস্পরিক সম্পর্ক

৪৫৭০ . পৃথিবীর পরিবেশের মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনা কোন বিষয়ের অন্তর্গত?

পরিবেশ ভূগোল
সামাজিকতা
রাজনীতি
ভূগোল

৪৫৭১ . জীব বলতে কী বোঝায়?

যাদের জীবন ও মৃত্যু আছে
যারা অসার ও অচল থাকে
যাদের জীবন আছে কিন্তু মৃত্যু নেই
যাদের জন্মও নেই মৃত্যুও নেই

৪৫৭২ . কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে সেখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?

জড় উপাদান
জীব উপাদান
সামাজিক উপাদান
অর্থনৈতিক উপাদান

৪৫৭৩ . ভূগোলের বিষয়বস্তু হলো- i. পরিবেশে মানুষের কর্মকান্ড ii. পরিবেশে মানুষের আয় উপার্জন iii. পরিবেশে মানুষের বেঁচে থাকার সংগ্রাম নিচের কোনটি সঠিক?

i ও iii
ii ও iii
iii
i, ii ও iii

৪৫৭৪ . ভূগোল বিশ্লেষণ করে- i. প্রকৃতি, মানুষ ও সমাজ ii. অর্থনীতি ও সংস্কৃতি iii. জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক অবস্থা নিচের কোনটি সঠিক?

i ও iii
ii ও iii
iii
i, ii ও iii

৪৫৭৫ . প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়- i. বায়ু, মাটি, পানি নিয়ে ii. পাহাড়, নদী, সাগর নিয়ে iii. গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ নিয়ে নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

৪৫৭৬ . উদ্দীপক: মি. লুৎফর চৌধুরী সপরিবারে বান্দরবানে বেড়াতে এসে পাহাড়, পর্বত, গাছপালা দেখে মুগ্ধ হলেন। অথচ তার জন্মস্থান যশোরে এসব দেখা যায় না। অনুচ্ছেদে মি. লুৎফর চৌধুরী বান্দরবানের সাথে তার জন্মস্থানের কোন বিষয়ের পার্থক্য লক্ষ করলেন?

জীব পরিবেশের
জড় পরিবেশের
সামাজিক পরিবেশের
প্রাকৃতিক পরিবেশের

৪৫৭৭ . উদ্দীপক: মি. লুৎফর চৌধুরী সপরিবারে বান্দরবানে বেড়াতে এসে পাহাড়, পর্বত, গাছপালা দেখে মুগ্ধ হলেন। অথচ তার জন্মস্থান যশোরে এসব দেখা যায় না। এ দুই স্থানের পরিবেশগত বৈচিত্র্যের কারণে লক্ষ করা যায়- i. মানুষের আলাদা আচার-আচরণ ii. উৎসব অনুষ্ঠানে ভিন্নতা iii. সামাজিক রীতিনীতিতে পরিবর্তন নিচের কোনটি সঠিক?

i ও iii
ii ও iii
iii
i, ii ও iii

৪৫৭৮ . ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে?

মানব ভূগোল
রাজনৈতিক ভূগোল
প্রাকৃতিক ভূগোল
মৃত্তিকা ভূগোল

৪৫৭৯ . পৃথিবীর বায়ুমন্ডল, বারিমন্ডল ও জলবায়ু ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?

প্রাকৃতিক ভূগোল
মানব ভূগোল
আঞ্চলিক ভূগোল
ঐতিহাসিক ভূগোল

৪৫৮০ . আনজানা লাইব্রেরিতে একটি বইয়ে পৃথিবীর ভূমিরূপ, বায়ুমন্ডল, জলবায়ু ইত্যাদির সচিত্র বিবরণ লক্ষ করে। এ বইটি ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?

জলবায়ু বিদ্যা
ভূমিরূপ বিদ্যা
সমুদ্রবিদ্যা
প্রাকৃতিক ভূগোল

৪৫৮১ . একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ীভবনে ভূমিরূপের পরিবর্তন আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?

আঞ্চলিক ভূগোল
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
ভূমিরূপবিদ্যা
মৃত্তিকা ভূগোল

৪৫৮২ . পৃথিবীর বায়ুমন্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব আলোচনা হয় ভূগোলের কোন শাখায়?

জীব ভূগোল
জলবায়ুবিদ্যা
ভূমিরূপবিদ্যা
মৃত্তিকা ভূগোল

৪৫৮৩ . পৃথিবীপৃষ্ঠের প্রাণিজগৎ এবং উদ্দিদের বণ্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?

মানব ভূগোল
আঞ্চলিক ভূগোল
জীব ভূগোল
অর্থনৈতিক ভূগোল

৪৫৮৪ . অশামন্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস আলোচনা করে ভূগোলের কোন শাখা?

পরিবহন ভূগোল
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
ভূমিরূপবিদ্যা
মৃত্তিকা ভূগোল

৪৫৮৫ . মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?

মহাবিশ্বের গঠন প্রণালি
জীবনযাত্রা নির্বাহ প্রণালি
ব্যবসা-বাণিজ্যের বিবর্তন
জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি

৪৫৮৬ . পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কার্যকারণ অনুসন্ধান করে ভূগোলের কোন শাখা?

জনসংখ্যা ভূগোল
ভূমিরূপবিদ্যা
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
মানব ভূগোল

৪৫৮৭ . ভূগোলের কোন শাখায় মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজের বিষয় আলোচিত হয়?

মানব ভূগোল
সংখ্যাতাত্ত্বিক ভূগোল
পরিবহন ভূগোল
অর্থনৈতিক ভূগোল

৪৫৮৮ . বনজ সম্পদ ও খনিজ সম্পদ ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?

প্রাকৃতিক ভূগোল
অর্থনৈতিক ভূগোল
আঞ্চলিক ভূগোল
পরিবহন ভূগোল

৪৫৮৯ . ভূগোলের কোন শাখায় আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হয়?

আঞ্চলিক ভূগোল
রাজনৈতিক ভূগোল
প্রাকৃতিক ভূগোল
মৃত্তিকা ভূগোল

৪৫৯০ . ভূগোলের কোন শাখায় রাজনৈতিক বিবর্তন, বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় আলোচিত হয়?

আঞ্চলিক ভূগোল
রাজনৈতিক ভূগোল
নগর ভূগোল
প্রাকৃতিক ভূগোল

৪৫৯১ . ভূগোলের কোন শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়?

সংখ্যাতাত্ত্বিক ভূগোল
মৃত্তিকা ভূগোল
আঞ্চলিক ভূগোল
পরিবহন ভূগোল

৪৫৯২ . মানুষ ও পণ্যের একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর আলোচনা করে কোন শাখা?

সংখ্যাতাত্ত্বিক ভূগোল
পরিবহন ভূগোল
মৃত্তিকা ভূগোল
জীব ভূগোল

৪৫৯৩ . একটি নগরীর বস্তি বিষয় ভূগোলের কোন শাখায় চর্চা করা হয়?

নগর ভূগোলে
জীব ভূগোলে
অর্থনৈতিক ভূগোলে
আঞ্চলিক ভূগোলে

৪৫৯৪ . দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কোনটি?

সমুদ্রপৃষ্ঠের উত্থান ও অবনমন
দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস
সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ
সমুদ্রপথে যোগাযোগ

৪৫৯৫ . দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্র রক্ষার কৌশল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?

নগর ভূগোল
প্রাকৃতিক ভূগোল
জনসংখ্যা ভূগোল
দুর্যোগ ব্যবস্থাপনা

৪৫৯৬ . ভূগোলকে পরিবেশ বিজ্ঞান বলার কারণ কী?

ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায়
ভূগোল পরিবেশ প্রকৌশল নিয়ে আলোচনা করে
ভূগোল পরিবেশ সম্পর্কে জানতে উৎসাহ দেয়
পরিবেশের অভ্যন্তরীণ বিষয় ভূগোলে চিত্রিত আছে

৪৫৯৭ . জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কী গঠিত হয়েছে?

মানুষের তৈরি পরিবেশ
গ্রামীণ পরিবেশ
সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ

৪৫৯৮ . আমাদের চারপাশের পরিবেশ যা মানুষ তৈরি করতে পারে না, তাকে কোন ধরনের পরিবেশ বলা হয়?

মানুষের পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
বাস্তুসংস্থান বিদ্যা
সামাজিক পরিবেশ

৪৬০০ . সামাজিক পরিবেশের উপাদান কোনটি?

পাহাড় পর্বত
সাগর
শিক্ষাপ্রতিষ্ঠান
ব্যবসা-বাণিজ্যের বিবর্তন